গতকাল বিবিসির সংবাদের একটি বিষয় আমাকে চিন্তিত করেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি শঙ্কিত।
সংবাদটি হচ্ছে- বাংলাদেশ সফর শেষে ভারতের ব্যবসায়ী নেতারা মন্তব্য করেছেন যে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে কয়েকগুন বেশী গুরুত্বপূর্ণ ভারতের জন্য। পাঠক চিন্তা করে দেখুন- বাংলাদেশের বন্দর বাংলাদেশের চেয়ে ভারতের কাছেই যদি বেশী গুরুত্বপূর্ণ হয় তবে এ বন্দর নেয়ার জন্য কয়েকদিন পর এটা বলতে তাদের মুখে বাঁধবে না যে ভারতের স্বার্থেই বাংলাদেশকে ভারতের দরকার।
বর্তমান সরকারও ভারতকে সবকিছু দেয়ার ব্যবস্থা করছে, তাই ভারত হয়তো শীঘ্রই বাংলাদেশকে সিকিম বানাতে সফল হওয়ার দারপ্রান্তে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



