somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

লকডাউন এবং কিছু অন্যরকম ভাবনা

১০ ই আগস্ট, ২০২১ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লকডাউন না থাকলে শহরজুড়ে মধ্যরাত পর্যন্ত ক্যাওয়াজ থাকে; অভিজাত শপিংমল‚ বিপনি বিতান‚ রেস্তোরাঁগুলো খোলা থাকে । আবার ভোরের আলো ফুটতে ফুটতেই শুরু হয় মানুষের সমাগম । রাজধানীতে গৃহহীন মানুষগুলো এই লকডাউনের সময়গুলোতে পরিপূর্ণভাবে ঘুমোতে পারছে ।

সরকারি নির্দেশনা মোতাবেক প্রশাসন তাঁদের দায়িত্ব পালন করছে । সবকিছুতে স্থবিরতা । একটু রাত গড়ালেই বোধহয় এ যেন কোনো গাঁয়ে পৌঁছে গেছি । যেখানকার মানুষগুলো শীতের রাত্রিতে আটটার মধ্যে দোকানপাটের ঝাপ ফেলে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে । একেককটি গ্রাম যেন মানবশূন্যতায় ধুূঁ ধূঁ করে ওঠে । দূরে কোনো লক্ষীপেঁচা ডানা ঝাপটাতে থাকে ।

গৃহহীন ছিন্নমূল মানুষগুলো ছোট একটা মশারি খাটিয়ে কি পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে । শহরের রাস্তায় দেশীয় কত কুকুরের আনাগোনা । এঁরা যেন শহরের অতন্দ্র প্রহরী । আইনশৃঙ্খলা বাহিনীকে কত সযত্নে সাহায্য করে যাচ্ছে । কাউকে সন্দেহজনক মনে হলেই ঘেউঘেউ করে উঠছে । রাতের যানজটহীন শহরে পুলিশের নীল রঙের গাড়িগুলো ছুটে যাচ্ছে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ।

কিছু জরাজীর্ণ দেহের বৃদ্ধ‚ কিছু মলিন চেহারার নারীগুলো চা’র ফ্লাস্ক আর একটা ট্রেতে বিভিন্ন ব্যান্ডের সিগারেট নিয়ে ঘুরছে । নাইট গার্ডগুলো কিছুক্ষণ পরপর চা খাচ্ছে‚ সিগারেট ফুঁকছে । বড় বড় অট্টালিকাগুলো ঠাঁয় দাঁড়িয়ে আছে কতকাল ধরে । লিফট কিংবা এলেভেটরের ব্যস্ততা নেই । বৈদুতিক লাইট‚ ফ্যান‚ এসিরও ব্যস্ততা কমে গেছে ।

কতকাল পর এই শহর জুড়ে এতটা স্থবিরতা নেমে এসেছে কে জানে সেই খবর । মানুষ কতটা অসহায়‚ দিশাহীন হয়ে পড়েছে কে জানে সেসব । উৎসবমুখর টিএসসি কিংবা রবীন্দ্র sorrowবরে নেই আগের মতো আড্ডা‚ গান‚ প্রেমিক-প্রেমিকা । দীর্ঘদিন পার্কগুলো বন্ধ থাকার ফলে পার্কস্ট্রীটে শ্যাওলা ধরেছে । লোহার বেঞ্চিগুলোতে মরিচা ধরেছে । আর দেয়ালে ধরেছে ফাংগাস ।

কি একটা সময়...কি একটা জীবন অতিবাহিত করছি আমরা । আহা! মানবজনম থেকে দু’টো বছর কিভাবে চোখের পলকে কেটে যাচ্ছে । জীবন হয়ে গেছে প্রবাহহীন নদীতে কিছু কচুরিপানার মতো । যা একজায়গায় ঠাঁয় দাঁড়িয়ে আছে কতকাল ধরে । জীবনের রঙীন স্বপ্ন ধূসর হয়েছে । কত মেয়ে আছে যাঁদের উদ্দেশ্য ছিলো ভালো পড়াশোনা করে বড় হওয়ার । অথচ সিংহভাগ-ই এখন অন্যের বাড়িতে লাকড়ির যোগান দিচ্ছে‚ কেউবা বাচ্চা সামলাচ্ছে; অথচ সে নিজেই একটা বাচ্চা । গ্রাজুয়েশন শেষ করার স্বপ্ন কত যুবকের মনে । গ্রাজুয়েশন কমপ্লিট করে ক্যারিয়ার শুরু করেই যেই প্রেমিকাকে নিয়ে ঘর বাঁধার কথা‚ অথচ সে হয়ে গেছে অন্য কারোর ঘরনি ।


আহা রে জীবন! আহা জীবন! জীবনতরী আর কতকাল এভাবেই চলবে তুমি?...

সাব্বির আহমেদ সাকিল
২৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ‚ শরৎকাল | মঙ্গলবার | ১০ আগস্ট ২০২১ ইং | রাত্রি ০৩ টা ৫৫ মিনিট | ধানমণ্ডি এলাকা‚ ঢাকা

#সাব্বিরসাকিল #জীবনধারা #গৃহহীন #দুঃস্বপ্ন #ঢাকা
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×