somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

উত্তরবঙ্গের আলো কি তবে নিরাপত্তাহীনতার কারণে উত্তরবঙ্গের অন্ধকারের দিকে এগোচ্ছে...

২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাবি, বুয়েটে মারামারি হলেও সেটার বেশীরভাগ ঘটনাই দিনের বেলাতে ঘটতে দেখা যায় । অথচ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠখ্যাত সরকারি আজিজুল হক কলেজে দিন নাই, রাত নাই যখন-তখন মারামারি, কোপাকুপি চলে ।

দিন দিন একটা নিরাপত্তাহীন ক্যাম্পাস, সন্ত্রাসীদের অভয়ারণ্যে হয়ে উঠছে প্রিয় ক্যাম্পাসটা । কারোর লাইফের সিকিউরিটি নাই । নাই পর্যাপ্ত সিকিউরিটি গার্ড । রাতের বেলা গার্ড আলাল ভাই ছাড়া আর বোধহয় কেউ নাই!

গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে দেখা যাচ্ছে কামারগাড়ী গেটে আপেলের চায়ের দোকানের সামনে কয়েকজন মিলে একজনকে পেটাচ্ছে । পরে নিউজ পড়ে দেখি সেই ছেলেটাকে ছুরিকাঘাতও করা হয়েছে ।

ঘটনার পর ছেলেটা সদর থানায় মামলা করলে পুলিশ রাতারাতি একজনকে আটক করেছে ।

ক্যাম্পাস চত্ত্বরে বিশু হত্যার পর সিকিউরিটি জোরদার, পুলিশ বক্স বসানোর দাবী থাকলেও কতটা নিরাপত্তা পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা তা গতকালের সিসিটিভির ভিডিও ফুটেজটিই প্রমাণ করে ।


একটা বিশাল আতঙ্ক নিয়ে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে । রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা পড়তে আসে । যেই ক্যাম্পাসকে ‘উত্তরবঙ্গের আলো’ বলা হয় সেই ক্যাম্পাস এখন ‘অন্ধকারের আলো’তে পরিগনিত হচ্ছে ।

ক্যাম্পাস নিরাপত্তাহীনতা এই দায়ভার, এই ব্যর্থতা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যথিত করে, পীড়া দেয় । আতঙ্কের এই নগরীর সমস্ত আগাছাগুলোকে স্বমূলে উৎপাটন করতে, প্রতিহত করতে না পারলে বগুড়া অচিরেই অন্ধকারের ভয়ানক নগরী হিসেবে সার্টিফিকেট পাবে ।

পারিবারিকভাবে কাউন্সিলিং, ক্যাম্পাসে পুলিশ বক্স স্থাপন, শহরের মধ্যে পুলিশি টহল বাড়ানো, ক্যাম্পাসের প্রতিটি মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এ ধরনের ঘটনা ঘটালে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই মারামারি, হানাহানি, রক্তপাত বন্ধ হবেনা বগুড়াতে...

সাব্বির আহমেদ সাকিল
১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ২৯ জুলাই ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×