somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম একটা বিষয় হলো বড় ক্যাম্পাস । যেখানে কোলাহলে মিশে থাকে । মানুষের পারিবারিক‚ সামাজিক‚ রাজনৈতিক‚ অর্থনৈতিক‚ সংস্কৃতিক‚ প্রেম-ভালোবাসা‚ বিরহ-বিচ্ছেদসহ মানবজীবনের সামগ্রিক দিক নিয়ে আলাপ-আলোচনা হয় । সেক্ষেত্রে যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চর্চা অনেক বেশী প্রতীয়মান ।

শুধু পাবলিক ই নয় বরং জাতীয় বিশ্ববিদ্যালয়েও এইসব চর্চা হয় । যেখানে বিকেল একটা বড় মিলনমেলা বসে । গোধূলি আলোতে প্রেমিকার মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ওঠে । কেউবা আবার জগিং করতে থাকে । আবার পোড় খাওয়া মানুষদের ঠোঁটে নিকোটিনের স্টিকের উজ্জ্বল আলো দেখা যায় ।

একজীবনে মানুষের অর্ধ কিংবা পূর্ণ করে কিংবা সিকি করে হলেও সবকিছু থাকা উচিত । জীবনের স্বাদ-আহ্লাদ পূরণ হওয়া উচিত । স্রোতের মতো যে জীবন আস্তে আস্তে নিভু নিভু করে চলে সেখানে কিছু মিষ্টি হাওয়া থাকা উচিত । বড় সাধের এ জীবন । মাত্র একটাইতো । দিনশেষে সবাই ভালো থাকতে চাই‚ সুখের আশ্রয় খুঁজে পেতে চাই ।



মানুষ যে পরিবেশে বড় হয় সেই পরিবেশ অনুযায়ী-ই বেড়ে ওঠে । তবে কোনোকিছুর মর্ম কিংবা শিক্ষা-ই কম নয় । সরকারি আজিজুল হক কলেজে যে চর্চা হয় সরকারি শাহ সুলতান কলেজেও হয়তো চর্চা হয় কিন্তু অন্যভাবে । আমি বড় ভাগ্যবান না হলেও আংশিক ভাগ্যবান তো বটেই । এত বড় একটা ক্যাম্পাসে পড়ি । সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখি ।

যদিও সংস্কৃতির এই চর্চাটা পূর্বে খুব ভালো ছিলো । যেখানে সাহিত্যচর্চা‚ সংগীতচর্চার আসর জমে উঠতো । প্রযুক্তির উৎকর্ষে এই ধারা অনেকটাই এখন মিইয়ে গেছে । যদিও বাস্তবধারার চর্চা এবং প্রযুক্তির চর্চা কখনোই এক নয় । সরকারি আজিজুল হক কলেজ যেখানে মুক্তচিন্তার আঁধার ছিলো‚ প্রাণে-প্রাণে মেলাবন্ধন হতো তাতে অনেকটাই ভাটা পড়ে গেছে ।

ক্যাম্পাসে আর আগের মতো আয়োজন নেই । বিভিন্ন উৎসব এখন আর হয়না । মানুষের সাথে মানুষের দূরত্ব বেড়ে গেছে । রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছাড়া এখন আর বড় কোনো জনসমাবেশ হয়না । এটি বড়ই বেদনার । বইমেলা‚ নবান্নের উৎসব‚ বসন্তের উৎসব‚ বাউলের আসর‚ ফুলের মেলা‚ সঙ্গীতায়োজন সবকিছু এখন থমকে গেছে ।



সুধু তাই-ই নয় ক্যাম্পাসের বাহারি খাবারের দোকান‚ চুড়ি-ফিতার দোকান‚ আল্পনার দোকান সবই হারিয়ে গেছে । আগে যাঁরা পসরা সাজিয়ে দোকান বসাতো তাঁদের চেনামুখকেও আর খুঁজে পাওয়া যায়না । যেই বৃদ্ধ লোকটি লেকের ধারে ওজন মাপেন শুধু এই মানুষটি আর বাদামওয়ালা রেজাউল মামা-ই পুরাতন ।

ক্যাম্পাসে যেসব নতুন মুখ আসতেছে সবাই এইসব থেকে বঞ্চিত । গঠনমূলক আলোচনা‚ সভা‚ সমাবেশ‚ সংস্কৃতির ধারা থেকে অনেক দূরে সরে যাচ্ছে । বিশ্ববিদ্যালয়ের মধুর স্মৃতি‚ আনন্দ‚ মেলাবন্ধন কোনোকিছুর সাথেই এঁদের পরিচিতি ঘটছেনা ।

তেষট্টি একরের এই ক্যাম্পাস মানুষকে শুধু একাডেমিক শিক্ষা দেয়না‚ মানবজীবনের বাস্তবিক শিক্ষা দেয়‚ কল্পনা করতে শেখায়‚ ভাবতে শেখায় । সর্বোপরি মানুষ হতে শেখায় ।



আমার সময়‚ আমার ডিপার্টমেন্ট‚ আমার ক্যাম্পাস‚ আমার স্মৃতি সবকিছুকেই সামগ্রিকভাবে ভালোবাসি । জীবনের সুন্দর সময়গুলোকে নিয়েই জীবনকে উপভোগ করে যেতে চাই...ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বিজ্ঞান ভবন-অডিটোরিয়াম-মুন হল-শেরে বাংলা হল-জহুরুলনগর-কামারগাড়ি-জামিলনগরে মিশে থাকতে চাই...


⏭ সাব্বির আহমেদ সাকিল
◾প্রাণিবিদ্যা বিভাগ‚ সম্মান শেষ বর্ষ
◾সহ-সভাপতি‚ TEER-শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন
▶৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ০৯ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৫ নভেম্বর ২০২১ ইং | সোমবার | শেরে বাংলা নগর‚ বগুড়া

*সংগৃহীত ছবি*

#সাব্বিরসাকিল #ক্যাম্পাস #সংস্কৃতি #সআহক #ক্যাম্পাসজীবন #আজিজুলিয়ান #Azizulian #বগুড়া
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×