somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবন ধসুক আর মানুষ মরুক বিদেশী ক্রেতারা বাংলাদেশ চাড়ছেনা ।

১৪ ই মে, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পোশাকশিল্পের সবচেয়ে বড় ‘গুণ’- বিশ্বের সবচেয়ে কম মজুরিতে আন্তর্জাতিক বাজারের জন্য চমৎকার সব পোশাক তৈরি করে দিতে পারেন এখানকার দক্ষ শ্রমিকরা। যে কারণে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও পোশাক তৈরির জন্য বাংলাদেশকেই আগে বেছে নেয়। সম্প্রতি সাভার ট্র্যাজেডিতে ১১ শতাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দেশের বৃহত্তম এই শিল্পখাত পরিণত হয়েছে বৃহত্তম দায়বদ্ধতায়। কোনো কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড এই দায়বদ্ধতা এড়িয়ে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এগিয়ে এসেছে অনেকেই।

জো ফ্রেশ, ম্যাঙ্গো, বেনেটনের মতো খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক তৈরি করার প্রমাণ মিলেছে সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজায়। এসব ব্র্যান্ডের ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল, লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে গ্যাপসহ কয়েকটি খুচরা বিক্রেতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন শ্রম সংগঠন।

পরিস্থিতি থেকে যা বোঝা যাচ্ছে, পশ্চিমা ব্র্যান্ডগুলোর জন্য এখন দু’টি পথ খোলা আছে- বাংলাদেশে উৎপাদন অব্যাহত রাখা ও কাজের পরিবেশ উন্নত করা, অথবা বাংলাদেশ ত্যাগ করে বেশি খরচে বাংলাদেশিদের সমান বা কম দক্ষ শ্রমিকদের দিয়ে কাজ করানো। অবশ্য দ্বিতীয় ক্ষেত্রে একটি দরিদ্র দেশকে বঞ্চিত করার জন্য সমালোচনারও মুখোমুখি হতে হবে ব্র্যান্ডগুলোকে।

তবে বেশিরভাগ খুচরা বিক্রেতাই বাংলাদেশে ত্যাগ না করে এখানকার কাজের পরিবেশ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে পোশাক উৎপাদনকারী দুই শীর্ষ কোম্পানি ওয়ালমার্ট ও এইচঅ্যান্ডএম জানিয়েছে, বাংলাদেশকে ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তাদের। চিলড্রেন’স প্লেস, ম্যাঙ্গো, জে.সি. পেনি, বেনেটন, গ্যাপ, সিয়ার্সও একই মত দিয়েছে।

তবে কোনো কোনো কোম্পানি মনে করছে, বাংলাদেশে কাজ চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ওয়াল্ট ডিজনি এদের মধ্যে অন্যতম। বাংলাদেশে আর উৎপাদন চালিয়ে যাবে না বলে চলতি মাসেই তারা ঘোষণা দিয়েছে। ডিজনির কনজ্যুমার প্রোডাক্টস বিভাগের প্রেসিডেন্ট বব চ্যাপেক এ ব্যাপারে সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “এগুলো জটিল ধরনের বৈশ্বিক সমস্যা, এর কোনো সুনির্দিষ্ট সহজ সমাধান নেই।”

শিল্প বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি ছেড়ে না গেলেও বাংলাদেশের উপর থেকে নির্ভরতা কমাতে থাকবে কোম্পানিগুলো। কিন্তু বাংলাদেশে যেসব খুচরা বিক্রেতারা পোশাক তৈরি করছে, ইচ্ছা করলেই তাদের জন্য দেশত্যাগ করা সহজ নয়।

বিশ্বজুড়ে সস্তা শ্রম বা উপযুক্ত কারখানার অভাব নেই বটে। কিন্তু নির্দিষ্ট সময়ে বিপুলপরিমাণ পোশাক তৈরির জন্য যে আস্থা ও সম্পর্ক প্রয়োজন, নতুন দেশে নতুন কারখানায় তা অর্জন করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধু তাই নয়, সস্তা শ্রমের অন্য দেশগুলোতেও কোম্পানিগুলোর একই ধরনের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থেকে যাবে।

যুক্তরাজ্যের ঝুঁকি বিশ্লেষক সংস্থা ম্যাপলক্রফটের মতে, শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের কাজের পরিবেশই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে কম মজুরির দেশগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে, যেমন- শিশু শ্রম, জোরপূর্বক শ্রম ইত্যাদি। সংস্থাটি তাদের শ্রম অধিকার ও নিরাপত্তা সূচকে বাংলাদেশকে ১৭তম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের আগে রয়েছে চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ভারত। অর্থাৎ এসব দেশ বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

আরেকটি কারণে ব্র্যান্ডগুলোর বাংলাদেশ ত্যাগ করা কঠিন। তাদের চাহিদা হলো বেশি পণ্য, কম দাম, ভালো মান ও সঠিক সেবা। এসব চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত শ্রমিক, উৎপাদন ক্ষমতা ও অভিজ্ঞতা অল্প যে কয়েকটি দেশের রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ রাত ১:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×