somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

স্বাভাবিক মৃত্যুই হোক এজীবনের অবসান

১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আত্মহত্যার একটা নির্দিষ্ট বয়সসীমা থাকা উচিত । তাঁর আগে মানসিক অশান্তি, শারীরিক অশান্তিরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত । পৃথিবী, মানুষ এরকম অসংলগ্ন নীতিকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয় ।

আর্নেস্ট হেমিংওয়ে, ভিনসেণ্ট ভ্যানগগ, সিলভিয়া প্লাথ, চেস্টার বেনিংটন, রবিন উইলিয়ামস, অ্যাডগার অ্যালেন পো, এডলফ হিটলার, মেরলিন মনরো, কার্ট কোবেইন, ভার্জিনিয়া উলফ তাঁদের সবারই একটা ভালো অবস্থান ছিল, ভালো একটা ক্যারিয়ার ছিল ।

এসব থাকার পরও ছিল পৃথিবীব্যাপি খ্যাতি । নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাঁরা সবাই আত্মহত্যা করেছেন । সিলভিয়া প্লাথ অবশ্য বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন, যাঁর ফলশ্রুতিতে পৃথিবীতে এমন সব কবিতার সৃষ্টি হয়েছে যা অবিস্মরণীয় হয়ে থাকবে কোটি মানুষের কাছে ।

চেস্টার বেনিংটন তাঁর আত্মহত্যার ৩৬ ঘণ্টা পূর্বেও হাস্যজ্বলভাবে তাঁর টিমমেটদের সাথে গল্পগুজব করেছেন । অথচ হাস্যজ্বল একজন মানুষ শেষরাতে দড়িতে ঝুলে পড়েছেন কত সহজভাবে ।

রবিন উইলিয়ামস যাঁর বিখ্যাত দু’টি মুভি ‘Good will Hunting এবং Dead Poets Society’ পৃথিবীব্যাপি খ্যাতি অর্জন করেছে । ছাত্র বা তরুণদের উদ্বুদ্ধ করেছে নিজের ভালোলাগাকে প্রাধান্য দিতে । অথচ তিনি একজন কমেডিয়ান হিসেবেই পরিচিত ছিলেন ।

ভিনসেন্ট ভ্যানগগ তো ভুট্টা ক্ষেত্রের মধ্যে গিয়ে পকেট থেকে পিস্তল বের করে শ্যুট করলেন নিজেকে । অথচ তাঁর আঁকা ‘The Starry Night, Irises, Crows Taking Flight, Almond Blossom, Wheat Field with Cypresses, The Yellow House'-সহ আরও কত বিখ্যাত পেইন্টের স্রষ্টা ছিলেন তিনি ।

এডগার অ্যালেন পো'র ‘Alone, A Valentine, The City in the Sea, A Dream within a Dream, The Bells'-সহ বিখ্যাত সব কবিতা যিনি লিখেছিলেন । তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে মানসিক বিষন্নতা থেকে মৃত্যু বলে উল্লেখ করেন ।

পৃথিবীতে এধরনের মৃত্যুগুলো বেশী শোকের, বেশী বেদনার । জীবনের প্রতি যখন মানুষের আর কন্ট্রোল থাকেনা ঠিক সে সময়টাই সে বেছে নেয় নিজেকে সবকিছু থেকে অবসর নেয়ার জন্য ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতিবছর পৃথিবীতে ৮ লাখ মানুষ আত্নহত্যা করেন । অর্থ্যাৎ দৈনিক ২ হাজার ১৯১ জন । অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩০ জন আত্নহত্যা করেন । জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিক্ষার্থী মৃত্যুর সংখ্যা ৩৬৪ জন ।

পৃথিবীতে কিছু মানুষের আত্নহত্যার ঘটনাগুলো আমাদেরকে নাড়িয়ে দিলেও প্রতিটি আত্নহত্যার পেছনেই রয়েছে বেশকিছু কারণ । তন্মধ্যে মানসিক বিষন্নতায় মৃত্যুর সংখ্যাটিই সর্বাধিক ।

বহমান পৃথিবীতে আমরা সবাই মৃত্যুর দিকেই এগোচ্ছি । তারপরও ঘটে চলছে পীড়াদায়ক আত্মহত্যা । আমাদের মৃত্যুগুলো যে কিভাবে ঘটে যাবে তা আমরা কেউ-ই জানিনা । তবে মানসিক মৃত্যুর প্রভাবটা খুব করে জেঁকে বসার পূর্বেই হোক আমাদের একটি স্বাভাবিক মৃত্যু ।

সাব্বির আহমেদ সাকিল
০১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | বুধবার | ১৬ নভেম্বর ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×