somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়ন্তিকা এক্সপ্রেসে ৩ ঘণ্টা, চেইন টানা ও কিছু অনুভূতির গল্প!!!

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেল স্টেশনের ওয়েটিং রুম আমার অনেক পছন্দের একটি জায়গা।ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এবং অপেক্ষার প্রহর শেষে তৃপ্তি দুটোই একসাথে দেখা যায় এই ওয়েটিং রুমে। ছোট বাচ্ছাদের কিচিরমিচির, বড়দের সিরিয়াস আড্ডা বা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের খুনসুটি সব দেখা যায়। এই মুহূর্তে আমার ডান পাশে একটি মেয়ে বসে আছে। ঘুটঘুটে কালো কাজল পরা চোখের মেয়েদের প্রতি আমার ফ্যান্টাসি অনেক পুরনো। মেয়েটি একমনে তার গ্যাজেটে কি যেন পড়ে চলেছে। তবে গ্যাজেটে পড়লেও প্রেমে যে পড়বে না এই মেয়ে, তা তার গম্ভীর মুখ দেখে বুঝা যাচ্ছে। তার অপেক্ষা দেখে আমার ট্রেন হয়ে যেতে ইচ্ছে করছে। আমার অপেক্ষায় থাকবে সে। আমি প্ল্যাটফর্মে প্রবেশের পর সে আমার বুকের ভিতর প্রবেশ করবে। আর আমি ওম দিতে দিতে তাকে নিয়ে যাব তার গন্তব্যে। তেমনি অন্য কোনদিন আবার আমার অপেক্ষায় থাকবে। আমি আসবো, নিয়ে যাব তাকে গন্তব্যে। আমার এরকম চিন্তার মাথায় জল পড়ল যখন ট্রেনের হুইস্যাল বুঝিয়ে দিল ট্রেন এসে পড়েছে।


“পাশের সিটের সুন্দরী যাত্রীটি” নামে একটা টার্ম আমি কবি বা লেখকের লেখায় পড়েছি বা বন্ধুদের আড্ডায় শুনেছি। কিন্তু বাস্তবে এটার কোন অস্তিত্ব আছে বলে আমার মনে হয়না। নাহয় সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ঘুরেও কেন আমি এরকম কোন “পাশের সিটের সুন্দরী যাত্রী” পেলাম না!! আমার সিটের সামনে যে কাপলটি বসে আছে তাদের বয়স জানান দিচ্ছে তারা হানিমুন কাপল নয়। তবে ঘুরতে তারা খুব পছন্দ করে তাদের কথায় বুঝা যাচ্ছে। কাপলের পুরুষটি মনে হয় ওয়াশরুম জনিত সমস্যায় ভুগছেন। বার বার ওয়াশ রুমে যাচ্ছেন আর আসছেন।

ট্রেন কিছুদুর গিয়েই থেমে গেল। ভ্যাকুয়াম বক্স লিক, ট্রেন চাপ পাচ্ছেনা। তাই ট্রেন এগুবে না। প্রায় ১ ঘণ্টা পর সমস্যা সমাধান হল এবং ট্রেন আবার চলা শুরু করল। কাপলের পুরুষটি আবার ওয়াশ রুম থেকে আসলেন। এবার মহিলাটিকে কেন জানি রাগান্বিত মনে হল। ফিসফিস করে বলতে লাগলেন “চেইন টা টান, চেইন টা টান”। ফিসফিস থেকে ব্যাপারটা একটু আওয়াজে চলে গেল। কিন্তু ট্রেনের কোন প্রবলেম আমি দেখিনা। উনাদেরও কোন প্রবলেম দেখিনা। একবার এমনিতেই লেইট হয়েছে ট্রেন। তার উপর আবার চেইন টানলে আবার লেইট। ওদিকে আমার সব শিডিউল করা। একটা মিস হলে সব মিস। তাই আমিই আউটবারসট করলাম- “ম্যাডাম ট্রেনের কোন সমস্যা দেখিনা, আপনাদের কোন সমস্যা দেখিনা, তাহলে আপনি বার বার চেইন কেন টানতে বলছেন?”। এইবার মহিলা ডিরেক্ট অ্যাকশানে চলে গেলেন। উঠে দাঁড়িয়ে সাঁই করে উনার হাজবেনডের প্যান্টের চেইনটা টেনে দিয়ে বল্লেন-“কতবার বলেছি ওয়াশ রুম থেকে বের হয় প্যান্টের চেইন লাগাবা!!!”।


মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি হয়তো একদিন আমার প্রেয়সীকে খুঁজে পাব এই স্টেশন চত্বরে। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করবে। সে ট্রেনের দরজা দিয়ে মাথাটা বের করার আগেই তার এলোচুল বেড়িয়ে পড়বে। এক হাতে আমি তাকে ট্রেন থেকে নামাবো। তার কাঁধে হাত রেখে আস্তে আস্তে এগিয়ে যাব জীবন জগতে। হয়তো আমার মত স্বপ্ন দেখেছিল বলেই এই চত্বরে ‘হঠাৎ বৃষ্টি’র দিবা খুঁজে পেয়েছিল অজিতকে। কিংবা ডিডিএলজে এর রাজ পেয়েছিল সিমরানের হাত।

এই স্টেশন অনেক কিছুর সাক্ষী। সাক্ষী প্রিয়কে প্রিয়ার অস্রুশিক্ত বিদায়ের, সাক্ষী বাবা’মার সন্তানকে চোখের জলে বিদায়ের, কিংবা ভালবাসার মানুষকে ‘ভালবাসি তোমায়’ বলতে না পারা গোপন প্রেমিকের বিদায়ের। এই স্টেশনে ফুটেছে অনেক ভালবাসার ফুল।

ভাল থাকুক সেই ভালবাসার ফুলগুলো, ভাল থাকুক মিষ্টি বকুলগুলো!!!!!


বিদ্রঃ গত ৩ দিন পুরো সিলেট চষে বেড়িয়েছি। সিলেট রেল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে শ্রীমঙ্গল যাওয়ার সময়
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×