somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

৯০% মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ও রমজানের হালচাল

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রমজান মাসের প্রতিটি শুক্রবারে সিংহভাগ হুজুরদের বয়ানে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে ৯৫% মুসলমানের দেশে কেন হোটেল, রেঁস্তোরা খোলা থাকবে । চায়ের স্টলে কেন কালো পর্দা লাগানো হবে । যদিও রুর‍্যাল এলাকাগুলোতে এজাতীয় বয়ান বেশী প্রচলিত । কারণ এসব বলে সস্তা আবেগকে সহজেই পুঁজি করা যায় ।

অনেকেই আছেন যাঁরা এদেশকে ১০০% মুসলমানদের দেশ হিসেবে ঘোষণা করতে বক্তৃতার মাধ্যমে জি.হা.দ বা সংগ্রাম করছেন । অর্থ্যাৎ এই সাবকন্টিনেন্টে শুধুই মুসলমানদের জয় জয়কার হতে হবে । ৯০ থেকে ১০০ হতেই হবে!

কিন্তু বয়ানে একটাবারও বলতে শুনবেন না যে ৯৫% মুসলিমের যেখানে বসবাস সেখানে এত দুর্নীতি কি করে হচ্ছে । কিভাবে দ্রব্যমূল্যের দাম হাসান-হোসেনের সেই দুলদুল ঘোড়ার মতো লাফিয়ে বেড়াচ্ছে । কিভাবে একটা শ্রেণী(মধ্যস্ততাভোগী) বাজারকে নিয়ন্ত্রণ করছে।

কিছুদিন ধরেই ২০২২ সালের রমজান মাসের মূল্যতালিকা এবং ২০২৩ সালের রমজান মাসের মূল্যতালিকার তফাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে । কয়েকটি পত্রিকাতে লিড নিউজে ছাপাও হয়েছে ।

যেখানে বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই রমজান মাসে ব্যবসায়ীরা লভ্যাংশ পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত । পন্যের দাম যতটা সম্ভব কম রাখা যায় সেটা নিয়ে তোড়জোড় চালাচ্ছে । অথচ এদেশে ৯০% মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার পরও দেখা যায় একটা বড় শ্রেণী শুধু পানি আর মুড়ি দিয়ে ইফতার সাড়েন ।

সমস্যাগুলোকে তৃণমূল পর্যায় থেকে তুলে ধরতে হবে । কথা বলতে হবে মানুষের সেই অধিকারকে নিয়ে । ক'জন মুসলিম বা ক'জন অন্য ধর্মাবলম্বীর মানুষ বাস করে সেটা কাউন্ট করে তো আহামরি কোনো উন্নয়ন ঘটেনা বা ঘটবার সম্ভাবনা নেই ।

যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ সেহেতু বুঝতে হবে এখানে ব্যবসায়ীদের বড় অংশও ইসলাম ধর্মের অনুসারী । এখানে যাঁরা দালাল বা মধ্যস্ততাভোগী আছেন তাঁর ইসলাম ধর্মের অনুসারী । যাঁরা সিন্ডিকেট তৈরি করছেন তাঁরাও ইসলাম ধর্মের অনুসারী ।

গ্রামাঞ্চল বা শহরে হোটেল-রেঁস্তোরা খোলা থাকলো কি থাকলোনা, কালো পর্দা দেয়া হলো কি হলোনা সেটার চাইতেও মূখ্য বয়ান বা আলোচনা হওয়া উচিত যাঁরা বাজারকে অস্থিতিশীল করছে, পণ্য মজুদ করে সিন্ডিকেট তৈরি করছে, যাঁরা মধ্যস্ততা করে পণ্যের দাম বাড়াতে ভূমিকা রাখছে ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা উচিত তাঁরা যেন স্বলমূল্যে পণ্য বিক্রি করে । দানের ব্যাপারে বিত্তশালীরা যেন হাত সম্প্রসারণ করে । নয়তো শতভাগ কেন দেড়শো গুণ ইসলাম ধর্মাবলম্বীর দেশ বানালেও আদতে ইসলাম ধর্মের গরীব, অসহায় মানুষদের কোনো উন্নতি ঘটবেনা । তথাপি তাতে করে কোনোকিছুরই যায় বা আসবেনা ।

আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে প্রকৃত সেই ইমানকে অন্তরে ধারণ করবার তৌফিক দান করুন । আমিন ।

সাব্বির আহমেদ সাকিল
১০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল | শুক্রবার | ২৪ মার্চ ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×