somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

আমার শৈশব ও কৈশোরের বগুড়ার শীতের দিনগুলো

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: প্রথম আলো

শীতকাল কি দারুণ একটা সময় । ছোট ছোট একেকটা দিন । দুপুরবেলার অলসতা । পরীক্ষার প্রেশার । কুয়াশায় মোড়ানো সকাল । কাকের ডাকাডাকি । সকাল বেলা ‘এ্যই খেজুরের রস’ ‘এ্যই খেজুরের রস’ বলে হাঁক দিয়ে যাওয়া মানুষ ।

শীতকালীন কত সবজি টমেটো‚ ফুলকপি‚ বাঁধাকপি‚ গাজর‚ মূলা‚ ঢেঁড়স । হাটে-বাজারে গেলে সেসবের রঙ দেখলেই পছন্দ হয়ে যায় । ব্যাগভর্তি করে বাজার কিনতে ইচ্ছে হয় ।

সাতমাথার মুজিবমঞ্চের সামনে ভাপাপিঠার মোহনীয় সুগন্ধ । সেউজগাড়ির মোড়ে‚ জহুরুল নগরের মদিনা মসজিদের সামনে‚ কামারগাড়ি কলেজ গেটের সামনে বসে পিঠার দোকান । চিতইপিঠা‚ চাপড়াপিঠা‚ কুশলিপিঠা‚ পাকানপিঠা । চিতই পিঠার সাথে দেওয়া হয় কাচা মরিচ ভর্তা‚ সরিষা ভর্তা । সরিষার ঝাঁঝে চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে ।

পুকুরের হিমশীতল পানিতে মাঝেমধ্যেই মরা মাছ ভেসে ওঠে । কারণ শীতকালে মাছেদের রোগব্যাধি বেশি হয় । গ্রামাঞ্চলে ধুম পড়ে যায় পিঠা উৎসবের । আত্নীয় স্বজনকে নিয়ে ঘটা করে হয় সেই আয়োজন । নানাবাড়িতে বিশাল চৌকিতে কাজিনরা মিলে গড়াগড়ি করা । সে কি মহা আনন্দ!

উমনি-ঝুমনি খেলা‚ রস-কস খেলা । বড় কোড বানিয়ে গাদল গাদল খেলা । আবার শীতের মিষ্টি রোদে ক্রিকেট খেলা । ক্যাচ ধরতে গিয়ে হাত লাল হয়ে যাওয়া । দুপুরের খাবারের পর চটের বস্তায় বই নিয়ে পড়তে বসা । কার্তিকের ধান কাটা শেষ হলে নাড়া কাটার ধুম । সেই নাড়া দিয়ে কলাগাছের ডাগুর দিয়ে ইটভাটা বানানো । ইঁদুরের গর্ত থেকে ধান বের করা । জমি থেকে নতুন লাল পাগড়ি আলু তুলে পোড়া খাওয়া ।

এ-সবই জুড়ে আসে আমার শৈশব-কৈশোরে । আরও বহু স্মৃতি আছে‚ সবকিছুর চাপে এতকিছু মনে করাও খুব সহজ কথা নয় । তবুও আংশিকভাবে কিছু কথা লিখলাম । এই শীত । আমার প্রিয় ঋতু । আমার অকুণ্ঠ ব্যাকুলতা‚ ভালোবাসা ।


⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৬ নভেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | শেরে বাংলা নগর‚ বগুড়া

#সাব্বিরসাকিল #শীত #শীতভাবনা #পিঠা #আয়োজন #উৎসব #বগুড়া
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×