somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

বিস্তৃতির বৃষ্টিতে এক কাকতাড়ুয়া ট্রেন

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাকতাড়ুয়ার মতো ঠাঁয় দাঁড়িয়ে আছে বারোটা বগিবিশিষ্ট একটা ঢাকাগামী শাটল ট্রেন । মুষলধারে বৃষ্টি নামছে । যেহেতু বর্ষাকাল, সেহেতু তড়িঘড়ি করে যখন-তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে সেটাইতো স্বাভাবিক । গতরাতে একটা খোলা মাঠের সামনে বসে আছি আর বগুড়ার এক বন্ধুর সাথে কথা বলছি । সে জানালো বগুড়াতে বৃষ্টি নামছে । তখন আমার এখানে বৃষ্টির কোনো আনাগোনা নেই, কিন্তু হঠাৎই মিনিট দশেক পরেই বৃষ্টি আরম্ভ হলো ।

তড়িঘড়ি করে রুমে ফিরলাম । ততক্ষণে অনেকটা ভিজে গেছি ।

মানুষ ভিজতে ভিজতে ট্রেনে উঠছে । নানা বয়সের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা জাতের মানুষ, নানা ধর্মের মানুষ । একেকজন একেক স্টেশনে নামবেন । সবার উদ্দেশ্য এবং গন্তব্য আলাদা ।

বৃষ্টির বেগ বাড়ছে । ছাতাটা এক হাতে ধরে হনহন করে হাঁটছি ট্রেনের কাছে । ট্রেন ছাড়লো একটু পরই, চলতে লাগলো সরলপথে । বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা ছাড়িয়ে চলে যাচ্ছে দূরের পথে । বৃষ্টির মাঝে হাঁসগুলো পুকুরের জলে ডুব দিচ্ছে । মাঠের মাঝে গরু বাঁধা । গরুও কাকতাড়ুয়ার মতো ঠাঁয় দাঁড়িয়ে আছে ।

পরবর্তী এক স্টেশনে ট্রেন থামলো । এক সহকর্মী ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা কিশোরীর দিকে তাকিয়ে আছে, আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, তাঁর নাকি এরকম স্নিগ্ধ, সুন্দর মেয়ে লাগবে, ডাগর আঁখি লাগবে । বললাম, ‘আমিন’ ।

ট্রেনভর্তি মানুষে গমগম করছে । কারোর পারফিউমের গন্ধ, কারোর ঘামের গন্ধ, কারোর উৎকট গায়ের গন্ধ, জর্দার গন্ধ, বিড়ির গন্ধ নাকে এসে লাগছে । ট্রেনের জানালার শাটার বন্ধ করে রাখা হয়েছে, ট্রেনের ভেতরে সাদা-হলদে লাইট জ্বলছে । লাইটগুলো দেখেই বোঝা যাচ্ছে লাইটগুলো বেশ পুরোনো । যেই ফ্যানগুলো আছে সেগুলো সংযোগ বিচ্ছিন্ন ।

এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেন থামলো । ট্রেনের জন্য অপেক্ষায় থাকা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটলো । দরদর করে মানুষ নামছে, উঠছে ।

আবারও ট্রেন চলছে । পরের স্টেশনে নতুন কেউ অপেক্ষায় আছে । জীবনের জন্য আমার কোনো তাড়া নেই, কোনো অপেক্ষা নেই, প্রতিক্ষা নেই । জীবনের জন্য আমার অঢেল সময় আছে, বৃদ্ধের দোকানে বসে দুধ চায়ের সাথে সিগারেট ফোঁকার জন্য আমার অফুরন্ত সময় । আজ কোনোই তাড়া নেই...

বৃষ্টির বেগ বাড়ছে...চায়ের ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া একসাথে মিলে বৃষ্টির সাথে মিশে যাচ্ছে...

সাব্বির আহমেদ সাকিল
১৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | সোমবার | ০১ আগষ্ট, ২০২২ ইং | জারিয়া-ঝানঝাইল, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×