somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্মিংহামে সিলেট জামিআ সিদ্দিকিয়া বালুচরের উদ্যোগে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠি

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্মিংহামে সিলেট জামিআ সিদ্দিকিয়া বালুচরের উদ্যোগে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সমাজ এবং রাষ্ট্রে সঠিক নেতৃত্বের জন্য প্রকৃত ইসলামী শিক্ষাকে আরো ব্যাপক করতে হবে। গত ৩ জুলাই বুধবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্মলিথের কভিন্ট্রি রোডস্থ একটি সেমিনার হলে সন্ধ্যা ৭ টায় ইসলাম ও জাতীয় শিক্ষার সমন্বয়ে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ সিদ্দিকিয়া বালুচরের উদ্যোগে ‘বাংলাদেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি এবং জামিআ সিদ্দিকিয়ার চিন্তা‘ শীর্ষক এক সেমিনার বার্মিংহামের বিশিষ্ট প্রবীন আলেম মাওলানা নূরুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহামের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
বার্মিংহাম শাহপরান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রব ফয়েজী কোরআন তেলাওয়াতে এবং জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মাওলানা মইন উদ্দিনের উপস্থাপনায় সেমিনারের শুরুতে ‘বাংলাদেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি ও জামিআ সিদ্দিকিয়ার চিন্তা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু।
তিনি তার প্রবন্ধে বলেন-জামিআ সিদ্দিকিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হলো প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা। আগামী প্রজন্মকে এমনভাবে শিক্ষা দান করা যাতে তারা বুঝতে পারে ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আর এই লক্ষ্যে কোরআন-হাদিস-ফিকাহ’র জ্ঞানের সাথে বিজ্ঞান ও প্রযুক্তির মিল-অমিলটুকু বুঝতে এবং বুঝাতে চেষ্টা করা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের যেখানেই যে ঘাটতি রয়েছে তা পূর্ণ করার চেষ্টা করা।
সেমিনারে লিখিত প্রবন্ধের উপর দৃষ্টিপাত করে বক্তব্য রাখেন লন্ডনের ইমাম জাকারিয়া একাডেমির রেক্টর বিশিষ্ট্য আলেমে দ্বীন মুফতি শাহ সদরুদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, ইব্রাহিম কলেজের শরিয়াহ কনসালটেন্ট মুফতি আব্দুল মুনতাকিম, বার্মিংহাম সোবহানাল্লাহ মসজিদের খতিব মাওলানা এখলাসুর রহমান, বার্মিংহাম সুরমা সেন্টার মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন, রাওলী লারনিং ক্যাম্পাসের জুনিয়র ম্যানাজার জিলু মিয়া সোহেল, বিশিষ্ট্য শিক্ষাবিদ আব্দুল মুনাইম খান শাহান, বার্মিংহাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক পারভেজ, আস্টনের মদিনাতুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম, বিশিষ্ট্যি ব্যবসায়ী এবং জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সদস্য শেখ গয়াছ মিয়া।
মুফতি শাহ সদরুদ্দিন তার বক্তব্যে বলেন-আমরা কথায় কথায় দারুল উলূম দেওবন্দ আর আকাবিরদের কথা বলি। কিন্তু প্রকৃতভাবে আকাবিরদের নীতি মেনে চলি না। আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষা নীতির মতো কওমী মাদরাসাগুলোও সংস্কার বিমূখ। অথচ আমাদের আকাবিরেরা সর্বদাই সিলেবাসে সংস্কারের কথা বলেছেন। তারা দারুল উলূম দেওবন্দ তৈরি করেছিলেন সমাজে নেতা-কর্মী তৈরির জন্য। আমাদের আকাবিররা কোনদিন ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ছিলেন না। দারুল উলূম দেওবন্দের উদ্দেশ্যে কাসেম নানতুবী লিখেছেন ইংরেজি শিক্ষা আর ইসলামী শিক্ষার সমন্বয়ের কথা। আমার কাছে দলিল আছে এই বক্তব্যের। আর আমরা চলছি ভিন্ন পথে। আমাদের বাংলা, আরবী, ইংরেজিতে দক্ষ হতে হবে। বাংলা ভাষা বেশি বেশি চর্চা করতে হবে। রবীন্দ্রনাথকে পড়তে হবে। না পড়লে রবীন্দ্রনাথকে অতিক্রম করা যাবে না। আমাদের নেতৃত্ব আমাদের হাতে ফিরিয়ে আনতে হবে। আর এজন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব ও কর্মির। জামিআ সিদ্দিকিয়া আমাদেরকে সেদিকেই ডাকছে।
অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ তার বক্তব্যে বলেন-জামিআ সিদ্দিকিয়া আমাদেরকে একটা চিন্তার প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। সাধারণত মাদরাসাগুলো আলোচনা সভা বা ওয়াজ মাহফিলের আয়োজন করে চাঁদা উঠানোর জন্য, কিন্তু জামিআ সিদ্দিকিয়া আলোচনা সভা করছে শিক্ষার মান উন্নয়নের জন্য। এখানেই জামিআ সিদ্দিকিয়া অন্যদের থেকে ভিন্ন। তারা আজ জানা দিচ্ছে উলামায়ে কেরামের কাছে জাতির প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের চলমান শিক্ষা কারিক্যুলাম এবং ট্র্যাডিশ্যানাল পদ্ধতি কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারছে? সেই প্রশ্নটুকুও তারা জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করছে।
মুফতি আব্দুল মুনতাকিম বলে-আমাদের চিন্তায় জামিআ সিদ্দিকিয়া এক প্রচন্ড- ধাক্কা দিতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে হবে।
জিলু মিয়া সোহেল বৃটেনের শিক্ষার প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবধানটুকু প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে বক্তব্যে বলেন-আমি জামিআ সিদ্দিকিয়ায় ক‘বার সফর করেছি। আমি দেখেছি তারা তাদের সীমিত আয়তনের মধ্যে চেষ্টা করছেন ভিন্ন কিছু উপস্থাপনের।
সভাপতি বক্তব্যে মাওলানা নূরুল্লাহ বলেন-আমিও বাংলাদেশে একটি মাদরাসা পরিচালনা করি। আজকে আমি এখানে এসে অনুভব করছি আমাদের প্রতিষ্ঠানেও জামিআ সিদ্দিকিয়ার মতো পরিবর্তন করতে হবে। আল্লাহ যেনো জামিআ সিদ্দিকিয়াকে রোল মডেল হিসেবে গ্রহণ করেন।
অনুষ্টানে একটি ভিডিও চিত্র পর্দশন করে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা ইকবাল ও মাওলানা রুহুল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×