মন এর সঠিক সংজ্ঞা সম্ভব নয়। তবে এই
ভাবে বলা যেতে পারে, মন হলো এমন কিছু যা
নিজের অবস্থা এবং ক্রিয়াগুলি সম্পর্কে
সচেতন। মনের সরুপ লক্ষণ হলো চেতনা
যার থেকে মনকে জড়ো থেকে আলাদা করা
হয়।
সাধারণত মনকে তিনটি ভিন্ন অর্থে গ্রহণ
করা হয়
1. এক, মন বলতে চিন্তা,অনুভুতি ও
ইচ্ছা-এই মানসিক কাজ গুলোর
সমষ্টিগত রূপ বুঝায়।
2. দুই, মন বলতে চিন্তা, অনুভুতি ও
ইচ্ছা -এই মানসিক কাজগুলি থেকে
স্বতন্ত্র দেহাতিরিক্ত এক স্থান,
অপরিবর্তিত আধ্যাত্ম সত্তাকে
বুঝায়।
3. তিন, মন বলতে বুঝায় এক মূর্ত
আধ্যাত্মিক ঐক্যের সম্বন্ধ যা
চিন্তা,অনুভুতি ও ইচ্ছা প্রভৃতি
মানসিক প্রক্রিয়া ছাড়া কিছুই নয়,
অথচ যা নিজের স্বাতন্ত্র না হারিয়ে
এই সকল মানসিক কাজের ভিতর দিয়ে
নিজেকে প্রকাশ করে।
প্রথম টি হলো মন এর অভিজ্ঞতামূলক
মতবাদ পরেরটা আধ্যাত্মিক-মতবাদ,
শেষেরটা ভাববাদীদের মতবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

