somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

যুগের পরিবর্তন ও জীবনধারার নামে আধুনিকতা

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যুগ-শতাব্দী যেমন বদলেছে-বদলাচ্ছে সেইসাথে মানুষের শুধু ধ্যানধারণা-ই নয় সেইসাথে নাম‚ পোশাক-পরিচ্ছদও বদলে যাচ্ছে । যেমন আমার নামের কথা-ই ধরি‚ আমার নাম ‘সাব্বির’ বেশ কমন একটি নাম যা এ যুগের সাথে যায় ।

আমার নানার নাম ছিলো নূর উদ্দিন শাহ্‚ দাদার নাম সাহেব আলী । নানার বাবার নাম ছিলো মূলা শাহ‚ দাদার বাবার নাম এই মুহূর্তে মনে করতে পারছিনা । আমার এলাকায় নব্বই দশকের মধ্যভাগে যাঁরা জন্মেছিলেন তাঁদের কিছু নাম উল্লেখ করছি— আব্দুস সাত্তার‚ জব্বার আলী‚ মনসুর ফকির‚ মোছলেম উদ্দিন(জীবিত) এছাড়াও আরও বহু মানুষ পৃথিবীতে এসেছিলেন আবার চলেও গেছেন । বগুড়াতে থাকাকালীন এই ভাবনাটা আসলে আরওকিছু নাম ইনক্লুড করতে পারতাম ।

কিন্তু এই যে আশি-নব্বই বছরের মধ্যে সেই নামগুলো পুরাতন হয়ে গেলো-যাচ্ছে বর্তমান জেনারেশনের কাছে । কারণ নামগুলোর আর পুনরাবৃত্তি ঘটছেনা । সুতরাং হারিয়ে যাচ্ছে । সেই দশকে যাঁরা জন্মেছিলেন তাঁদের কাছে কিন্তু এই নামগুলো আধুনিক নাম ছিলো । পাঞ্জাবিতে পুঁথি বসানো থাকলে সেটা আধুনিক ছিলো । নারীরা সিল্কের কাপড় পরলে সেটাও মানসম্পন্ন ছিলো ।

আধুনিকতার বিষয়টি এমন নয় যে মোবাইল ব্যবহার করতে পারাটা আধুনিকতার একমাত্র বাহক । পৃথিবীতে একটা সময় কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান হয়েছে‚ সেটাও হয়তোবা কিছু সংখ্যক মানুষ করেছে । সেই যুগে হয়তোবা সেটাই ছিলো বড় আধুনিকতা । কিংবা হালচাষের জন্য বা নিড়ানি দেয়ার জন্য মজবুত কোনো যন্ত্র থাকলে সেটাও ছিলো আধুনিকতা ।

দু হাজার সাল থেকে তিন হাজার(তাঁর কমও হতে পারে) এই মোবাইল‚ টিভি‚ কম্পিউটারগুলো হয়তোবা আধুনিকতার পরিচয় বহন করবে । কিন্তু তিন হাজারের পরে যখন আমরা থাকবোনা তখন আসবে নতুন কোনো প্রযুক্তি তখনকার মানুষরা আমাদের অনাধুনিক বলে নিঃসন্দেহেই । যেমনটি আমরা আমাদের দাদা-নানা‚ দাদা-নানার বাবাদের বলছি তেমনটা ।

পৃথিবীতে মানুষের এই আধুনিকতার সঙ্গাটা কত দ্রুত বদলে যাচ্ছে । ছোট্ট একটি উদাহরণ দিই‚ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি যে ফোনটি কিনেছি এবং ব্যবহার করছি সেটি সেই সময়টাতে বেশ ভালো কদর এবং আধুনিক মোবাইল ছিলো । দেড় গিগাবাইটের এন্ড্রোয়েড মানে অনেককিছুই তখনকার সময়ে । বা ধরি আমি যখন ক্লাস এইটে নোকিয়া ২৬৯০ এর জাভা ফোন ব্যবহার করতাম তখন সেটাও ছিলো আধুনিক । এক সহপাঠীর ছিলো এন৭২ সিম্বিয়ান ফোন(আজকালকার জেনারেশন যাঁরা এক লাফে এন্ড্রোয়েড হাতে পেয়েছে তাঁরা জানেইনা জাভা‚ সিম্বিয়ান আসলে কি) তখন সেই সময়ে ছিলো সবথেকে দামী এবং আধুনিক ফোন ।

আজ থেকে মোটামুটি একশো বছর পর শুধু যে কবরের জমি পুরাতন হবে এমন নয় আমার নাম-আপনার নামটিও পুরোনো হয়ে যাবে‚ যেই আধুনিক পোশাকে তোলা বাহারি ছবি ফেসবুকে আপলোড করি সেটিও পুরাতন হয়ে যাবে‚ ডিএসএলআর ক্যামেরা সেটআপ করে বিভিন্ন পোজের যেই ছবি তুলি সেই স্টাইল পুরোনো হবে‚ ছবিগুলো পুরোনো হবে আগামী জেনারেশনের কাছে যেমনটি আপনার পিতা-মাতার সাথে আপনার ছোটবেলার ছবিটি দেখা যায় তেমনটা । কিরকম ছবির প্রিন্ট‚ রেজুলেশন যেটাকে আপনি মোডিফাই করেও এই যুগের সমকক্ষ করে আপলোড করতে হোঁচট খান ।

তবুও পুরোনো নাম‚ পুরোনো ছবি‚ পুরোনো স্মৃতি‚ পুরোনো মানুষ সবসময়ই স্বচ্ছ‚ সুন্দর দ্যুতিময় । পুরাতনকে আমরা অবহেলা করতে পারিনা‚ ডিঙ্গিয়ে যেতে পারিনা‚ তুচ্ছ করতে পারিনা । পুরাতনকে নিয়েই মানুষকে ভাবতে হয়‚ চলতে হয়...

সাব্বির আহমেদ সাকিল
২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | ০৩ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ১১ অক্টোবর ২০২১ ইং | সোমবার | সন্ধ্যা ০৭ টা ৪৯ মিনিট | ময়মনসিংহ
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×