somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সুখীরা মনে করে তাঁদের মতো সেই যেন সুখী

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওঁরা সবাই ভাবে‚ ওঁরা সবাই বলে আমাদের জীবনে নাকি জটিলতা নেই‚ আমাদের নাকি না পাওয়া নেই‚ আমাদের নাকি হতাশা নেই‚ আমাদের নাকি বেদনা নেই‚ আমাদের নাকি কান্না নেই ।

পৃথিবীতে যাঁরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে । যাঁরা চাহিদামাফিক সব পেয়ে যায় । ধনী ঘরে জন্মায় বলে অর্থের সমস্যা থাকেনা । স্মৃতিধারণ ক্ষমতা ভালো বলে ভালো কোথাও পড়ে‚ ভালো চাকরি পায়‚ মামা-চাচা থাকলেও পেয়ে যায় । ভাগ্য ভালো থাকলে ভালোবাসার মানুষটিকে সারাজীবনের সঙ্গী হিসেবে পেয়ে যায় । শরীরের ইমিউনিটি ব্যবস্থা ভালো বলে রোগ-শোক । তাল মিলিয়ে চলতে পারে বলে সামাজিক‚ রাজনৈতিক দলের‚ দুষ্ট মানুষদের আক্রোশে পড়েনা ।

আচ্ছা পৃথিবীর সকলেই কি সবকিছু সেভাবে নিজের মতো করে পায় । পায়না তো । কিন্তু যাঁরা পেয়ে যায় তাঁরা আর অন্যের না পাওয়াটাকে বুঝতে চায়না‚ মানতে চায়না । সে সুখী বলে‚ তাঁর মানসিক অশান্তি নেই বলে সে ভেবেই নেয় পৃথিবীতে সবাই বোধহয় আমার মতোই ।

পৃথিবীতে সুখের জীবন‚ রিল্যাক্সের জীবন‚ লাক্সারি জীবনে ক’জন লাইফ লিড করে । সেটার পার্সেন্টেজ খুবই স্বল্প । সামাজিক যোগাযোগ মাধ্যম সুদূরপ্রসারী হওয়ায় এখানে অধিকাংশ-ই নিজের সুখ বিলাতে ব্যস্ত । এখন আবার সুখের অন্যতম একটা সাইন হলো রেষ্টুরেন্টে খাবার খেয়ে ছবি দিলে সে নিজেকে সুখকর করে । জীবনকে বিলাসবহুলপূর্ণ মনে করে । ফুডব্যাংক গ্রুপে ঢুকলে মনে-ই হয় যে এখানে সবাই ধনী । যাঁদের অর্থ‚ প্রাচুর্যের অভাব নেই ।

কিন্তু বাস্তবিক অর্থে কি সেটাই । কই না তো । অনেকেই যায়‚ নিজেকে লুকাবার জন্য । সামঞ্জস্যতা রক্ষার জন্য । তাল মেলানোর জন্য । বাস্তবিক অর্থে আমাদের ক’জনের সামর্থ্য আছে সপ্তাহে সাতদিন রেষ্টুরেন্ট বসে প্লেটার খাওয়ার । দেশী মুরগির দাম বেশি হলেও পোল্ট্রি মুরগীই যেন আধুনিকতার ছোঁয়া । নরম মাংস‚ লেটুস পাতা‚ কাচা শসা সবই আধুনিকতার প্রতীক ।

প্রাগৈতিহাসিক কালে জন্মালে আমাদের জীবনে এত হতাশা কাজ করতোনা । জীবন নিয়ে এতটা উচ্চাভিলাষী মনোভাব থাকতোনা । গুহায় বসবাস‚ প্রাণী শিকার‚ রীতি অনুযায়ী বিয়ে করে জীবন ভালো জীবন কেটে যেতো । চারপাশে এত অসুস্থ মানসিকতার মানুষদেরও দেখতে হতোনা । কর্পোরেটের মতো এত প্রতিদ্বন্দীতা থাকতোনা । নির্দ্বিধায় জীবন কেটে যেত‚ প্রশান্তির মৃত্যু চলে আসতো ।

অথচ এমন একটা যুগে আমাদের পাঠানো হয়েছে যেখানে আমরা অধিকাংশরাই না পারি ভালোভাবে বাঁচতে না পারি ভালোভাবে মরতে...

সাব্বির আহমেদ সাকিল
১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ২২ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ৩০ অক্টোবর ২০২১ ইং | শনিবার | রাত্রি ০১ টা ৩৬ মিনিট | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #জীবনধারা #হতাশা #মানবজনম #ময়মনসিংহ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×