somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

শহরতলীর শীতকালের সাথে অন্তরঙ্গতা

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরতলীর অলিতে-গলিতে সন্ধ্যে নেমেছে । হেমন্তের মৃদু হাওয়া বলে দিচ্ছে শীত এসে যাচ্ছে । চারপাশে নানারকম রঙীন আলোর সরব । আজ থেকে বিশ বছর আগে এই শহরতলীতে এরকম আলোর ঝঙ্কার ছিলোনা ।
হালকা কুয়াশার আভা দেখা যাচ্ছে । দূরপথে হর্ণ বাজিয়ে সদর্পে ছুঁটে যাচ্ছে বিভিন্নরকম যান্ত্রিক সব গাড়ি । মানুষ ছুটে চলছে তাঁর নিজ গন্তব্যে দিকে ।

শরীরে কালো চাদর চাপানো । অন্ধকারকে বেশ ভালো লাগে । অর্থহীনের সুমনের মতো করে বলতে ইচ্ছে করে‚ ‘সব আলো নিভিয়ে দাও’ । চারপাশে ঝিঁঝি পোকার ডাক । নির্বাচনী প্রচারণার উচ্চ ফিকুয়েন্সির শব্দতে একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে ।

ছাদবাগানের কয়েকটি গাছে নতুন ফুল এসেছে । যেন গাছগুলোতে প্রেমিকার শাড়ির আঁচল ঘিরে রেখেছে । মিষ্টি সুগন্ধীতে ভরে গেছে চারপাশ । খুব চেনা সেই পারফিউমের গন্ধের মতো সুবাস । আহা!

শীতের আগমনে গাছ থেকে ঝরে পড়বে পুরোনো পাতা তারপর আবার নতুন করে গজাবে নতুন পাতা । উদ্ভিদের মতো কিছু প্রাণীতেও যে কেন এই রূপের বদল ঘটেনা তা আমাকে ভীষণ ভাবায় । যেমনটা ভালোবাসা যাওয়া-আসার ব্যাপারটা । গ্রীষ্ম‚ বর্ষা‚ শরৎ কি হেমন্ত সবই পেরিয়ে গেলের প্রতীক্ষা কিংবা রূপ বদলের ইঙ্গিত দেখা যায়না ।

অনাড়ম্বর জীবনযাপনে একটা অভ্যস্ত হয়ে যাওয়া জীবন বড় বেশি ভোগায় । জীবনের আশাতীত ভাবনায় সাড়া না মিললেই মানুষকে মুটিয়ে যেতে হয় । নিজের সত্তাকে যখন মানুষ সঁপে দেয় প্রাগৈতিহাসিক আর্কিওপটেরিক্সের কাছে তখন বিবর্ণ ফসিলের মতোই হয়ে যায় মানবজনম ।

ভালো থাকার অভিলাষ‚ নিজের মর্মস্থলে ধরে যাওয়া অশুভ কোনো আগুন যেন চোরাবালির মতো করে ঠাঁই নেয় । পিচঢালা পথের বাঁক‚ বকের সারির উড়ে যাওয়া‚ দিগন্তজোড়া মাঠ‚ উড়তে থাকা চিল সবই অনাড়ম্বর হয়ে পড়ে ।

হৃদয়ের বিভীষিকায় যখন কেউ কূল কাঠের আগুনে ঘি ঢেলে দেয় তখন যন্ত্রণা তীব্র থেকে তীব্রতরে রূপ নেয় । পরিবর্তনশীল মানবজীবন আর বিলাসিতার নামান্তরের লোভে মানুষ এক কূল থেকে অন্যকূলে ছুঁটে যায় । রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন‚ “নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস‚ ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ।”

চুপিসারে আঙ্গুল রাখার গল্প‚ কিংবা চোখে চোখ পড়ার লজ্জা সবই কিছু মানুষকে সুনিশ্চিতভাবেই ভুলিয়ে দেয় । টিকে থাকার বিশ্বাসে যাঁরা স্বচ্ছলতাকে জীবনের মূল বিষয়বস্তু ধরে নেয়‚ তাঁরাও একসময় নিরূপায় হয় বোধহয় । একজন অন্ধ প্রেমিকের পক্ষে তাঁত বোনানোর ভরসা কেউ-ই রাখেনা‚ রাখতে জানেনা...



⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৭ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ২৩ নভেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | সন্ধ্যে ০৭ টা ০৩ মিনিট | শেরে বাংলা নগর‚ বগুড়া

#সাব্বিরসাকিল #শীত #পুরোনো #শহরতলী #বগুড়া
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×