somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

আজিমপুর, পুরান ঢাকায় একটি নিঃসঙ্গ রাত্রি...

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রাচীন আকাশ কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে । রাতের ধ্রুবতারাগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে । একটা স্থবির আকাশ । একই রঙ । কোনো মেঘ নেই । ষষ্ঠ তলার বাসার বেলকনিতে একটি প্লাস্টিকের চেয়ারে বসে বসে আকাশ দেখছি । আমার মতোই নিঃসঙ্গ একটি আকাশ । যে কোটি বছর আগে জন্মেছে‚ আমারও জন্ম হয়েছিলো সেই কোটি বছর পূর্বে ।

বগুড়ার মতো ঢাকাকেও ছেড়ে দিতে হবে । সময় ঘনিয়ে আসছে । বগুড়াকে সেন্ট্রাল প্রেম মনে হয় আমার‚ আর ডিভিশনাল প্রেম হলো এই ঢাকা । প্রথম ভালোবাসা বগুড়া‚ যাকে কখনও হৃদয় থেকে সরাতে পারবোনা । প্রথম ভালোবাসা কি আর ভুলে যাওয়া যায় । সে যতই হৃদয়কে আহত করুক‚ ক্ষত-বিক্ষত করে দিক । তবুও তো...

মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে । আমার শৈশব‚ কৈশোর হারিয়ে গেছে । ফেলে আসা সেই ধানক্ষেত‚ ফুলকপির ক্ষেত‚ করলার ক্ষেত‚ ভদ্রাবতী নদী‚ জয়চাঁন বিল‚ নূনদো বিল‚ ইটভাটার তপ্ত মাঠ‚ ঘাসভর্তি স্কুলমাঠ মনে পড়ে । এসব ভাবতে গেলে আমার মনের আকাশ ভারী হয়ে ওঠে ।

ইয়ারফোনে ধীরগতিতে পিংক ফ্লয়েডের ‘লস্ট ফর ওয়ার্ড’ বেজে চলেছে । প্রেমিকা হারানোর মতো একটা বিরাগের বেদনা । বেলকনির রেলিং এ একটা দিয়াশলাই আর এক প্যাকেট সিগারেট । তিন ইঞ্চির একটি সিগারেট মানুষের যন্ত্রণাগুলো কতটা কমাতে পারে সেটাই ভাবছি । যেখানে মানুষ নিজের ভালো থাকাকে নিজের মতো করে গড়ে নিয়েছে । শেয়ার বাজারের সূচকে ভালোবাসা হারিয়ে গেছে ।

আমি ভাবছি আমার পূর্বপুরুষদের কথা । সেইসব ফসিলদের কথা যাঁরা কোটি বছর আগে জন্মেছিলো । যাঁদের দেহে প্রাণ ছিলো‚ কোমল হৃদয় ছিলো । তাঁদের জীবন-জীবিকার সংগ্রামের সাথে আজকের এই পৃথিবীর কত যোজন-যোজন দূরত্ব । এ যেন এক মহাকাশ থেকেও লক্ষ-কোটি মাইল দূরে । যত দূরে আমাদের প্রেমিকারা থাকে ততদূরে । পৃথিবীর কোনো রাডারের সিগন্যালে যেখানে প্রেমিকাদের অস্তিত্ব পাওয়া যায়না‚ কোনো প্রতিবিম্বও খুঁজে পাওয়া যায়না ।

ছায়াপথ জুড়ে একটা চরম মৌনতা । এই মৌনতা কি প্রেমিকাদের থেকে ধার করা? যাঁরা ফুলের বিনিময়ে কিনে নিয়েছে একটি সৌখিন আয়রনের ছুরি । যেটা দিয়ে রক্তের বন্যায় পৃথিবীর আকাশকে রোজ সকালে রাঙিয়ে দেয়া যায় । নাটকীয় প্রেমিকারা দলে দলে হ্যামিলনের বাঁশিওয়ালার সুরে পৌঁছে গেছে একটি বিচ্ছিন্ন কবরস্থানে । যেখানে পদ্মগোখরো তাঁদের অনবরত ছোবল দিতে থাকে ।

যেখানে বকুলের গন্ধ নেই‚ কদমের গন্ধ নেই‚ রজনীগন্ধার গন্ধ নেই তবুও প্রেমিকারা সেই অসীম দূরত্বের পুরোনো কবরস্থানে ঠাঁই নিয়েছে । যেখানে ধর্মাবতার প্রতিদিন তাঁদের প্রেমের পুস্তক পড়িয়ে শোনায় । আর মৃত কফিন থেকে উঠে আসার আহবান জানায় । বধীর হয়ে যাওয়া প্রেমিকাদের কানে পৌঁছায়না কোনো লোকসংগীত‚ লোকসংগীত কিংবা করুণ ওপেরা । বিমোহিত একটি সুন্দর কফিন যাঁদের প্রথম পছন্দ । সেই কফিন থেকে ওঁরা বের হতে পারেনা । কোনোভাবেই পারেনা...

সাব্বির আহমেদ সাকিল
১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | শুক্রবার | ০৩ সেপ্টেম্বর ২০২১ ইং | রাত্রি ০৪ টা ২৪ মিনিট | আজিমপুর‚ পুরান ঢাকা

#সাব্বিরসাকিল #রাত #নিঃসঙ্গতা #আকাশ #ছায়াপথ #মেঘ #প্রেমিকা #জীবন #ঢাকা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×