somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

হিরো আলম কিংবা আমাদের সাংবিধানিক স্বাধীনতা

২৯ শে জুলাই, ২০২২ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিরো আলম আর কখনও রবীন্দ্র সংগীত কিংবা নজরুলগীতি গাইতে পারবেননা বলে মুচলেকা নেয়া হয়েছে । মুচলেকা আবার আদালতেও নেয়া হয়নি! আমি এই সিদ্ধান্তকে মানতে পারলামনা । সাংবিধানিকভাবে একজন মানুষ স্বাধীনভাবে কথা বলার, গান করার অধিকার রাখে ।

তাঁর মানে এই দাঁড়ালো যে দেশে খ্যাতনামা শিল্পী ছাড়া আর কেউ গান গাইতে পারবেননা । কারণ অন্যদের গানের গলা বেসুরা ।

হিরো আলম একটি স্বাধীন দেশের নাগরিক । তাঁর গান করার অধিকার আছে । তাঁর গান আপনার অপছন্দ হতে পারে এটাই স্বাভাবিক, আপনার আপনার রূচি ভিন্ন । সে যেরকম মানুষ সেরকম কাজ-ই করবে সেটাই স্বাভাবিক । হিরো আলম তো জোর করে কাউকে গান শোনাননা বা তাঁর গান শোনানোর জন্য কাউকে ফোর্স করেননা ।

হিরো আলমকে টার্গেট করা হলে, তাহলে তো মাহফুজুর রহমানও গান করতে পারবেনা বলে মুচলেকা নেয়া উচিত । কারণ মাহফুজুর রহমানের গানও অধিকাংশ মানুষ পছন্দ করেনা, তাঁরও বেসুরা গলা ।

গানের এই সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার তো সংবিধানে নেই । তবে কিসের ভিত্তিতে তাঁর থেকে মুচলেকা নেয়া হলো! এখানে কাদের স্বার্থ দেখা হলো! নাকি হিরো আলম গরীব বলেই এই কাজ করাতে কি বাধ্য করা হলো!

আমি নিজেও আগ্রহভরে কখনও হিরো আলমের গান, নাটক, শর্টফিল্ম দেখিনা । কারণ সে একশ্রেণীর মানুষদের কাছে সমাদৃত, আমি সেই শ্রেণীর বাহিরে । কিন্তু সে গান করতে পারবেনা সেটা বলা তো অন্যায় । পৃথিবীর প্রত্যেক মানুষ-ই সুরেলা হোক, বেসুরা হোক গান গায় ।

হিরো আলমকে স্যালুট জানান এই কারণে যে সে, ‘আমায় বেবীওয়ালা খাইছেরে সামনে বসাইয়া’, ‘তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভায়া’, মেইন সুইচটা টিপ্পা দে’ সহ আরও অনেক অশ্লীল গান করেননি, প্রচার করেননি । কিংবা ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজনগুলোর মতো অসভ্যতামি, অশ্লীলতা করেননি ।

অথচ আমরা দেখেছি দেশের বিভিন্ন ক্রান্তিকালে হিরো আলম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । বন্যার সময় এক হাঁটু পানির মধ্যে দিয়ে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন । এই হিরো আলমকে তো ফেলে দিতে পারেননা!

হিরো আলমের প্রতি স্রেফ জুলুম করা হলো ।

সাব্বির আহমেদ সাকিল
১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | ২৮ জুলাই ২০২২ ইং | শ্যামগঞ্জ, ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ রাত ৩:৪৫
১৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×