মধ্যরাতের ট্রেন!!
সময় টা ১৮ তারিখ এপ্রিলের,ভার্সিটি তে সেমিস্টার ব্রেকের একটা বন্ধে গ্রামে যাবার চিন্তা।এই ভেবেই তল্পি তল্পা গুছিয়ে নিলাম এক ফাকে,এবার বাড়ি যেতেই হবে।
১৭ ই এপ্রিল একটা ট্রেনের টিকিট কেটে নিলাম,পরের দিন রাত ১১:৩০টায় ট্রেন ছাড়ার সময় উপস্থিত।
সব ঠিক ঠাক ই ছিলো কিন্তু সময় টা পার হবার সাথে সাথে এমন কিছু সত্ত্যি যেন অসম্ভব,সেদিনের কামড়ায় তেমন কেউ ছিলোই না,
শুধু পাশের সিটে এক ভদ্রগোছের ব্যক্তি তখন সময় ১ টার কাছা কাছি,
গল্প করার জন্য এগিয়ে গেলাম,
ঘটনার শুরু- কথায় কথায় জানা গেল ব্যক্তি টি এই ট্রেনেই যাদু দেখায়,আস্তে আস্তে ভালই ভাব জমে গেল,জানা গেল এর বাড়ি আমার নুরুপুর গ্রামে,যা কিনা আমার বাড়ির এক স্টেশন আগে।।
পরিচয় হতে নাম জানা গেল - মকবুল,,,এই বলে সময় বোরিং ভাবে পার না করে কিছু যাদু ও দেখে নিলাম,
তখন রাত ৩টার কাছাকাছি।তখনো আড্ডা দিয়ে চলছি অনেক অজানা কথা,
প্রায় কাছাকাছি আসতেই লোকটি উঠে পরলো বললো যে এই স্টেশনেই নামবে,তার কোন একটা জরুরী কাজ আছে,শুধু তার যাদুর বাক্স টি বাড়ি পৌছে দিতে হবে,সত্ত্যি এতো রাতে কাজ!!!
তাও অগ্যতা রাজি হলাম কারন লোকটির বাড়ির কাছের স্টেশন এ নেমেও আমাদের বাড়ি যাওয়া যাবে গ্রামের রাস্তা থেকে, তো লোকটি চলে গেলো,
এক নজর তাকিয়ে রইলাম বাক্সর দিকেই।
সময় টা তখন ভোর কান থেকে হেডফোন বের করে গান শোনাও বন্ধ করলাম আলো ফুটতে শুরু করলো কাছাকাছি এসে গেছি,
স্টেশন থেকে নেমে বাক্সটি হাতে মকবুল এর বাড়ি খুজতে শুরু করলাম মকবুলের নুরুপুর গ্রামে,
কিছু টা যেতেই দেখা গেল কুমোর পাড়া,খুব সকালেই কাজে নেমেছে।।।।
ভদ্র লোককে দেখে প্রশ্ন করলাম আচ্ছাভাই মকবুল ভাই এর বাড়ি কোনটা??
লোকটি উত্তর দিলো চোখ বড় করেই ,
কোন মকবুলের কথা বলতাছেন?
আরে ওই যে আপনাদের গ্রামে থাকে যাদু দেখায়!
আসলে ওনার সাথে কাল কে রাতে ট্রেন এ পরিচয়,হাতে যে বাক্সটি এটা ওনার ই যাদুর বাক্স!কি একটা কাজে যেন আগের স্টেশনে নেমে গেলেন।।কথা থামতেই!
কি কন বাক্স মকবুল!!
কুমোর লোকটি হা করে তাঁকিয়ে বললো ওরে আপনে কই পাইলেন ওয় তো মারা গেল ২বছর হইলো !!
ট্রেন এ বইসাই কি জানি হইছিলো॥
কথা শুনে মূহুর্তে থ!!এক মিনিটের জন্য নিরবতা কারন যে লোক টি কিনা সারা রাত গল্প দিলো সেও মৃত !!!
তাহলে হাতে যে বাক্সটি দিল এই বাক্সটি কার???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

