somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

শিক্ষিত বেকারদের মরার খাঁড়ার উপর আরেক ঘা

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ানো হইছে আজ থেকে সাত দিন পূর্বে । তেরো এবং ষোল গ্রেডের আবেদন ফি দ্বিগুণ করা হয়েছে । এগারো ও বারো গ্রেডে পূর্বে আবেদন ফি নির্ধারণ করা না থাকলে সেটা এখন তিনশো টাকা করা হয়েছে । সতেরো থেকে বিশতম গ্রেডে পঞ্চাশ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে ।

বিবিএস ২০১৬-১৭ এর হিসাব অনুযায়ী বাংলাদেশে বেকার সংখ্যা ২৭ লাখ । ২০১৭ সালের পর আর কোনো জরিপ করা হয়নি । লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি । প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার । অর্থাৎ প্রতি দুইজনে একজনের নাম বেকারের খাতায় অন্তর্ভূক্ত । [সূত্র: নিউজবাংলা২৪; ২০২০ সালের নিউজের আলোকে]

অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেকারের সংখ্যা ৩ কোটি । প্রতিষ্ঠানটি আভাস দিয়েছে, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ৬ কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯ দশমিক ৪০ শতাংশ হবে ।

যাইহোক ওসব পরিসংখ্যান নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে কিন্তু সরকার হুট করে দ্বিগুণ, তিন গুণ আবেদন ফি বাড়িয়ে এমন একটি কাজ করে দিলো যে ফি বাড়ানোর কারণে এখন অধিকাংশ আর এত অর্থ খরচ করে আবেদন করবেনা । সুতরাং আবেদনের সংখ্যা নির্ঘাত কমে আসবে অর্থ্যাৎ প্রতিদ্বন্দী কমে আসবে ।

প্রতি বছরান্তে সরকারি চাকরির জন্য যতগুলো আবেদন জমা হয় তাঁর সকল অর্থ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে । আবেদনের এই অর্থগুলো বরাদ্দ হয় পরীক্ষক, কেন্দ্র ফি, ফলাফল মূল্যায়ন, প্রকাশ এসব ক্ষেত্রে ।

আবেদন ফি বাড়িয়ে দেশের একটা বিশাল পরিমাণ বেকার জনগোষ্ঠীর উপর এটি একটি নতুন চাপ সৃষ্টি করা হলো । ওদিকে নিত্যপন্যের দাম, জ্বালানির দাম বৃদ্ধির ফলে তো সুঁই-সুতো থেকে সবকিছুর দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে তো পাচ্ছেই ।

সাতদিন পূর্বে দেশের লাখো শিক্ষিত বেকারের কাছে এটি থাকার কথা ছিল সবচেয়ে বড় ইস্যু হিসেবে । যেটা নিয়ে কথা বলার বিশেষ প্রয়োজন ছিলো । যাঁরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছে তাঁদের এটি নিয়ে সোচ্চার ভূমিকা পালন করার কথা ছিল । যদিও এসবের কিছুই ঘটেনি এদেশে । না ঘটবারই কথা অবশ্য!

এই সপ্তাহের মধ্যে কয়েকটি ইস্যু শিক্ষিত বেকারদের কাছে বেশ স্বাচ্ছন্দ্যমূলক হলেও সরকারি চাকরির আবেদন ফি বাড়ানোর ইস্যু যে কোন আঙ্গুলের ফাঁক দিয়ে পরে গেছে তাঁর ভ্রুক্ষেপ কেউ-ই করেনি । যেদিন নিউজটা পত্রিকায় আসে সেদিন আমি নিউজটা পড়লেও ভেবেছিলাম কেউ হয়তোবা বিষয়টি নিয়ে লিখবে । কিন্তু হতাশ হতে হলো যে বিষয়টি কারোর নজরে আসেনি!

আমি জানিনা এদেশে কার বা কাদের উপর ভরসা করা উচিত, বিশ্বাস রাখা উচিত । এইসব নিয়ে লিখতেও আসলে বিরক্ত লাগে, লজ্জা লাগে, ভয় লাগে । দুঃখিত এই উদ্বাস্তু বিষয়টি নিয়ে লেখাটি লেখার জন্য এবং পড়ে আপনার সময় নষ্ট করানোর জন্য!

সাব্বির আহমেদ সাকিল
১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | রোববার | ০২ অক্টোবর ২০২২ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৪১
২১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×