somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএল এর ইলাভ্যুরেশন “বাংলাদেশ প্রিমিয়ার লিগ”। “বিভাগীয় প্রিমিয়ার লিগ” নয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিপিএল নিয়ে সব ক্রিকেট পেইজ গরম দেখলাম। স্বাভাবিক। কারন আমার মনে হয় বর্তমানে ক্রিকেট ই একমাত্র ইভেন্ট, যেখানে পুরো দেশের আবেগ জড়িয়ে থাকে। কিন্তু এই সরবের বেশির ভাগ কারন খুলনা, রাজশাহীর ফ্রাঞ্ছাইজি না থাকা। প্রশ্ন হতে পারে খুলনা রাজশাহী না থাকা মানে কি খুলনা বা রাজশাহীর কোন প্লেয়ার বিপিএল খেলতে পারবেনা?বা এরা কোন এক্সপোজার পাবে না? এটা আমি কেন, রাস্তার পাগলও জানে বিপিএলে বাংলাদেশের সব প্লেয়ারই যে খেলবে শুধু তা নয়, সবচেয়ে দামি প্লেয়ার গুলাই থাকবে খুলনা আর রাজশাহী থেকে। দেন হুয়াই দিজ ইজম???


আসুন গত বিপিএল একটু খতিয়ে দেখি। গত বিপিএলে ঢাকায় গুনে গুনে দর্শক হয়েছিল। ব্যাপারটা অত্যন্ত লজ্জজাজনক ছিল আয়োজকদের জন্য। ক্যামরাম্যান তো শেষ দিকে গ্যালারি দেখানো বন্ধ করে দিয়েছিল। সেই লজ্জার ষোলকলা পূরণ হয়েছিল খুলনাতে গিয়ে। ঢাকায় তো অন্তত দর্শক গুনা যাচ্ছিল। কিন্তু খুলনাতে গুনার জন্যও দর্শক পাওয়া যায়নি। খুলনাতে এমন কাউকে দেখলাম না যে অন্তত শিনা চৌহানের মাঠের চারপাশে শিনা টানটান করে হাটা দেখতে গিয়েছিল। এমনকি খুলনার খেলার দিন পর্যন্ত তেমন দর্শক হয়নি যেটা নিয়ে লাল মিয়া (অরুন লাল) কম্বক্সে দুঃখ প্রকাশ করছিলেন। খুলনার ক্রিকেট ফ্যানদের হাহুতাশ দেখছি। করার ই কথা। কিন্তু যারা হাহুতাশ করছেন বুকে হাত দিয়ে বলেন গত বিপিএলে আপনি মাঠে গেসেন খেলা দেখতে? শুনতে নিশ্চয় খারাপ লাগছে। কিন্তু কঠিন এবং নির্মম সত্য। লাইনে দাঁড় করিয়ে বাংলাদেশের সব প্লেয়ার কে জিজ্ঞেস করুন মাঠে তারা কখন খেলে মজা পায়?? এক বাক্যেই উত্তর দিবে যখন গ্যালারী ভর্তি দর্শক দেখে। হ্যাঁ, আপনি এবং আপনিই হলেন খেলার প্রান। এটা শুধু খুলনার নয়, পুরো বাংলাদেশের দর্শকের ক্ষেত্রে সত্য। মাঠে যান খেলা দেখতে। তবেই বিপিএল সফল হবে। ফেসবুক এ ক্রিকেট বিশ্লেষক হয়ে হাহুতাশ করা আর বসে বসে বেড়েনডা ভাঁজা একই কথা।


দুঃখজনক সত্য আমরা আইপিএল কে ফিক্সিং লিগ, চোরছ্যাঁচড়া দের লিগ বলি। আর এটা নিয়ে বাংলাদেশের প্রথম সারির প্রায় ক্রিকেট পেইজ পোস্ট আপডেট বন্ধ রাখে। তাতে আইপিলের কি কিচ্ছু আসে যায়? যায় না। দিন শেষে “দিল জাম্পিক জাপাং জাম্পিক জাপাং গিলি গিলি আহ” বইলা আইপিএল সফল। কেন জানেন? একমাত্র এবং একমাত্র দর্শকদের জন্য। সিধুর ভাঁড়ামি বা শোয়েবের লুলামি কোনটাই আইপিএল এর জনপ্রিয়তা কে কমাতে পারেনি। এর একমাত্র এবং একমাত্র কারন দর্শক। দর্শকরা ঠিকই আইপিলএল কে সফল করে ছাড়ে। আর আমরা মাঠে যায়না, ফেসবুকে খেলা দেখি, নো_খুলনা_নো_বিপিএল, নো_রাজশাহী_নো_বিপিএল হ্যাসট্যাগ মারি!! বাহ পৃথিবীর সবচেয়ে আইকনিক ক্রিকেট ফ্যান মনে হয় আমরাই!!


মনে রাখবেন বিপিএল এর ইলাভ্যুরেশন হল “বাংলাদেশ প্রিমিয়ার লিগ”। “বিভাগীয় প্রিমিয়ার লিগ” নয়। এখানে আপনার বিভাগ খেলবে কি খেলবে না তা বড় ব্যাপার নয়, ব্যাপার হল পুরো বাংলাদেশ খেলবে। তাই বিভাগ ইজম ছেড়ে বাংলাদেশ ইজমে আসেন। মাঠে গিয়ে খেলা দেখেন, নিজের প্রিয় প্লেয়ার কে, প্লেয়ারের টীমকে সমর্থন দেন, মাঠে গিয়ে চেক ইন দেন, সেলফি তুলে আপলোড দেন। তবেই দেশের এক্সপোজার বাড়বে। দিন শেষে বিপিএল সফল হবে।


আর বিপিএল সফল হওয়া মানে কোন না কোনভাবেই একজন নতুন সাকিব, ম্যাশ, তামিম, মুশির আগমন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×