somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খলিল ভাইয়ের বর্তমান অবস্থা ;) ;) ও একটি দুঃসংবাদ :( :(

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খলিল ভাইকে জানা যাবে এই লেখায়
খলিল ভাই-২য় পর্ব

১।

সোনার কেইসে ফেঁসে প্রায় অনেকদিন হয়ে এল খলিল ভাই জেলে। আমরা জনাকয়েক ব্যাপারটা নিয়ে ভাবতে বসলাম। খলিল ভাই যতই খারাপ হোক বা বোকা হোক ছোট ভাই বলে একদিন আমাদের কাঁধে হাত রেখেছেন। দোয়া মহব্বতও দেখিয়েছেন। তাঁর উপর জেঠীও কাঁদতে কাঁদতে দু’একবার আমাদের কে বললেন খলিল ভাইয়ের খোঁজ নিতে। তাই আমাদের একটা দায়িত্ব আছে তাঁর খোঁজ খবর নেয়া। সেই ভাবনা থেকেই আমি আর আমার এক ছোট ভাই ডিসিশন নিলাম আমরা খলিল ভাইকে দেখতে যাব। উপরের মহলের এক মামাকে ধরে একদিন দেখতে যাওয়ার অনুমতি ও নিয়ে নিলাম।

খলিল ভাই খবর পাঠিয়েছেন উনি সরিষা ইলিশ আর ঢ্যাঁড়স ভাজি খাবেন। ঢ্যাঁড়স কি এক কারনে খলিল ভাইয়ের খুব পছন্দ। গ্রামে এক বার ঢ্যাঁড়স ক্ষেতে কি আকাম করতে গিয়ে নাকি ধরাও খেয়েছিলেন তিনি। এর পর থেকে এলাকায় ‘ঢ্যাঁড়স মিয়া’ নামে একটা রটনা রটেছিল। সে গল্প আরেকদিন হবে।

থানা হাজত ব্যাপারটা মোটেও সুখকর কোন জায়গা না। লোকে বলে “থানার দিকে নাকি কানা ও যাইতে চায়না”। শেষ কোন একবার আব্বার সাথে গিয়েছিলাম নির্বাচনের সময় লাইসেন্স করা অস্ত্রটা জমা দেয়ার জন্য। তবে সেইবার একটা সেই লেভেল টাইপ ভাব ছিল। ইয়ু ম্যান বুঝতে হবে। কিন্তু এইবার তো গেলাম আসামি দেখতে। তাই ভাব খানা ও আমাদের চোরের মত। যাইহোক আমাদের স্ট্রিক্টলি বলে দেয়া হল ৩০ মিনিটের বেশি থাকা যাবেনা।

খলিল ভাইয়ের সেলের দরজায় পৌঁছতেই গেটের কনস্টেবল বলল গত রাতে নাকি ডোজ বেশি চলছে। কারন কি জানতে চাইলে জানালো কি খাবার আনবে এই খবরটা নিতে জেলার সাহেব আসলে খলিল ভাই নাকি বলেছে সরিষা ইলিশ আর লেডিস ফিঙ্গার ভাজি। জেলার সাহেব লেডিস ফিঙ্গার ব্যাপারটা বুঝতে না পেরে খেইচ্চা পিডাইসে আর বলেছে “হালারপো জেলে বইসা লেডিস ফিঙ্গার চাস?”। তিনি অবশ্য ঢ্যাঁড়স বলতে পারতেন। কিন্তু ‘ঢ্যাঁড়স মিয়া’ স্ক্যাম্প এর পর তিনি এটাকে আর বাংলায় বলেন না, যেমন আমাদের এলাকার এক ভাবী ভূমিকম্প কে ধাক্কা বলেন। কখনো ভূমিকম্প হলে উনি বলেন “আজকে যে ধাক্কা গেসে টের পাইছো”? কারন উনার স্বামীকে এলাকায় সবাই ভূকম্প বলে ডাকে।

খলিল ভাইকে চেনা যাচ্ছে না। ঠিকমত না খেতে পেয়ে বুকের সাথে বুক আর পেটের সাথে পিট লেগে গেছে। আবেগ দেখিয়ে একটু চোখে পানি আনতে যাব ঠিক সেই সময় ছোট ভাই খলিল ভাইকে প্রশ্ন করে বসল-
-“ভাই সোনা দিসেন?”
‘না’ খলিল ভাই উত্তর দিল। ছোট ভাই কেন জিজ্ঞেস করাতেই খলিল ভাই ধমক দিয়া বলল-
-আররে বেটা একটা একটা মাত্র সোনার বার নিয়া আসছি ওইটাই তো দিয়ে দিলাম। আর কত্তেইকা দিমু?
না খলিল ভাইকে চ্যাতানো যাবে না। খাবারের উপর হুমড়ি খেয়ে পড়লেন তিনি। উনার কোন এক আত্মীয় উকিল আছেন। তাঁকে বলে তাড়াতাড়ি তাঁর জামিনের ব্যবস্থা করার কথা আমাদের কে বললেন খলিল ভাই।


২।

বৃষ্টি আজ ছাদের কোনায় তার চেয়ারটিতে বসা নেই। অর্ধেক পড়া শীর্ষেন্দুর ‘পার্থিব’ বইটাও হাতে নেই। নিয়ম করে সে আজ চুল খোলা রাখেনি। এমনকি চোখে ঘুটঘুটে কাল কাজল ও পরেনি। চোখ দেখেই বুঝা যাচ্ছে এই বৃষ্টি স্বাভাবিক বৃষ্টি না। কিন্তু বৃষ্টিকে আজকেও অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে ঝুম বর্ষণের পর হালকা লাল টিকরে পড়া সূর্যের আলোর মত। মনের মানুষরা মনে হয় এরকমই হয়। যাইহোক, যেভাবেই হোক সুন্দর। মনে হয় মনের চোখ দিয়ে দেখার কারনে এরকমই হয়।

গতকাল ফোরথ সেমিস্টারের এক্সাম শেষ করেছে বৃষ্টি। খুশি থাকার কথা। কিন্তু চেহারায় সেই খুশি নেই।
-খলিল ভাইকে দেখতে গিয়েছিলেন?
-হ্যাঁ।
-কেমন আছেন উনি?
-ভাল নেই!

আর কোন কথা বলল না বৃষ্টি। আমার এক শব্দ বা দুই শব্দের উত্তর বৃষ্টি কোন কালেই পছন্দ করেনি। সবসময় আমার ওয়ার্ড স্টক নিয়ে সন্দেহ পোষণ করে। তবে কিছুক্ষন চুপ থেকে যে কথাটি সে বলেছে তার জন্য আমিও মোটেও প্রস্তুত ছিলাম না।


প্রিয়জন হারানোর ব্যথা আমার নেই বললেই চলে।আর মনের ঘরে তো খালি একজনেরই বসবাস। বাসায় সবার ছোট হওয়াতে অতিরিক্ত আদরে বড় হয়েছি বা হচ্ছি। বুকের ভেতরের চিনচিনে ব্যথা ব্যাপারটার সাথে আমি পরিচিত নই। প্রেমে ব্যর্থ বন্ধু বা গভীর রাতে সঙ্গীত বাংলা মিউজিক চ্যানেলে সানি লিওনের ‘লাভ ফরেভার’ নামক এক ওষুধের বিজ্ঞাপনেই শুধু আমি এই শব্দটা শুনেছি। কিন্তু আজ আমি চিনচিনে ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে আমার পৃথিবী ভেঙে পড়ছে। আর আমি শেষ হয়ে যাচ্ছি। দম আটকে আসছে। মনের ঘরে শূন্যতা অনুভব করছি।

সপ্তাহখানেক আগে দেখে যাওয়া ছেলেপক্ষ ‘হ্যাঁ’ বলে দিয়েছে বৃষ্টির বাবাকে।

বিদ্রঃ আমার প্রিয় ব্লগারবৃন্দ, যাদের লেখা না পড়ে আমি থাকতে পারিনা তাদের কাছে যেচে ক্ষমা চাচ্ছি। 'বিজি লাইক হেইল' হওয়াতে ব্লগে মোটেও সময় দিতে পারছিনা আর আপনাদের লেখা পড়া হচ্ছে না বলে। :( আর এই লেখার ১ নাম্বার পার্ট ডাঃ মারজান ভাইকে মনে করে লেখা।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×