somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঝুমদ্বীপে ৪০ হাজার হরিণ নিয়ে কর্তৃপক্ষ নির্বিকার

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মেঘনা বেষ্টিত হাতিয়া নিঝুমদ্বীপের সীমিত বনাঞ্চলে বসবাসরত হাজার হাজার হরিণের ভবিষ্যত নিয়ে সংশ্লি¬ষ্ট বিভাগ নির্বিকার। বিভিন্ন সূত্র ও স্থানীয় অধিবাসীদের তথ্য মতে নিঝুমদ্বীপে হরিণের সংখ্যা ৪০ সহস্রাধিক। খাদ্য ও অপুষ্টিতে মারা যাচ্ছে শত শত হরিণ। তেমনিভাবে ঝড় জলোচ্ছ্বাস ব্যাপক প্রাণহানি ঘটছে অগণিত হরিণ। অপরদিকে স্থানীয় এক শ্রেণীর অসাধু গোষ্ঠী হরিণ শিকার করছে। এখানকার কতিপয় প্রভাবশালীর সহযোগিতায় নিঝুমদ্বীপ থেকে প্রতিনিয়ত হরিণ পাচার হবার অভিযোগও পাওয়া গেছে। চলি¬øশ সহস্রাধিক হরিণ ও বনাঞ্চল তত্ত্ব¡াবধানে বন বিভাগের হাতে গোণা যে কয়েকজন কর্মচারী রয়েছে-তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশের বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ রয়েছে। কিন্তু নিঝুমদ্বীপের মূল্যবান হরিণ সম্পদ রক্ষা কল্পে উক্ত বিভাগটি এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। বিগত ২০১১ সালে নোয়াখালীর ডিএফও কর্তৃক সংশ্লি¬ষ্ট উর্ধ্বতন বিভাগে লিখিত এক চিঠিতে নিঝুমদ্বীপ থেকে কিছু হরিণ দেশের বিভিন্ন বনাঞ্চলে স্থানান্তর করার অনুরোধ জানান। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।
নিঝুমদ্বীপের সীমিত বনাঞ্চলে নিয়ম অনুযায়ী মাত্র পাঁচ হাজার হরিণ বসবাসের উপযোগী হলেও এখন সেখানে কমপক্ষে ৪০ সহস্রাধিক হরিণ অবস্থান করছে। খাদ্যের অভাবে প্রতিনিয়ত হরিনের দল বেঁধে লোকালয়ে প্রবেশ করে রবিশস্য সাবাড় করছে। আর এ সূযোগে ফাঁদ পেতে হরিন শিকার করছে কিছু অসাধু চক্র। আবার প্রাকৃতিক দূর্যোগ বিশেষ করে ঝড় জলোচ্ছ্বাসের সময় শত শত হরিণে জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে।
১৯৭৬ সালে বন বিভাগ থেকে দুই জোড়া হরিণ নিঝুমদ্বীপের বনাঞ্চলে ছাড়া হয়। এরপর হরিণের বংশ বৃদ্ধিতে আর পিছনে তাকাতে হয়নি। প্রতি বছর ৪/৫ হাজার হরিণ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য, অপুষ্টির এবং শিকারীদের হাতে প্রতি বছর অন্তত ২/৩ হাজার হরিণ মারা যাচ্ছে। হাতিয়ার কয়েকটি নির্দিষ্ট স্থানে হরিণের মাংশ বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে হরিণের গোশত পরিবেশন এখন নিত্য নৈমিত্তিক বিষয়। রাজধানীর বিভিন্ন কর্মকর্তা কিংবা বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপঢৌকন হিসেবে হরিণের মাংস প্রেরণ এখন রেওয়াজে পরিণত হয়েছে।
বিভিন্ন তথ্যে জানা গেছে, নিঝুমদ্বীপের দক্ষিণে বিশাল বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে প্রতিদিন দুই শতাধিক ট্রলার এ পথ দিয়ে চলাচল করে থাকে। এদের মধ্যে বেশ কিছু ট্রলার মাছ ধরার নামে হরিণ পাচার করছে। বিশেষ করে ঢাকাও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন বন্দরে পাচার হচ্ছে হরিণ। একাজে একটি চোরাচালানী চক্র দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় হাতিয়া নিঝুমদ্বীপের বিপুল হরিণ সম্পদ রক্ষা করা এখন প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×