somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

দলান্ধ শিক্ষকতার বলয়ের কারণ-ই বর্তমান প্রেক্ষাপটের সৃষ্টি নয় কি?

৩০ শে জুন, ২০২২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যা, নড়াইলের শিক্ষক স্বপ্নন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়ানো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছাত্রের কুপ্রস্তাব ।

তিনটিই সাম্প্রতিক সময়ের খবর । এঁর পিছনের দায়ী মূলত একটা বিশেষ শ্রেণীর শিক্ষকদের দলদাশ আর লেজুড়বৃত্তিক রাজনীতির প্রভাব । শিক্ষকদের এই অবস্থার জন্য দায়ী শিক্ষকদেরই একটা শ্রেণী, অন্য কেউ নয়; দু-একটা বিচ্ছিন্ন ঘটনা আছে ।

এক শ্রেণীর শিক্ষকরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আঁচলের নিচে নিজের চেহারাকে লুকিয়ে রাখেন । বাড়তি সুবিধা, প্রমোশনের জন্য জড়ান লেজুড়বৃত্তিক রাজনীতিতে । প্রমোট করে বেড়ান সেই সন্ত্রাসীদেরকেই, অপদস্তকারীদেরকেই ।

স্কুল থেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই একই চিত্র । যদিও বিশ্ববিদ্যালয়গুলোতে এঁর প্রভাব সবথেকে বেশী । শিক্ষকদের জন্য আছে নানা সমিতি, সংগঠন । যেন তাঁদের চাকরির নিরাপত্তা, বেতনের স্বচ্ছতা, জীবনের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা এবং বৈষম্যের শিকার না হোন, যেন বিপদের দিনে এই সমিতি, সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়ায় ।

অথচ আমরা বরাবরই দেখি লেজুড়বৃত্তিক রাজনীতি করার কারণে দোষীদের নাম, দলের নাম নিতেও তাঁরা মুখে কুলুপ এঁটে থাকেন । সরকারি দলের নেতা-কর্মীদের সাথে 'সহমত ভাই' হয়ে ওঠেন । ছাত্রনেতাদের ভয়ে কাঁপতে থাকেন । আবার এইসব সমিতি, সংগঠনের নেতা হন লেজুড়বৃত্তিক রাজনীতি করা সেইসব শিক্ষকরাই ।

অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পথে থাকার এই নীতিকথাগুলো শিক্ষকরাই আমাদেরকে শেখান । অথচ দিনশেষে তাঁরাই অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ থাকেন, এবং প্রশ্রয় দেন । তাঁরাই লাঞ্ছনার শিকার হোন, অপদস্ত হোন, মার্ডার হোন । বড্ড সেল্যুকাস!

উপরোক্ত তিনটি ঘটনারই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক ।

১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার | ২৯ জুন ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ রাত ১২:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×