somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

নিজের দোষ অন্যর ঘাড়ে চাপানের স্বভাব

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওল্ডম্যান/ওল্ডউইমেন হওয়ার পর একটা সুবিধাবাদী গোষ্ঠী তাঁদের সমস্ত দূর্বলতা‚ ব্যর্থতা পরবর্তী প্রজন্মের উপর চাপিয়ে দেয় । বলে‚ “তোমরাই আগামীর ভবিষ্যত‚ তোমাদের দিয়েই পরিবর্তন আসবে‚ তোমরাই পারো জাগতিক সমস্যার সমাধান করতে‚ তোমরাই পারো এগিয়ে নিয়ে যেতে ।” অথচ এই সুবিধাবাদী গোষ্ঠী যখন ইয়াং ছিলো তখনও দুর্নীতি ছিলো‚ সন্ত্রাসবাদ ছিলো‚ বায়ু-পানি-মাটি দূষণ ছিলো‚ নদী দখল ছিলো‚ কৃষকসমাজ বঞ্চিত ছিলো‚ মানুষ অনাহারে ছিলো‚ বিট্রেয়ার প্রেমিক/প্রেমিকা ছিলো‚ সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক সমস্যা ছিলো ।

তাঁদের সেই সময়কার জেনারেশনটা নিজেও সমস্যাগুলো সাফার করেছে । তাঁরা প্রতিবাদ‚ প্রতিরোধ করতে পারেনাই‚ বিপ্লব গড়ে তুলতে পারেনাই । সে সময় তাঁরা সমস্ত সুবিধা ভোগ করেছে । মাটি দূষণ করেছে‚ বায়ু দূষণ করেছে‚ পানি দূষণ করেছে‚ প্রেমিক-প্রেমিকার প্রণয়কে ভেঙ্গে দিয়েছে । আর এঁরাই শেষ বয়সে এসে লেবাস ধারণ করে সুশীলতার । এমন ভাব ধরে যে তাঁরা মহাভারত উদ্ধার করে এসেছে । অথচ সত্যিকার অর্থে কিছু কাজ করলে এইসবের অনেককিছুই প্রশমন করা যেত সমাজ ও রাষ্ট্র থেকে ।

শুধু সামাজিক ব্যক্তিত্ব‚ রাজনৈতিক ব্যক্তিত্ব-ই এই গোষ্ঠীর গণ্ডিভুক্ত নন; অনেক ধর্মীয় ব্যক্তিত্বও এঁদের অন্তর্ভুক্ত । সমাজ থেকে এইটার নিরসন ঘটাবেন‚ রাষ্ট্রের এই সমস্যার নিরসন করবেন । টকশোতে এসে ফাঁকা বুলেট ঝাড়বেন যেন তিনি আজ-ই সব সমস্যার সমাধান করবেন । মসজিদ/মন্দির/গির্জার পুরোহিত এমন বক্তব্য দেন যেন আজ-ই সমাজ থেকে সকল অন্যায়-অত্যাচার-অবিচার লেজ গুটিয়ে পালিয়ে যাবে ।

এই দায় চাপানোর স্বভাব বন্ধ করতে হবে যেখানে সে নিজেই এর অন্তর্ভুক্ত ছিলো । শুরুটা পরবর্তী জেনারেশন নয়‚ বুড়োরাই করুক কারণ সে সময় থাকতে কাজগুলো করেনাই । তাঁর সময়কালে নিদ্রিত থাকা লেবাসধারীদের ধিক ।

সাব্বির আহমেদ সাকিল
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | ০২ জুন ২০২১ ইং | কলাবাগান‚ ঢাকা
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×