(ঈদের পরে ভাই এর ট্রিটমেন্ট পারপাস এ ভেলর চেন্নাই গিয়েছিলাম, তখনকার ঘটনা
ই.এন.টি (নাক,কান,গলা) ডিপার্টমেন্ট এর সামনে বসেছিলাম। ভিতরে ভাইয়ার নাক আর কানের এক্সরে হচ্ছে। বসেই চারপাশে তাকিয়ে দেখলাম সব কলিকাতার দাদাবাবু। দাদাবাবুদের আবার একটা অভ্যাস যে পাশে কেউ বসলে "বুঝলে গো" দাদা বলে আলাপ জুড়ে দেয়। আমিও উপভোগ করি। তার উপর দেখলাম সব বই পত্তরে পড়া বড় বড় কবি সাহিত্যিকদের এলাকার লোকজন। তাই আলাপ না জমিয়েও পারলাম না।
তেমনি প্রথম একজন পেলাম যার বাড়ি চুরুলিয়া গ্রামে। পেতেই জিজ্ঞেস করে বসলাম- "তা দাদা কাজী নজরুল এর এলাকার মানুষ আপনি, নজরুল এর বাড়ি ঘড় কেমন?"
"নজরুল কে গো দাদা?"- সে আমাকে উত্তর দিল। তার উত্তর শুনে বেকুব হয়ে গেলেম।
ভাবলাম না এর পাশে বসা আর গাধার পাশে বসা একই কথা বলেই ঘুরতে পেলাম এক হুগলীবাসী। তাকে জিজ্ঞেস করলাম-" হাজী মোহাম্মাদ মহসিন কে তো চিনেন নিশ্চয়?"। তার উত্তর শুনে এবার স্পীকার না হয়ে পারলাম না। কারণ সেও চিনেনা।
চুলামার বলে ওর পাশে আর না ভেবে উঠতে উঠতে ভাবতে লাগলাম এই দাদারা মনে হয় গোঁড়া হিন্দু তাই মুসলিমদের খবর রাখেনা। দেখি অন্য কাঊকে খুঁজে। অবশেষে পেয়ে গেলাম জোড়াসাঁকো এলাকার একজন। না এবার নিশ্চয় সে চিনবে ঠাকুরপো'কে বলেই জিজ্ঞাসিলুম-" কী হে দাদা আপনার তো গর্ব হওয়া উচিৎ আপনি রবি ঠাকুরের এলাকার মানুষ" বলতেই সে বলল- " রবি ঠাকুর কে গো দাদা, উনাকে তো আমী চিনিনা!!!"
নিজেকে সামলাতে না পেরে তাকে বললাম " চুল(হিন্দিতে) টা চিন?"
"ওমা চিনবোনা কেন দাদা, এ তো আমাদের এলাকাতে পরিমল ই কাটে, আমিও তো ওর কাছে লম্বা হলে কাটাই"- এ ছিল তার উত্তর।
রাগে দুঃখে তার পাশ থেকে উঠতে যাব এমন সময় খেয়াল করলাম আমি ই.এন.টি ছেড়ে পিছনে নিউরোসার্জারিতে এসে পড়েছি।
আর নিউরো সার্জারি মানেই বুইঝা লন!!!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




