somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

যোগ্য উত্তরসূরী নাকি কলাগাছ

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোনো সম্রাজ্য, ক্ষমতা, দল, সংগঠন, প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখতে হলে যোগ্য উত্তরসূরী তৈরি করতে হয় । কারোর একক নেতৃত্বে একশো বছরের(ধরি, যদিও এদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর) বেশী টিকিয়ে রাখা সম্ভব নয় । যদিও চল্লিশের পরপরই তাঁর মস্তিষ্ক বিকৃত হতে শুরু করবে । অ্যান্ড্রোপজ, মেনোপজ শুরু হয়ে গেলে মেজাজ খিটখিটে ও বিগড়ে যাবে সেকারণে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিবে, ভুলভাল কথা বলবে ।

এজন্য যেকোনো অবস্থান, সেটা পরিবার হোক কিংবা সম্রাজ্য কিংবা দল, সংগঠন এঁর জন্য পরবর্তী হাল কে ধরবে, কিভাবে ধরবে তাকে সম্পৃক্ত করতে হয় । জন্ম দিতে হয় । এবং সেই সুযোগ দিতে হয় । ভ্যাসেকটমি কিংবা টিউবেকটমি করে ফেললে পরবর্তীতে আর কোনো উত্তরসূরী তৈরি হবেনা, সেরকম ।

এই অবস্থান তৈরি করতে হয় সেরকম কোনো মানুষ(পুরুষ কিংবা নারী; তবে অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ) দ্বারা, কোনো কলাগাছ বা জড় বস্তু দিয়ে নয় । একটা কলাগাছকে উত্তরসূরী বানিয়ে দিলে, সে শুধু তাঁর সেই ক্ষমতা অনুযায়ীই আচরণ করবে । কিংবা জড় বস্তুুকে উত্তরসূরী বানালে সে সেইরূপ বস্তুগত আচরণ করবে ।

যখন রাজতন্ত্র ছিলো, এখনও আছে; তো সেই রাজারা চায় যে তাঁর উত্তরসূরী(ছেলে) তাঁর সম্রাজ্যের মালিক হোক । সেকারণেই শিক্ষানবিশকাল থেকেই সেই শিক্ষা দিয়ে থাকেন । পশু শিকার করতে নিয়ে যান, গুলি করানো শেখান, প্রজাদের সাথে কিরূপ আচরণ করতে হবে, যুদ্ধ কোনদিক দিয়ে কোনদিকে যাবে, প্ল্যান বি কি হবে সেসবও শেখান, ইনফ্লুয়েন্স করেন ।

যেকোনো সম্রাজ্য, ক্ষমতা, দল, সংগঠন, প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে ভেঙ্গে যাওয়া বা দেউলিয়া হয়ে যায় সেরূপ যোগ্য উত্তরসূরী তৈরি না করতে পারার কারণে । কারণ সম্রাজ্যের উত্তরসূরী ছাড়া সামাজিক, অর্থনৈতিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেরূপ যোগ্য উত্তরসূরী তৈরি করতে চাননা । কারণ যে ক্ষমতার মসনদে বসে থাকে, সে চায়না তাকে কেউ টপকে যাক । মৃত্যুর আগে সে লাঞ্চিত হোক, অবহেলার শিকার হোক অন্য কারোর দ্বারা ।

এইরূপ অবিশ্বাস-ই ভাঙ্গনের মূল, এই সততাহীনতা এই ন্যায্যতাহীনতাই ভাঙ্গনের মূল । তাইতো বহু বছরের প্রতিষ্ঠানগুলো, সম্রাজ্যগুলো ভেঙ্গে পড়ে; নিশ্চিহ্ন হয়ে পড়ে । ব্যর্থতা তৈরি হয় অসৎ, অযোগ্য, ভুল লোককে সিলেকশনের কারণে ।

সাব্বির আহমেদ সাকিল
০২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | রোববার | ১৭ জুলাই ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×