somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

অতীত ভাবায়-অতীত পোড়ায়

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[ছবিকথন: ঝড়ে পড়া শুকনো এই ফুলগুলোর মতোই আমাদের বর্তমানগুলো‚ ফেলে আসা অতীতগুলো]

একটাসময় এই বর্তমানগুলো ঠিকই আমাদের পোড়াবে এটি চরম ধ্রুব সত্য কথা । এই মাঠ‚ এই পথ-ঘাট‚ এই নদী‚ এই বাড়িঘর‚ এই শিক্ষাপ্রতিষ্ঠান‚ এই গাছপালা‚ এই যানবাহন‚ এই খাবার-দাবারের দোকানগুলো শৈশব-কৈশোরের এই বাহিত জীবন সবই আমাদের পোড়াবে একদিন । হারিয়ে যাওয়ার প্রেমিকার মতো সবই একদিন পোড়াবে-পোড়াতেই হবে ।

যাঁরা ইতিহাসবিদ্যা নিয়ে পড়ে এঁরা পুরো চার বছর-ই পুরোনো ইতিহাসের কথাগুলোই পড়ে যায় । বর্তমানের কোনো কথা পড়েনা বা পড়বার সুযোগ নেই । পুরোনো ইতিহাস থেকে লব্ধকৃত জ্ঞান তাঁদের অবশ্যই পুরোনো সেই জীবন‚ সংগ্রাম‚ সংস্কৃতির কথা-ই মনে করিয়ে দেয়‚ ভাবায় । কেউবা আবার অতীতেও হয়তোবা ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ।

বর্তমানকালে আমাদের যে সময়গুলো চুরি হয়ে যাচ্ছে এটিও একসময় অতীত হবে । তখন আমরা ভাববো এই রাস্তাটা কত অমসৃণ ছিলো‚ এইখানে একটা বড় গাছ ছিলো‚ এইখানে বাঁশঝাড় ছিলো । আবার ভাববো এই পথে বন্ধু‚ সহপাঠী‚ প্রেমিকার সাথে কত ঘুরেছি । একসাথে গোধূলি বিকেলে বসে থেকেছি । বৃষ্টিতে ভিজেছি ।

যেমনটা সেদিন শীতকালীন একটা লেখাতে কিছুটা স্মৃতিচারণ করেছি ঠিক তেমনটাই । সবকিছু পুরোনো হবে‚ অতীত হবে । বন্ধু-বান্ধব‚ সহপাঠী‚ প্রেমিকা সবই পুরোনো হবে । সেসব নিয়ে আমরা জীবনের শেষ সন্ধিক্ষণে বসে ভাববো ।

বর্তমানের টানাপোড়নে গ্রাজুয়েশন শেষ করা কোনো বন্ধু একদিন অঢেল টাকার মালিক হবে । প্রিয়তমার শোকে মুটিয়ে যাওয়া বন্ধুটির আঙ্গুলের ফাঁকের সিগারেটের ফিল্টারটিও সেদিন বদলে যাবে । ছেঁড়াফাটা‚ ময়লামাখা বিছানায় একটা দীর্ঘ সময় কাটিয়ে দেয়া বন্ধুটির গায়ে ছিঁটেফোটা ধূলোর আস্তরণ পড়ে গেলেও সেটাকে পরিষ্কার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে ।

জেনারেশন টু জেনারেশন সবকিছুই পরিবর্তন হবে । পাঁচতলা বাসায় থাকা‚ দামী পোশাক-পরিচ্ছদ পড়া বন্ধুটি জীবনের ষেষ পর্যন্ত সেই পোশাক সেই বিলাসিতা ধরে রেখে জীবন কাটাতে পারবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবেনা । কিংবা আন্ডারওয়্যারের মধ্যভাগে ছিঁড়ে গেলে সেটা সেলাই করে আবার পড়ার উপযোগী করা বন্ধুটিও যে সারাজীবন এই অবস্থাতে জীবন কাটাবে সেটিও অনিশ্চিত ।

জীবনের মানেই হলো অনিশ্চিত ভবিষ্যতের একটি পথের দিকে হেঁটে চলা । কারণ জীবনের সবকিছু আমাদের ব্যক্তিগত ক্যালকুলেটরে হিসেব করা সমাধানের মতো নয় । সৃষ্টিকর্তা রিজিকে কার কি লিখে রেখেছেন সেটি শুধু তিনিই জানেন‚ অন্যকেউ নয় । জীবনের এইসব অববাহিকা অতীত-বর্তমান-ভবিষ্যতের গোঁজামিল ।

পুরোনোকে হারিয়ে আফসোস করা‚ সেদিকে ফিরে তাকানো; অতীতকে ভেবে হাঁসফাঁস করা । বর্তমানকে নিয়ে অসন্তোষ মনোভাব এবং ভবিষ্যত নিয়ে অনিশ্চিত ভাবনা । এইতো জীবন...



⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৩ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৯ নভেম্বর ২০২১ ইং | শুক্রবার | শেরে বাংলা নগর‚ বগুড়া

#সাব্বিরসাকিল #জীবন #অতীত #ভাবনা #বগুড়া
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

×