somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা; বললেন—টাকা থাকলেই সুখী হওয়া যায় না

২৮ শে মে, ২০২৫ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাসেল আহমেদ সেলিম নামে বগুড়ার ধুনটের একজন ফ্রিল্যান্সার ও আইএসপি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন । তিনি ধুনট ডট কম নামে একটি আইটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী । ধুনটের লোকজনের কাছে তিনি খুবই সুপরিচিত এবং শীর্ষ ব্যবসায়ী ছিলেন ।

গত ১৭ মে রাসেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল । তিনি আমার কর্মরত কোম্পানির আইটি প্রোডাক্ট কিনতেন । ব্যবসায়িক কারণে একবার তাঁর প্রতিষ্ঠানে গিয়েছিলাম । কিন্তু দূর্ভাগ্যবশত তিনি সেদিন ছিলেন না । পরে তাঁর বাবার সাথে আলাপ সেরে বগুড়ায় ফিরি ।

যাহোক...

রাসেল তাঁর মৃত্যুর পূর্বে ফেসবুকে ৫৪ মিনিট ৫৮ সেকেন্ডের একটি লাইভ করেন । যাঁর ক্যাপশন ছিল, ‘Last Live from my Life’ । লাইভে এসে রাসেল নিজের সফলতার এবং ব্যর্থতার কথা বলেন । পারিবারিক কলহের কথাগুলো তুলে ধরেন সেই লাইভে । এছাড়াও তাঁর ব্যবসায়িক পরিধি, মাসিক উপার্জনের অঙ্কটাও বলেন ।

ধুনট উপজেলায় তাঁর কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে । নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার রাসেল স্বল্প সময়ে এলাকার শীর্ষ একজন ব্যবসায়ী হয়ে ওঠেন । গড়ে তোলেন ধুনট ডট কম নামের আইটি প্রতিষ্ঠান । একইসাথে সেই এলাকায় ব্রডব্যান্ড কানেকশন সরবরাহের ব্যবসায় জড়িত হন ।

এতকিছু করার পরও সুখী হতে পারেননি রাসেল । জীবনের সন্ধিক্ষণে এসে ফেসবুক লাইভে নির্দ্বিধায় বলে গেলেন, ‘টাকা-পয়সা থাকলেই সুখী হওয়া যায় না । আমার টাকার অভাব ছিলোনা । কিন্তু সুখী হতে পারিনি ।’

ক’বছর আগে নাদিয়া আকতার প্রমি নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাসেলের । সেই সম্পর্ক একসময় বিয়েতে গড়ায় । দুষ্ট-মিষ্টি প্রেমের সম্পর্ক বিয়ের পর মোড় নেয় অভিমান আর ঝগড়াঝাঁটিতে । দাম্পত্যের সম্পর্কে সেইসাথে বাড়তে থাকে দূরত্ব । প্রিয়জনের সাথে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চললেও শেষ পর্যন্ত রাসেলকে হার মানতে হয় ।

একরাশ অভিমান আর বুকে জমাট বেঁধে রাখা কষ্ট নিয়ে পরপর দু'টি অ্যালুমিনিয়াম ফসফাইড (‘গ্যাস ট্যাবলেট’: ইঁদুর মারার কাজে ব্যবহার করা হয়) খাওয়ার প্রায় ১২ মিনিটের মাথায় ঢলে পড়েন । তার কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাসেল । যদিও পরে পরিবারের লোকজন তাঁকে হসপিটালে নিয়ে গিয়েছিল ।

ফেসবুক লাইভে রাসেল বলেন, তিনি একটি ডিপ্লোমা সম্পন্ন করেছিলেন এবং জানেন অ্যালুমিনিয়াম ফসফাইড খেলে বেঁচে ফেরার সম্ভাবনা হাজারে মাত্র ১ জন । অর্থাৎ তিনি জ্ঞাতসারেই নিজেকে পুরোদমে শেষ করার জন্যই এমন সিদ্ধান্ত নেন ।

রাসেল চলে গেলেন । মুক্তি দিয়ে গেলেন তাঁর প্রিয়তমা স্ত্রীকে । মুক্তি দিয়ে গেলেন তাঁর পরিবার ও স্ত্রীর পরিবারকে । কোটি কোটি টাকা তাঁর জীবনকে বাঁচাতে পারলোনা । ৫ টাকার বিষাক্ত ট্যাবলেট-ই তাঁর জীবনকে দুমড়েমুচড়ে শেষ করে দিতে সক্ষম হলো।

ফেসবুক লাইভটি দেখতে ক্লিক করুন ।

সাব্বির আহমেদ সাকিল
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | বুধবার | ২৮ মে ২০২৫ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ বিকাল ৩:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×