আমরা চিন্তার বন্ধাত্ব কাটিয়ে জ্ঞানের সাথে বুদ্ধির সমন্বয় করতে পারছি না। দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গে যদি আমরা বুদ্ধি ব্যবহার করে বুঝার চেষ্টা করতাম আমাদের প্রত্যেক সমস্যার মূল কারণ, তবে এতোদিনে হয়তো অনেক কিছুর সমাধান হয়ে যেতো। রাষ্ট্রীয় তথ্য বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য মিডিয়া সেন্টারগুলোর উচিৎ ছিলো সরকার ও জনগনের কাছে সঠিক তথ্য সরবরাহ করা। কিন্তু পরিস্থিতি বলে দিচ্ছে হয়তো সংশ্লিষ্টরা সরকারকে সঠিক তথ্য দিচ্ছেন না, কিংবা সরকার সঠিক তথ্য পেয়েও বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটছে যার মূল কারণ আমরা আবিস্কারের চেষ্টা করছি না, বরং যতটুক গুণ গুণ করে প্রকাশ পাচ্ছে তা আড়ালের জন্য আপ্রাণ চেষ্টা করছি। প্রয়োজনে আমরা যিনি বা যে সংস্থা তথ্য প্রকাশ করছে তার মুখ বন্ধের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে যে কোন বিতর্কিত গ্রুপের সাথে সংশ্লিষ্ট করে তথ্যগুলোকে সন্দিহান করতে চেষ্টা করছি। সবার চোখের সামনে এমন কিছু ঘটনা আছে যা আলোচনা করলে বিষয়টি আরো পরিস্কার হতো। কিন্তু কথাগুলো ব্যক্তি বা দল বিশেষের বিরুদ্ধে চলে যেতে পারে, তাই বিরত থাকলাম। তবে সাধারণভাবে বলা যায়, আমাদের দেশে সরকারী দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, ধার্মিক, অধার্মিক কোন দল-ই এক্ষেত্রে স্বচ্ছ নয়। দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, নিজেদের স্বার্থে আমাদের আরো সচেতন, স্বচ্ছ এবং দেশপ্রেমিক হওয়া উচিৎ।
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।