somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেট্রোডলারের লোভে পড়ে মুসলমানদের ঈমান আমল ও ঐতিহ্যের ক্ষতি করবেন না

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল” (২:১৯১)। ফিতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও গুরুতর অপরাধ।” ফিতনা শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। তার মধ্যে ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অন্যতম। জাসসাস কুরতুবী প্রমুখের মতে ‘ফিতনা শব্দটির দ্বারা কুফর, শিরক এবং মুসলমানদের ইবাদতে বিঘœ সৃষ্টি করাকেই বুঝানো হয়েছে।’ ‘ইবাদতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অতি গুরুতর ও কঠিন অপরাধ’। (তাফসিরে মাআরেফুল কুরআন)।
উগ্র সালাফিমতবাদের উত্থান ও ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সউদী আরবে ওই মতবাদ প্রতিষ্ঠার বয়স নেহাত কম নয়। কিন্তু আমাদের উপমহাদেশে এর খুব একটা প্রভাব পড়েনি। তার এও একটা বড় কারণ যে, সেই মতবাদ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে এজেন্ট তৈরি করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তেল সম্পদের আবিষ্কার উত্তোলন ও তার বিপুল রয়ালটির অর্থ হস্তগত হওয়ার পূর্বে তেমন অর্থ তাদের ছিল না। বরং তাদের অর্থ সংকট ছিল তীব্র। আল্লাহর মেহেরবানীতে সে সংকটের অবসান হয়েছে। দুনিয়ার সেরা ধনীর দেশ এখন সউদী আরব। সেই সুবাদে সালাফী ইজম বিভিন্ন মুসলিম দেশে রফতানিরও চলছে ব্যাপক তৎপরতা। আর ওই পেট্রোডলার হাসিলের প্রতিযোগিতাও শুরু হয়েছে উৎকটভাবে।
বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণীর আলেমের মধ্যে। মাত্র কিছু দিন আগেও যারা ছিলেন মুকাল্লিদ, (ফিকহী মাজহাব ও ইমামের অনুসারী)। পাক্কা হানাফী, হঠাৎ তারা বনে গেলেন গায়েব মুকাল্লিদ। কিছুদিন আগেও যাদের দেখা যেত হানাফী মাজহাবের বিভিন্ন মাসআলার ক্ষুরধার যুক্তি ও সৌন্দর্য বর্ণনায় পঞ্চমুখ। হঠাৎ পাল্টেগেল তাদের ভোল ও বোল। কিছুদিন আগেও যারা নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত বর্ণনায় ছিলেন উচ্চাবাক্য। হঠাৎ তার অনেক হয়ে গেলেন উল্টো মুখী।
তাদের বয়ানে ঐ সকল হয়ে গেল বেআসল এমন কি তার অধিকাংশই হয়ে গেল শিরক কিংবা বিদআত। ওই যে কবি বলেছেন, ‘বাবু যাহা বলে পারিষদ দলে বলে তার শতগুণ।’ তাতো বলতেই হবে! নইলে বাবুর দৃষ্টি আকর্ষণ করে স্বার্থ হাসিল করা যাবে কীভাবে। এর নজীর দেয়া যাবে ভূরি ভূরি। যেমন পবিত্র মক্কা মুযাজ্জামা ও মদীনা মুনওয়ারায় রমজানুল মোবারকে ২০ রাকাত, তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা হয়। ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে সারা দুনিয়ার মানুষের সাথে আমাদের দেশের মুসলমানগণ অতিআগ্রহের সাথে তা দেখেন এবং অনেকে তাদের দোয়ার সময় এখানে বসে হাত তুলে মুনাজাত করেন ও আমীন আমীন বলেন।
অথচ সেই সালাফী ইমামদের চেয়েও বড় সালাফী সেজে আমাদের এ দেশী হঠাৎ সালাফীরা প্রচারণা চালিয়ে যান ২০ রাকাত তারাবী পড়া বিদআত, গুনাহর কাজ। এমন কি গত বছর কোন কোন অতিউৎসাহী এজেন্টকে বলতে শুনা গেছে তারাবীহ বলতে কোন নামাজই নেই। একেই বোধ হয় বলে সূর্যের চেয়ে বালির তাপ বেশী। অবস্থাটা আমাদের দেশে এমন দাঁড়িয়েছে যে, সালাফিয়াতের প্রধান হিসাবে প্রথিতযশা সেকালের ইমাম ইবনে তাইমিয়া এবং একালের শায়খ নাসিরুদ্দীন আলবানীকে ও তারা ছাড়িয়েও এগিয়ে গেছেন বহু ধাপ। ইমামদ্বয় যে সব হাদীসকে সহীহ ও হাসান মর্যাদার বলে তাদের কিতাবে উল্লেখ করে গেছেন।
সেসব হাদীসকেও-এর মওধু বানোয়াট বলে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন অবলীলাক্রমে এবং এভাবে তারা এ দেশের শান্ত স্নিগ্ধ পবিত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্ভব ঘটাচ্ছেন এক মারাত্মক ঝগড়া ফ্যাসাদের কলহ কোন্দলের এক আত্মঘাতী মারাত্মক ফিৎনার। ভূমি ব্যবস্থা বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থায় যেখানে ইমাম আবু হানিফা এবং ফিকাহ হানাফীকে গুরুত্ব দেয়া হয় খোদ সউদী আরবেও, ওআইসি ফিকহ একাডেমীতেও সেখানে তথাকথিত এদেশী অতিউৎসাহী কোন কোন সালাফী নামধারী ব্যক্তি পুস্তিকা প্রণয়ন করে প্রচার করেছে, ‘নাউজুবিল্লাহ মিন জালিক’ তিনি ছিলেন অবৈধ সন্তান। এর চেয়ে বড় ফিৎনা আর কী হতে পারে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×