somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্কুল কি ফিরে পাবে তাঁর পুরোনো রূপ?

১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকাল নিউজগুলো আমরা শুধু দেখে যাচ্ছি, পড়ে যাচ্ছি । কিন্তু নিউজ করার ফলে যে একটা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে হবে সেটি যেন দেখতেই পাইনা । সবই যেন লাগামহীন টাট্টু ঘোড়া । কারোর ব্যক্তিত্ব চলে গেলেও যায় আসেনা, দুর্নীতি করলে যায় আসেনা, খুন করলে যায় আসেনা । নিউজ হচ্ছে তো হোক!

আমাদের দেশের সংবাদপত্রের মতো এরকম দূর্দশা পৃথিবীর আর কোথাও আছে কি-না আমার জানা সেই । আমরা আশা রাখি কোনো বিষয়ে নিউজ ছাপা হলে উপর মহল সেটিকে গুরুত্ব দিয়ে দেখবেন, পদক্ষেপ নিবেন । আদতে খুবই স্বল্প পরিমাণেই সেটি হচ্ছে বলেই নিউজগুলোর পরবর্তী ফিডব্যাক দেখে বুঝতে পারি ।

গত ১৪-ই ডিসেম্বর তেমন-ই একটা গুরুত্বপূর্ণ নিউজ(অধিকাংশের কাছে অগুরুত্বপূর্ণ) করেছে দি ডেইলি স্টার । যেই নিউজটা ‘টক অব দি কান্ট্রি’ হবার কথা ছিল । কিন্তু তা হয়নি, আমরা এড়িয়ে গেছি; কারণ সেটা আমাদের কাছে অদরকারী বলে মনে হয়েছে । এদেশের মানুষ বর্তমানে নোরা ফাতেহী, জয়া আহসান কিংবা পরী মনির নিউজগুলো বেশ ভালো খায় । একদিকে যেমন এসব নিউজে ভিউস বেশি অন্যদিকে শেয়ারও বেশি ।

দেশে সানি লিওনি কবে আসবেন, নোরা ফাতেহী কবে আসবেন, ভেন্যু কোথায় হবে, টিকিটের মূল্য কত, কোথায় থেকে কেনা যাবে, সেল্ফি তোলার সুযোগ হবে কি-না; এসবই আমাদের মাতিয়ে রেখেছে । দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা ওসব দেখবার, কথা বলবার সময় কই আর আমাদের!

সংবাদমাধ্যমের সম্পাদক অবশ্যই চান মানুষের সেন্টিমেন্ট বুঝে সে অনুযায়ী নিউজ করতে । যেন ভিউস বাড়ে, শেয়ার বাড়ে । সেক্ষেত্রে সংবাদপত্রের দোষ তো নেই । আপনি যা চাচ্ছেন সংবাদপত্র আপনাকে সেটিই দিচ্ছে ।

গতকালের ডেইলি স্টারের 'শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা এখন ধানখেত' শিরোনামের নিউজটি ক’জন পড়েছে বা শেয়ার করেছে, খুবই যতসামান্য । একজন বুদ্ধিজীবীর স্মরণে নির্মাণ করা একটি বিদ্যালয় প্রায় বাইশ বছর ধরে এভাবে জলাজঙ্গলে পরিণত হলো তবুও আমাদের টনক নড়েনি ।

নোয়াখালীর চাটখিলের শিক্ষা কর্মকর্তা নিজেও জানেননা যে সেখানে স্কুল আছে বা ছিল । কি ধরনের লোক অ্যাপোয়েন্ড করা আছে এদেশের বিশেষ সেক্টরে সেগুলো একটু ভাববেন সচেতন নাগরিক হিসেবে!

অবকাঠামো উন্নয়ন তো হয়ইনি এমনকি সরকারেরও সুনজর পড়েনি বুদ্ধিজীবীর সেই স্মৃতিকে ধরে রাখবার জন্য!

শহরতলী সংগীত ব্যান্ডের মতো করেই পরিশেষে বলতে হয়, সুখ বা শোক দিবস সবই এখন বানিজ্যিক হায়েনার খাদ্য । ১৬ই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি, সবই ফুরফুরে “হলিডে” ।



সাব্বির আহমেদ সাকিল
১লা পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, শীতকাল | শুক্রবার | ১৬ ডিসেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×