“পাসের হার ও সংখ্যার বিবেচনায় শিক্ষার ক্ষেত্রে সাফল্যের দাবি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে অনেক দিন ধরেই। সংখ্যাকে বড় করে দেখাতে গিয়ে শিক্ষার মান বলে যে একটা ব্যাপার আছে, সেটা সম্ভবত নীতিনির্ধারকেরা ভুলেই গেছেন।”- কথাগুলো ছাপা হয়েছে ২৯ আগস্ট প্রথম আলোর সম্পাদকীয় কলামে। অর্থাৎ, আজকাল পাসের হার বৃদ্ধি করে সংখ্যাকে যে বড় করে দেখা হয়, সেটা আর কারো অজানা নয়। শুনেছি আজকাল পাসের হার বাড়াতে হবে তাই পরীক্ষকদের সরকার মহল থেকেই সেভাবে বলা হয়ে থাকে এবং উত্তরপত্রের লিখিত কোন পৃষ্ঠায় শূন্য দেওয়া যাবে না এবং প্রয়োজনে ছোট-খাট ভুল সংশোধন করে নম্বর প্রদান করতে হবে তাও উল্লেখ করা থাকে। হাস্যকর! উত্তর ভুল থাকলেও নম্বর প্রদান করতে হবে এবং ভুল সংশোধন করতে হবে, এটা কোন নিয়ম? এটা কি পাসের হার বৃদ্ধির গোপন রহস্য? যেহেতু বিষয়টি সবাই জানে, তাই শিক্ষার্থীরাও উত্তর প্রদানে তেমন মনোযোগী হচ্ছে না। পৃষ্ঠা ভরাট করাটাই তাদের মূল লক্ষ্য। এতে শিক্ষার্থীরা কি প্রকৃত শিক্ষা গ্রহণ করছে?
এখন যেহেতু গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়, তাই শিক্ষার্থীরা নম্বরের ব্যাপারে মনোযোগী নয়। ৮০ নম্বর অর্জন করাটাই হলো তাদের একমাত্র লক্ষ্য। কারণ ৯৯ নম্বর পেলে A+, ৮০ নম্বর পেলেও A+| অথচ আগে আমাদের সময় ৪/৫ নম্বরের জন্য স্টার মার্ক (৭৫০ নম্বর) বিষয়টি হতো না। তখন নম্বর বাড়ানোর কোন ব্যবস্থা ছিল না। থাকলেও তা ফলপ্রসু হতো না। তাই সে সময় শিক্ষার্থীরা উত্তর প্রদানে যথেষ্ট যত্নশীল ছিল। কারণ তখন ২/৩ নম্বরের জন্য একজন শিক্ষার্থীর পজিশন বা অবস্থান অনেক দূরে চলে যেত। যা পরবর্তীতে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় বিশাল ভূমিকা রাখত। আর এখন যেহেতু ফলাফলে নম্বর বিষয়টি উল্লেখ থাকে না তাই কে বা কারা অধিক নম্বর পেয়ে পাস করল, সেটা নিরূপণ করা যায় না। এর ফলে অনেক খারাপ শিক্ষার্থীও ভাল গ্রেড পেয়ে যাচ্ছে। যার ধরুন, আজকাল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গুলোতে যোগ্য শিক্ষার্থী পাওয়া যায় না। যার দ্বায়ভার আমাদের সমগ্র জাতীয়।
তাই সরকারকে পাসের হার বৃদ্ধির রাজনীতি বন্ধ করতে হবে। এছাড়া
# দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করতে হবে।
# সকল বিষয়ে সরকারকে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে হবে।
# সৃজনশীল পদ্ধতিটিকে আরো যথার্থভাবে প্রয়োগ করতে হবে।
# পাঠদানে শিক্ষক/শিক্ষিকাদের আরো যত্নশীল হতে হবে।
# প্রশ্ন আরো সৃজনশীলভাবে করতে হবে। প্রশ্ন এতো পুনরাবৃত্তি করা যাবে না।
# উত্তরপত্র মূল্যায়ন যথার্থ এবং নিভুলভাবে করতে হবে।
# শিক্ষার্থীদের সচেতন এবং যোগ্য হয়ে উঠতে হবে।
সর্বপরী যোগ্য এবং উপযুক্ত শিক্ষার্থীদের খুঁজে বের করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। সবকার পরিবর্তন হলে, নতুন সরকার এসে পাসের হার বৃদ্ধি করে তাঁদের সময় শিক্ষার হার ভালো - এই মনোভাব পরিবর্তন করতে হবে। কেননা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি আর সাফল্য সবকিছু অর্পিত হবে আজকের শিক্ষার্থীর উপর।
পর্ব-০১
পর্ব-০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



