somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ঈদ প্রোগ্রাম আমি বা আমার মত অনেকেই দেখছেনা-----

২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম জাতির জীবনে অন্যতম বড় উৎসব ঈদ। একসময় ঈদ শুধু ঘুরে বেড়ানো কেন্দ্রিক থাকলেও বেশ কবছর ধরে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বিভিন্ন বাংলা চ্যানেলের ঈদ কেন্দ্রিক প্রোগ্রামগুলো। এসব প্রোগ্রামের মধ্যে অন্যতম হল নাটক এবং কিছু ভিন্ন টাইপের প্রোগ্রাম। কিন্তু দুঃখজনক সত্য এই ঈদে আমি বা আমাদের ঘরে কেউ ঈদের একটি নাটক বা অন্য প্রোগ্রাম পুরোপুরি দেখতে পারেনি বা ইচ্ছে করে দেখেনি। এর চেয়ে আমার কাছে শ্রেয়তর মনে হয়েছে বিভিন্ন মুভি চ্যানেলে মুভি দেখা বা স্পোর্টস চ্যানেলগুলোতে প্রচারিত নতুন পুরনো খেলা দেখা এবং আমি তাই করছি।

দুয়েক জন নাট্য পরিচালকের সাথে ব্যক্তিগত জানাশুনা থাকায় এটা জানি যে তারা অত্যন্ত যত্ন সহকারে তাদের নাটক বা অন্যান্য প্রোগ্রাম নির্মাণ করে দর্শকদের কথা মাথায় রেখে বা দর্শকদের আনন্দ দেয়ার জন্য। তাদের বানানো নাটক বা প্রোগ্রাম প্রচারিত হওয়ার পর তারা কিছু রিভিউ পেয়ে থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এই রিভিউ তারা পায় পরিচালকের বা ওই নাটকের অভিনেতা অভিনেত্রীর নির্দিষ্ট ফ্যান ব্লক থেকে। সাধারন অন্যদের থেকে পায়না। কেন পায়না????

মার্ক মাই ওয়ার্ডস, বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান প্রচার যতদিন বন্ধ না হবে ততদিন তাদের রিভিউ পাওয়া সেই ফ্যান ব্লক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকেই প্রোগ্রাম প্রচার হচ্ছে এবারের ঈদে। এবারের ঈদেই শুধুই নয় প্রায় ঈদে এরকম হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে চ্যানেলগুলো ব্যবসা করবে কিভাবে??? একটু পরেই প্রশ্নের উত্তর দিচ্ছি।

আমার মত অনেক বুদ্ধিজীবি(?) আছেন যারা আমাদের ঘরের মা বোনরা ইন্ডিয়ান বাংলা বা হিন্দি সিরিয়ালের পোকা বলে বা দেখে বলেই সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে ঠাট্টার ঝড় তুলি। এবার আপনি একবার চিন্তা করুন সারাদিন ঘরে বাইরে অফিসে বা বাসায় স্বামী বাচ্চা-কাচ্ছা সবার দেখভাল করার পর কার মন চাইবে টিভির সামনে বসে খামাখা বিজ্ঞাপন দেখতে। এই ঈদে আপনি একবার ড্রয়িং রুমে বসে টিভির রিমোটটা হাতে নিয়ে সব চ্যানেল ঘুরে আসুন আর ঘুরে আপনিই ঠিক করুন আপনি কোন চ্যানেলে গিয়ে থামবেন!! হ্যাঁ সেইসব চ্যানেল নির্দিষ্ট নিয়মে বিজ্ঞাপন প্রচার এবং নির্দিষ্ট সময় মেইনটেইন করে প্রোগ্রাম প্রচার করে বলেই তারা “মা” নামক আজগুবি একটা নাটকে দীর্ঘ ৮ বছর(মনে হয়) দর্শক ধরে রেখেছিল।

এবার প্রোগ্রাম প্রযোজক বা পরিচালকের কথায় আসি যারা চ্যানেল এর কথা মাথায় রাখেন যে কিভাবে তারা ব্যবসা করবে বিজ্ঞাপন প্রচার না করলে। আপনাদের সংগঠন তো কম শক্তিশালী নয়। দর্শক ধরে রাখার জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রনয়নে প্রপার অথরিটির উপর চাপ সৃষ্টি করুন।যেখানে ইন্ডিয়া আন্তর্জাতিক দর্শক ধরে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে সেখানে আপনারা লোকাল দর্শক ধরে রাখার জন্য এটা পারবেন না??? আর যদি না পারেন তাহলে চ্যানেল গুলো বিজ্ঞাপন প্রদানকারীদের থেকে ঠিকই ব্যবসা করে নিবে আর আপনারা হারাবেন আপনাদের দর্শক। যে দর্শকদের আপনারা বলে থাকেন লক্ষ্মী।

এই পোস্টটা যখন আমি লিখছি আমাদের ঘরের ড্রয়িং রুম থেকে আমি আওয়াজ পাচ্ছি টিভির যেখানে আমার মা আপুরা বসে “কিরন মালা” দেখছে। তবে আই ক্যান এসসিউর ইউ “কিরন মালা”র বিজ্ঞাপনের ফাঁকে অবশ্যই তারা আপনাদের ঈদ প্রোগ্রাম দেখে আসবে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×