somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ভালোবাসা ও নৌকা

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা হলো একটা ডিঙি নৌকার মতো । যেখানে নৌকাকে ব্যালেন্স করবার জন্য দু’জন মানুষ থাকে । দু’জন মানুষের কাছে থাকে একটা বৈঠা । একজন বৈঠা বাইতে বাইতে ক্লান্ত হয়ে গেলে অন্যজনকে সেই বৈঠা বাইতে হয় । হঠাৎ যদি কখনও দমকা হাওয়া এসে বৈঠা হারিয়ে যায় তখন দু’জনে মিলে চেষ্টা করে নৌকাতে টিকে থাকবার । কিংবা একজন নদীতে পড়ে গিয়ে যদি মারা যায়[বিচ্ছেদ ঘটে] তখন বৈঠাহীন এবং সাহায্যহীন অসহায় হয়ে যেতে হয় অপর মানুষকে ।

তখন সেই নৌকায় প্রেমিকার স্মৃতি‚ গন্ধ থেকে যায় এবং সেই নৌকা উদ্দেশ্যহীনভাবে চলতে থাকে । এভাবে চলতে চলতে দ্বিতীয় সেই মানুষটিকেও নদী গ্রাস করে ফেলে ।

ভালোবাসাতে দু’জন মানুষের মতের পার্থক্য থাকতে পারে তবে ভালোবাসার প্রেক্ষিতে একজনকে না একজনকে নতজানু হতে হয় । দু’জন বিপরীত মানুষ এবং মানতে না চাওয়া মানুষ কখনোই নৌকাতে টিকতে পারেনা ।

কালভেদে পৃথিবীতে ভালোবাসা এসেছে-গেছে । জীবনের কোনো একটা পর্যায়ে কাউকে অপরিহার্য মনে হয়েছে‚ যে হয়ে ওঠে বিকল্পহীন অবলম্বন ।

মানবজীবনের প্রতিটা পরতে পরতে মানুষ এসেছে । ভালোবাসা তৈরি হয়েছে সেই প্রজন্মের মানুষের সাথেই । কেউ তাঁর দুইশো বছর আগের মৃত মানুষকে কখনও ভালোবাসেনি‚ বেসেছে সেই সমকালীন সময়ের মানুষকেই ।

জীবন বড্ড কঠিন । ভালোবাসা আসলে সেই কঠিন জীবনকে সহজতর মনে হয়‚ মানুষের অন্তর পরিপূর্ণতায় ভরে ওঠে‚ পৃথিবীকে ভালোবাসতে সাধ জাগে‚ হাজার বছর বেঁচে থাকার অভিপ্রায় তৈরি হয় ।

কোটি কোটি মানুষের এই পৃথিবী অথচ মানুষকে তাঁর জীবনের পুরোটা সময়ের জন্য একজন নির্দিষ্ট মানুষকেই খুঁজে নিয়ে হয় । বারোশত কোটির চোখের মধ্যে দুটো চোখকেই বেছে নিতে হয় । কি জটিল একটা প্রক্রিয়া ।

একটামাত্র মানবজীবন । অথচ সেখানে চাওয়া-পাওয়ার সেই দু’চোখকে নিজেক করে না পেলে জীবন নিরর্থক হয়ে ওঠে । জীবনের প্রতি মায়াটা তুচ্ছ হয়ে ওঠে । একজন বিচ্ছিন্ন মানুষ হয়ে ওঠে । নিরস প্রাণহীন হয়ে ওঠে তাঁর সমগ্র জীবন ।

জীবনের কোনো একটা অংশে এরকম মানুষ আমাদের ঘটমান জীবনে এসে যায় । যাকে অপরিহার্য‚ বিকল্পহীন এবং নিজের মানুষ বলে ধরে নেয়া হয় । যাঁর সাথে মনের মিলন ঘটে‚ চোখের ভাষা পড়া যায়‚ তাঁর অভিব্যক্তি দেখে তাকে ধরে ফেলা যায় । জীবনে সুখ‚ আনন্দ আসে সেই মানুষটাকেই কেন্দ্র করে । আবার হারিয়ে ফেললে সব দুঃখ‚ কষ্টও আসে সেই মানুষটাকেই কেন্দ্র করে । নিষ্প্রাণ মনে যে প্রাণের সঞ্চার ঘটাতে পারে‚ সে-ই আবার নিষ্প্রাণ করে ছুঁড়ে ফেলে দিতে পারে কোনো এক বিশাল পাহাড়ের উপর থেকে...



⏭ সাব্বির আহমেদ সাকিল
▶২৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী | ০৮ ডিসেম্বর ২০২১ ইং | বুধবার | শেরে বাংলা নগর‚ বগুড়া
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×