somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো মানুষের অভয়ারণ্যে সৃষ্টিও অতি গুরুত্বপূর্ণ

১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অভয়ারণ্য! বাংলাদেশে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্যের সংখ্যা ২৪ টি । অভয়ারণ্য শব্দটি বাংলা 'অভয়' এবং 'অরণ্য' শব্দদ্বয়ের সন্ধিতে গঠিত হয়েছে ।বাংলায় 'অভয়' শব্দের অর্থ 'ভয়হীন' বা নির্ভয়; আর 'অরণ্য' অর্থ 'বন' বা 'জঙ্গল'।

অভয়ারণ্য হলো এমন বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় । যে জঙ্গলে প্রাণীদের নির্ভয়ে বিচরণ নিশ্চিত করা হয় তাকে অভয়ারণ্য বলা হয় ।

সাধারণত বন্যপ্রাণীদের নিরাপদ পরিবেশ, তাঁদের স্বাভাবিক কিংবা বর্ধিত প্রজনন পরিবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক সংখ্যা এবং বৃক্ষরাজি কিংবা ঔষধি বৃক্ষরাজির নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক কোনো এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করা হয় ।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আমার প্রাণের, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন—‘তীর’ ২০১৮ সালে পাখির অভয়ারণ্য ঘোষণা করে । ফলশ্রুতিতে ক্যাম্পাসে পাখি শিকার বন্ধ করা সম্ভব হয়েছে । কলেজ প্রশাসন, তীরকর্মীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরাও এবিষয়ে যথেষ্ট কনসার্ন ।

বন্যপ্রাণীদেরকে নিয়ে প্রকৃতিপ্রেমী মানুষগুলো অনেক সচেতন । বন্যপ্রাণীদের নিরাপদ বাসস্থান, প্রজনন ক্ষেত্রের নিরাপত্তার জন্যও সবাই যথেষ্ট সজাগ দৃষ্টি রাখেন ।

অভয়ারণ্য শব্দটি ব্যাপারে বা অভয়ারণ্যের ব্যাপারে আমাদের আরও যুগপদ চিন্তা করা দরকার । যেন পৃথিবীতে মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিকূলের জন্য অভয়ারণ্য তৈরি হয় ।

বাংলাদেশ বিগত কয়েক বছরে মানুষের অভয়ারণ্য তৈরি না হওয়ার বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি পরিসংখ্যান নিচে দিচ্ছি ।

আত্মহত্যা: বাংলাদেশে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্নহত্যা করেন । প্রতিদিন গড়ে ৩৫ জন । ২০২১ সালে আত্মহত্যা করেছেন ১৪ হাজার মানুষ ।

সড়ক দূর্ঘটনায় মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২১ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৭১টি । এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ২৮৪ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন । নিহতদের মধ্যে ৮০৩ জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী । তাঁদের হিসাবে, প্রতিদিন সড়কে ১৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ।

গুম: মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, গত ১৫ বছরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর ৬১৪ জন নিখোঁজ বলে অভিযোগ পাওয়া যায় । জীবিত ও মৃত অবস্থায় ওই ব্যক্তিদের বেশির ভাগের খোঁজ মিললেও অন্তত ২০০ জন এখনো নিখোঁজ ।

সুতরাং বন্যপ্রাণীর অভয়ারণ্য তৈরির পাশাপাশি বাংলার মানুষদের জন্যও অভয়ারণ্য তৈরি করা অতীব গুরুত্বপূর্ণ । এই কাজটি করতে হবে বাংলার মানুষদেরকেই । যেন মানুষ নির্ভিগ্নে চলতে পারে, মানুষের নিরাপদ সড়কব্যবস্থা থাকে, জীবনের নিরাপত্তা থাকে ।

নয়তো কোনো অবকাঠামোগত উন্নয়ন, শিল্প বিপ্লব ঘটানো, মহাপ্রকল্প তৈরী করলেও প্রকৃত অর্থে মানুষের উন্নয়ন ঘটবেনা । এজন্য দরকার মানুষের অভয়ারণ্য তৈরি । এবং সেটির বিষয়ে জোরদার পদক্ষেপ নেয়া ।


সাব্বির আহমেদ সাকিল
৩০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | সোমবার | ১৩ জুন ২০২২ ইং



সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×