somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

বগুড়া: নতুন নতুন ধান্দাবাজের আর্বিভাব ঘটে যেখানে

২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ক্যাম্পাসে পাঞ্জাবি এক ধান্দাবাজকে ধরে ফেলি কয়েক সপ্তাহের ব্যবধানেই । মায়ের চোখের অপারেশনের কথা বলে সে টাকা তোলে সাধারণ শিক্ষার্থীদের কাছে থেকে । প্রথম যেদিন সে সাহায্য নিতে আসে সেদিন ওঁর কাছে থেকে কাগজগুলো দেখেছিলাম, আমাদের বেতগাড়ীর গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের কাগজপত্র ছিল ।

কয়েক মাস কেটে যাওয়ার পরও এখনও সে টাকা তোলে । আমাকে দেখলেই চোখের আড়ালে চলে যায় । গতদিন বাদামওয়ালা রেজাউল মামাকে বললাম এ তো বাটপার । প্রায় আট-নয় মাস ধরে ও ধান্দাবাজি করছে । মামা আমার কথার সাথে ঐক্যমত পোষণ করলেন । এখন সে আর মায়ের চোখের অপারেশনের কথা বলেনা, অন্য কথা বলে টাকা তোলে ।

সেদিন ডিপার্টমেন্টে শার্ট-প্যান্ট ইন করা আরে ধান্দাবাজ এসেছে । রুমে আমরা মাস্টার্সের কয়েকজন বসে আছি । সে পরিচয় দিলো একজন প্রাক্তন শিক্ষক ছিলো কোনো এক স্কুলের । তাঁর ছেলের লিভার সিরোসিস হয়েছে, সেজন্য সাহায্য নিতে এসেছে । এর মধ্যে আমি মজতাহিদকে বললাম, এই বাটপারকে চিনেছিস সে কিন্তু আগেও একবার এসেছিল । মজতাহিদ বললো, হ্যাঁ ফাস্ট কি সেকেন্ড ইয়ারে এসেছিল ।

উনাকে কাছে ডেকে বললাম যে কাগজপত্র দেখান । উনি প্রতিউত্তরে বললেন যে কাগজ আনেননি । সুতরাং কট খেয়ে গেলেন । ক্লাসের নতুন দুইটা মেয়ে সম্ভবত কিছু টাকা দিলো । ওঁরা দেখলোই যে আমরা লোকটার থেকে লিগ্যাল পেপার্স চাচ্ছি তারপরেও দিলো । মাইয়া মানুষ, তারপরে আবার নতুন! এজন্য আরকিছু বললামনা ওদের ।

এর আগে এক নেশাখোর এসে একটা সহপাঠীকে এমন কথা বলেছে যে ও খুব সম্ভবত ২০০ টাকা দিয়েছিলো । টাকা নিয়েই সে চম্পট । পরে সহপাঠী মেয়েটাকে বললাম যে ওই তো নেশাখোর, টাকা নিয়ে গিয়ে নেশা করে ।

বগুড়া শহরেও নতুন এক ধান্দাবাজ নারীর আবির্ভাব ঘটেছে ক’দিন ধরে । দু’টো সন্তান নিয়ে ঘোরে, একটা কোলে থাকে আরেকটা পাশে হেঁটে যায় । কান্নাকাটি করে টাকা আদায় করে তো করেই মানুষের পাও ধরে অনেকসময় । সেদিন সদর থানার পাশে দেখি একটা লোককে ইমোশনালি ব্ল্যাকমেইল করে টাকা নিচ্ছে ।

আজ আমরা তিন বন্ধু সাবগ্রাম হাটে গেছি সমুচা, সিংগারা খাওয়ার জন্য । সেখানেও দেখি এভাবে কান্নাকাটি করে টাকা আদায় করছে । ওরে বললাম যে তুমি এদিকেও আসো তাহলে । অর্থ্যাৎ এঁর বিস্তার পুরো বগুড়া । সে জানে কবে, কোন দিন হাট-বাজার বসে ।

বগুড়া শহরে এরকম ধান্দাবাজ, বাটপারের আবির্ভাব মাঝেমধ্যেই ঘটে । এঁদের থেকে সাবধান হওয়া উচিত । একজন পূর্ণাঙ্গ সুস্থ সবল মানুষ কোনোভাবেই সাহায্য পাওয়ার যোগ্য না । তবে সবাইকে যে অবিশ্বাস করতে হবে এমনটি করা যাবেনা । লিগ্যাল এভিডেন্স থাকলে তারপরেই সাহায্য করা উচিত ।



সাব্বির আহমেদ সাকিল
০৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | শনিবার | ২২ অক্টোবর ২০২২ ইং | সাবগ্রাম, বগুড়া
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×