somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

মানুষ মূলত কতটা ভাবছে আজকাল!

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে মানুষের গভীর ভাবনা, লেখা, চিত্র, কর্মগুলোকে যখন দেখি তখন নিজেকে খুব অসহায় মনে হয় । মনেহয় আমি আমার ১৪০০ সিসির মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার, বিশ্লেষণ করতে পারছিনা । হতাশ হই!

আমি ছোটবেলা থেকেই ভীষণ জ্ঞানপিপাসু মানুষ । যেখানেই আমার ধারণার বাহিরের জ্ঞান, আলাদাকিছু, ব্যতিক্রমকিছু পাবো বলে মনেহয় তখন সেখানেই ছুঁটে যেতে চেষ্টা করি । নানানরকম আলাপ-আলোচনা, মন্তব্য, মতবিরোধে নিজেকে শাণিত করবার চেষ্টা করি । মনে ভেতরে নানান প্রশ্ন তৈরি করি ।

সহস্র বছর ধরে পৃথিবীতে কতকিছু ঘটে গেছে । তাঁর কয়টা তথ্য জানতে পারলাম আমরা । মানুষ মহাকাশও চষে বেড়ালো । কিভাবে সেই যান তৈরি হলো, কতজন শ্রম ও মেধা বিনিয়োগ করলো, কতবারে সফল হলো সেসবের ক’টা তথ্য খুঁজেছি বা পেয়েছি আমরা ।

এইতো বছর দু'য়েক আগে 'ব্লু হোয়েল গেমস' এঁর কথা মিডিয়াপাড়াতে আসলো । মানুষ জানলো কিভাবে গেমসের মাধ্যমে মানুষের জীবন নেয়া যায় । বিটকয়েনের মাধ্যমে কিভাবে অস্ত্র কেনা যায়, মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কিনতে পাওয়া যায়, কিভাবে খু.ন করিয়ে নেয়া যায় । বছরখানেক আগে এলএসডি মাদ.কের কথাও মিডিয়াতে বেশ হুলস্থুল করে প্রচার হলো ।

ডার্কওয়েবের কথা বললে ক'জনইবা সে সম্পর্কে উত্তর দিতে পারবে । অথচ ইন্টারনেটের বিশাল একটা ভান্ডার সেখানে গচ্ছিত থাকে । যদিও এসবকে এভাবে মিডিয়াতে বা জনসাধারণের সামনে আনার পক্ষে আমি নই । কিছু জ্ঞান, কিছু বিষয় নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যেই থাকা উচিত ।

পৃথিবীতে শুধু কি কবিতাতেই পরাবাস্তববাদী চিন্তার প্রবেশ ঘটেছে, মানুষের জীবনে ঘটেনি । অবশ্যই ঘটেছে । মানুষের চিন্তা-চেতনাকে সেই পর্যায়েও নিজে যাওয়া হয়েছে যখন মানুষ অন্যের দ্বারা সম্মোহনের শিকার হয়েছে । সে অবস্থাতে সে কিছু করেছে না করেছে সে নিজেও পরবর্তী সময়ে বলতে পারেনি কখনও সে সময়টাতে কি ঘটে গেছে ।

অগ্রসরমান ট্রেনের মতো বিস্তৃত এই মহকালে কত নক্ষত্ররাজি ছুটে চলেছে কোটি কোটি বছর ধরে, কত কোটি ধ্বংস হয়ে গেছে কিংবা পৃথিবী কত কোটি বার সূর্যকে প্রদক্ষিণ করেছে কিংবা কতবার পূর্ণিমা ঘটে গেছে কে জেনেছে বা রেখেছে সে খবর । নক্ষত্র দেখে রাতের সময় বের করা, সূর্য দেখে দিনের সময় বের করবার ঘটনা তো এই সামান্য কিছু বছর আগেকারই ঘটনা ।

লোবসাং রাম্পার দি থার্ড আই কিংবা আলেকজান্ডার বেলায়েভের দি অ্যাম্ফিবিয়ান ম্যানের মতো খুব সাধারণ, যা সহজেই কিনতে পাওয়া যায় সে বইগুলোইবা ক'জন পড়েছে । পড়বার প্রয়োজনবোধ করেছে পৃথিবীর কিছু ব্যতিক্রমী চিন্তার বই, আলাদা কিছু শিক্ষার বই ।

পৃথিবীর এই দীর্ঘ রূপরেখায় সে নিজের মতো করে বদলেছে বা মানুষ বদলে নিয়েছে । সাক্ষী করে রেখে গেছে কিছু মানুষ, কিছু সভ্যতা, কিছু নদী, কিছু পাথর । সিন্ধু, মেসোপটেমীয় সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল, ধ্বংস হয়েছিল । কিংবা পুরো পৃথিবীর শাসনকর্তা উসমান(আ.) কিংবা নমরুদের রাজত্ব কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল ।

আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে মানুষের কোনো সুখ-ই সুখ নয়, গভীর কোনো দুঃখ দুঃখ নয়, কান্নার শব্দ আসলে কান্না নয় । সবকিছুতেই তাচ্ছিল্যতা, ছুঁড়ে ফেলা দেবার মতো মনোভাব । সবই যেন মেকি, মিথ্যা । একারণেই বারবার নিজেকে প্রশ্ন ছুঁড়ে দিতে চাই, আসলে আমরা যে প্রজন্মে বেড়ে উঠছি সেটার কি পুরোটাই মিথ্যা? প্রাচীন কোনো মাদকে বুঁদ হয়ে কি প্রজন্মের বয়স বাড়ছে । নাকি স্বয়ংক্রিয় কোনো রোবোটিক কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমে ঢুকে পড়েছি...

সাব্বির আহমেদ সাকিল
১লা পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, শীতকাল | শুক্রবার | ১৬ ডিসেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×