বিভাগের যে কোন অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্বটা আগ বাড়িয়ে নিয়ে থাকেন। পছন্দের ছাত্রীকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেন। কখনও সু-সম্পর্কের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি করেন তিনি। চলে অনৈতিক ও অবৈধ কর্মকা-। ছাত্রীদের পরীক্ষায় ভালো ও বেশি নম্বর দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিজের আয়ত্বে নিয়ে আসেন। নিজের রুমে ব্যক্তিগত কাজের নামে ডেকে নেন তাদের। বিভাগের মিউজিয়ামে ব্যক্তিগত কাজ করার আড়ালে পছন্দের ছাত্রীদের নিয়ে অনৈতিক কাজ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক তদন্ত প্রতিবেদনে। এই অভিযুক্ত শিক্ষক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার মাহমুদুর রহমান বাহালুল। একাধিক শিক্ষক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ পর্যন্ত ৫ জন ছাত্রী বাহালুলের বিরুদ্ধে বিচার চেয়ে অভিযোগ করেছেন। তবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, কম করে হলেও প্রতি সেশনে অন্তত ১০ জন ছাত্রী বাহালুলের যৌন লালসার শিকার হন। অনেকেই পরীক্ষার নম্বর ও সম্মানের ভয়ে মুখ খুলেন না।
জানা গেছে, ২০১০ সাল থেকে বিভাগের বর্তমানে ৪র্থ বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল বাহালুলের। ওই ছাত্রী বিভাগের চেয়ারম্যানকে এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, তারা স্বামী-স্ত্রীরমত বাহালুলের ক্যাম্পাসের বাসায় (ইন্টারন্যাশনাল হল), বিভিন্ন বন্ধু ও ঘনিষ্ঠজনের বাসায় সময় কাটিয়েছেন। বাহালুলও বিভাগের তদন্ত কমিটির কাছে অকপটে তা স্বীকারও করেছেন।
এছাড়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী অনার্সে ভাল রেজাল্টধারী এক ছাত্রীর সঙ্গেও বাহালুলের সম্পর্ক গভীরে পৌঁছায়। তিনিও বাহালুলের সঙ্গে বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটিয়েছেন। এ বছরের ২৭ ফেব্রুয়ারি বাহালুল অন্য এক মেয়েকে বিয়ে করছেন এমন সংবাদ পেয়ে কলা ভবনে তার রুমে ছুটে আসে তিন প্রেমিকা। এ সময় বাহালুল পালিয়ে যেতে চাইলে তাকে তালাবদ্ধ করে রাখেন তারা। পরে অন্য শিক্ষকের হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয়।
ওদিকে বিভাগের এক অনুষ্ঠানে বাহালুল তার এক প্রেমিকাকে বিয়ে করবে না এমন কথা বললে হাতের রগ ব্লেড দিয়ে কেটে ফেলতে উদ্যত হয় সে প্রেমিকা। পরে অন্য শিক্ষকরা ওই মেয়েটিকে বাহালুলের সঙ্গে বিয়ে হওয়ার বিষয়ে আস্বস্ত করলে মেয়েটি শান্ত হয়। গত বছরের ২২ রমজান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তণ ছাত্র সমিতির ইফতার মাহফিলে বাহালুলের সাথে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ আছে এমন দু’জন ছাত্রী অন্যজনের সঙ্গে গোপন সম্পর্ক আছে জানতে পেরে খারাপ ব্যবহার করেন।
পরে বাহালুল সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। এছাড়া গত বছর বিশ্ববিদ্যালয়ের নাট্য কলা বিভাগের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন শিক্ষক বাহালুল। ছাত্রীটি ওই ঘটনা বন্ধুদের জানিয়ে বাহালুলকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডেকে নিয়ে তার গালে চড়-থাপ্পড় মারেন। বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের এক ছাত্রীকে বাহালুল প্রায় হল থেকে নিয়ে গভীর রাতে হলে পৌঁছে দিয়ে আসতেন। রাতের পর রাত তারা বাইরে থেকেছেন বলেও অভিযোগ রয়েছে। হলের প্রভোস্টের কাছেও এমন অভিযোগ এসেছে। এ বিষয়ে অভিযুক্ত বাহালুল বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই।
।
সুত্র
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



