somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশনে আযান প্রচারে ইসলাম বিদ্বেষী ব্রিটেনে তুমুল বিতর্ক

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্রিটেনে রমজান মাসে আযানসহ ধর্মীয় অনুষ্ঠান প্রচারের ঘোষণায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। চ্যানেল ফোর টেলিভিশন আসছে রোজায় আজান প্রচারের উদ্যোগ নেয়ায় অনেকে বিষয়টি অন্যান্য ধর্মের মানুষের কাছে প্রতিক্রিয়াশীল একটি ধারণা বা উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চ্যানেল ফোর টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, ব্রিটেনে ইসলাম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং এর অধিকাংশ অনুসারীরা সন্ত্রাসকে প্রশ্রয় দেন না।

‘রামাদান এ ডিং-ডং’ এমন শিরোণাম দিয়ে দি ডেইলি সান এক প্রতিবেদনে বলছে, টেলিভিশনে আযান প্রচার এক প্রকার ‘স্টান্ট’ এবং তা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। সান প্রশ্ন তুলেছে পবিত্র মাস কী জুবিলি জয়šত্মীর চেয়েও বড়? অবশ্য চ্যানেল ফোর মনে করছে ডায়মন্ড জুবিলির চেয়ে পবিত্র রমজান মাস বেশি প্রাসঙ্গিক। চ্যানেল ফোরের কর্মকর্তা রালফ লি দাবি করেছেন, আগামী সপ্তাহ থেকে ২৮ লাখ মুসলমান ব্রিটেনে রোজা পালন শুরু করতে যাচ্ছে। ব্রিটেনের অšত্মত ৫ ভাগ মানুষ রোজা রাখেন।

রালফ বলেছে, আমি মানুষকে ইসলামের সেই দিকটি দেখাতে চাই যার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। কিন্তু সমালোচকরা বলছে, সম্প্রতি এক জঙ্গীর হাতে লি রিজবি নামের এক সৈন্য মারা যাওয়ার পর যে উত্তেজনা দেখা যায়, টেলিভিশনে আযান প্রচারে তা আরো বৃদ্ধি পেতে পারে। সমালোচকরা এও বলছে, টেলিভিশনে আযান প্রচার নজর কাড়ার এক মূল্যহীন প্রচেষ্টা। টরি দলের সংসদ সদস্য কনর বারনস বলেছে, চ্যানেল ফোরের মত অসাধারণ একটি টেলিভিশন রাজনৈতিক বিবেচনায় আযান প্রচারের সিদ্ধাšত্ম নিয়েছে যা সঠিক বলেই মনে হয়। তারা যদি খ্রিস্টানদের উৎসব যেমন লেন্ট’এর সময় এধরনের উদ্যোগ নেয় তাও সঠিক হবে বলে মনে করি।

আগামী বৃহস্পতিবার চ্যানেল ফোর মুয়াজ্জিন হাসান রাসুলের আযান প্রচার করতে যাচ্ছে। এজন্যে টেলিভিশনটির নিয়মিত সম্প্রচারে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। তবে আরেক ধর্মীয় নেতা আনজেম চৌধুরী যার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার অভিযোগ রয়েছে প্রবল, তিনি বলেছে, ইসলামকে উপস্থাপনের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বলেছে, ব্রিটেনে ইসলাম খুবই দ্রুত সম্প্রসারণশীল মতবাদ এবং কোনো কোনো বিবেচনায় ২০১৫ সালের মধ্যে এ দেশটি মুসলিম দেশ হয়ে যেতে পারে। আবু জাকারিয়া নামে আরেক ধর্মীয় নেতা বলেছে, ব্রিটেনে শরীয়া আইন চালু হোক তা চাই, টেলিভিশনে আজান প্রচার সে লক্ষ্যে একটি অগ্রধাপ বলা যায়।

এর আগে এ বছরের শুরুতে চ্যানেল ফোর ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এ নিয়ে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার পরিচালনায় একটি সংগঠন আল-মুহাজিরন নিষিদ্ধ হয়ে যায়। আনজেম চৌধুরী ও আবু নুসায়বাকে চ্যানেল ফোরের রাতের সংবাদের পর দুই মিনিটের একটি অভিমত অনুষ্ঠানে সুযোগ দেয়া হয়েছিল। চ্যানেল ফোরের কর্মকর্তা রালফ লি বলেছে, অধিকাংশ টেলিভিশনে ইসলাম নিয়ে সম্প্রচারের পেছনে সন্ত্রাসবাদিদের একটা সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এমনকি মডারেট মুসলমানরা এধরনের উদ্যোগ নিলেও তাতে সন্দেহ পোষণ করা হয়।

চ্যানেল ফোরে আজান প্রচারের সময় লন্ডনের বিখ্যাত এলাকাসহ সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চের ছবিও প্রচার করা হবে। আরবি ক্যালেন্ডারের নবম মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যা¯ত্ম পর্যšত্ম রোজা পালন করে। চ্যানেল ফোরের আবহাওয়া সংবাদেও সূর্যোদয় ও সূর্যা¯েত্মর সময় উল্লেখ করা থাকবে।

ইউরোপের কোনো মূলধারার টেলিভিশন চ্যানেলে আযান প্রচারের এটিই প্রথম নজির। ‘চ্যানেল ফোর’-এর ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে , প্রথম রমজান থেকে ৩০ দিন ভোররাতে তিন মিনিট করে আজান সম্প্রচার করা হবে এবং অপর চার ওয়াক্তে টেলিভিশনে নামাজের সময় স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের ওয়েবসাইটে তা সম্প্রচার করা হবে। ফজরের আযান প্রচারের আগে মাসজুড়ে ‘রামাদান রিফ্লেকশনস‘ (রমজানের ভাবনা) শীর্ষক দুই থেকে তিন মিনিটের একটি করে তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।

‘চ্যানেল ফোর’ বলছে, যাঁরা ইসলামকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন, সেসব দর্শকদের লক্ষ্য করে ‘উদ্দেশ্যমূলক উসকানি’ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে। চ্যানেল ফোর বাণিজ্যিকভাবে পরিচালিত হলেও কিছুটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা (লাইসেন্স ফি-র একাংশ) পেয়ে থাকে। রালফ লি আরো বলেছে, উলইচে আফগানি¯ত্মান ফেরত সৈনিকটিকে এক ইসলামী জঙ্গীর কুপিয়ে হত্যার পর তার প্রতিশোধ হিসেবে ব্রিটিশ মুসলিমদের ওপর সংঘটিত হামলাগুলোর পটভূমিতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মধ্যপন্থীদের পক্ষে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি। এটি ভুলে যাওয়া উচিত হবে না, যুক্তরাজ্যে যে কটি ধর্মের এখন প্রসার ঘটছে তার মধ্যে ইসলাম অন্যতম।

চ্যানেল ফোরের দর্শকেরা তরুণ এবং সাম্প্রতিক তথ্য বলছে, ব্রিটিশ মুসলমানদের অর্ধেকই পঁচিশ বছরের কম বয়সী। ব্রিটেনের মসজিদগুলোর ইমাম ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সংগঠন ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ চ্যানেল ফোরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

রালফ লি আরো বলেছে, আযান প্রচারে শুধু মুসলিম নয় অন্য ধর্মের মানুষও এ সম্পর্কে অবগত হতে পারবে। এটা ঠিক যে এজন্যে আমাদের চ্যানেলকে সমালোচনা সহ্য করতে হবে তবে সংখ্যালঘুদের একটা কথা বলার জন্যে ক্ষেত্র করে দেয়ার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য সামাজিকভাবে উপস্থাপন করারও একটা সুযোগ মিলবে।

তবে ব্রিটেন ফার্স্ট নামে একটি গ্রুপ আযান প্রচারের বিরোধীতা করে চ্যানেল ফোরকে বয়কটের আহবান জানিয়েছে। তবে ব্রিটেনের টেলিভিশনগুলোতে ধর্মপ্রচারের ব্যাপারে বেশ বিধিনিষেধ রয়েছে। ধর্মীয় সংগঠনগুলোকে টেলিভিশন পরিচালনার সুযোগ দেয়া না হলেও বেশকিছু ধর্মীয় রেডিও ও স্যাটেলাইট অথবা ডিজিটাল চ্যানেল কাজ করছে। তবে বিবিসি বা আইটিভির মত প্রতিষ্ঠানগুলো কিছু ধর্মীয় অনুষ্ঠান কর থাকে।

এর আগে ক্যান্টেবারির আর্চবিশপ টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে সতর্ক করে বলেছিলেন, কিছুক্ষেত্রে এধরনের অনুষ্ঠান ‘বিপদজনক’ ঘটনা ও অজ্ঞতার সৃষ্টি করছে। তবে রেভারেন্ড জাস্টিন ওয়েলবি ভাল ধর্মীয় অনুষ্ঠানের প্রশংসা করেছেন। ন্যাশনাল সেক্যুলার সোসাইটির প্রেসিডেন্ট টেরি স্যান্ডারসন বলেছে, ব্রিটেনে মুসলমানদের সংখ্যা বাড়ছে এবং টেলিভিশনে আজান প্রচার প্রাসঙ্গিক। তিনি বলেছে, বছরে যদি বিবিসি শত শত ঘন্টা খ্রিস্টান ধর্ম নিয়ে অনুষ্ঠান করতে পারে তাহলে সংখ্যালঘুদের জন্যে কয়েক মিনিটের আযান প্রচার অযৌক্তিক নয় মোটেও।
সুত্র














০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×