somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কেমন মুসলমান?-০৪

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(১) যাকাত ফরয হয়েছে, দিবেন ভাল কথা। দেন কোন সমস্যা নাই। কিন্তু সবচেয়ে নিম্নমানের কাপড় কিনে "যাকাতের কাপড়" নামে চালিয়ে দেবার মানে কি? ছেলে খেলা পাইছেন ইসলামকে। যখন যাকাতের কাপড়ের জন্য গিয়ে অনেক মানুষ মারা যায় তাদের দায়ভার কে নেয়? এইভাবে যাকাতের কাপড় বিলি করা মানে ইসলামের আদেশের সাথে তামাশা করে ছাড়া কিছুই নয়। গরীব দু:খীদেরকে চরম ভাবে হেয় করা হয়। আপনি যাকাতের টাকা এমন ভাবে দিন যাতে তাকে আর যাকাতের জন্য হাত পাততে না হয়। যখন দেখি "এখানে যাকাতের কাপড় পাওয়া যায়" এমন লেখা দোকানে ঝুলে তখন ভাবি যাকাত কি গরীবের প্রতি দয়া দেখিয়ে দিচ্ছি নাকি তাদের অধিকার মনে করে দিচ্ছি?

(২) আপনি মসজিদের হুজুর। আপনার যথেষ্ট সম্মান আছে এলাকায়। মাশাআল্লাহ দাওয়াতের অভাব হয়না। রমজানে তো রিতিমতো ডায়রি মেইনটেইন করতে হয়। বিয়ের দাওয়াত হলে তো আলহামদুলিল্লাহ বখশিশ ভালোই উঠে। একবারও কি ভেবেছেন আপনি যে বিয়ের দাওয়াত খাচ্ছেন সেই বিয়েটা শুদ্ধ হচ্ছে কিনা? এখনকার বিয়েতে গেলে কোনটা বউ আর কোনটা যে শ্যালিকা তাতো চেনাই কঠিন। এমন ভাবে অর্ধউলঙ্গ হয়ে সাঁজগোজ করবে তাতে করে শয়তানও তাদের দেখে লজ্জায় মুখ ঢাকে। আর আমাদের হুজুর মশাই সুন্দর ভাবে খেয়ে দেয়ে আসলেন। কোন প্রতিবাদ তো দূরের কথা নসিহতও করলেন না।

(৩) ঈদ এলেই যেন ছায়াছবি মুক্তির ধুম লেগে যায়। তাও আবার শুভমুক্তি। ছবির শুরুতে আবার ''বিসমিল্লাহির রাহমানির রাহিম" লেখা থাকে। ঈদের নামাজ শেষ করেই ছবি দেখার কি যে আনন্দ! তখন ভাবি, কুরবানীর ঈদ থেকে কি আমরা আমাদের মনের পশুত্বকে কুরবানী দেবার শিক্ষা নিতে পেড়েছি? রমজানের মাসে রোজা রেখে কি আমাদের কােন লাভ হয়েছে?

(৪) সারা রাত ওয়াজ নসিহত শুনলেন আর বাড়িতে এসে ফজরের সময় নাক ডেকে ঘুমালেন। কি লাভ হলো? যে ওয়াজ আপনাকে ঐ দিনই পরিবর্তন করতে পারলো না তা কি ভবিষ্যতে কোন কাজে দিবে? এখনকার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদ মাদ্রাসার উন্নয়নের লক্ষে। মানুষের ঈমানের উন্নয়নের লক্ষে মাহফিল হচ্ছে না। মসজিদ মাদ্রাসার উন্নয়ন ঠিকি হচ্ছে কিন্তু ঈমানের কোন উন্নয়ন হচ্ছে না। মসজিদগুলো উপরের দিকে যাচ্ছে আর আমাদের ঈমান হিমাঙ্কের এতোটাই নিচে যে কোন স্কেলেই তা ধরছে না। আমরা মসজিদের গম্বুজ বা মিনার নিয়ে গর্ববোধ করছি। অথচ আমাদের উচিত ছিল ঈমানের উন্নতি নিয়ে শোকরিয়া আদায় করা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×