somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

মৌসুমে চাহিদা বাড়ে, দামে নাগাল ছাড়ে; কেন বাড়ে দই-মিষ্টির দাম?

১৩ ই জুন, ২০২৫ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দইয়ের কথা উঠলেই প্রথমেই যে অঞ্চলের কথা মাথায় আসে, সেটি হলো ‘বগুড়া’ । গুণগত মান ও স্বাদযুক্ত দইয়ের জন্য বিখ্যাত এ শহর । ২০২৩ সালে বগুড়ার দই ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পায় । সংবাদমাধ্যম সূত্রে জানা যায় এ শহরে প্রতিদিন ৩ কোটি টাকার দই বিক্রি হয় । মৌসুমে যাঁর বিক্রি দ্বিগুণ বৃদ্ধি পায় ।

ইসলাম ধর্মের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে দই-মিষ্টির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পায় । আতিথেয়তায় খাবারের শেষে এই দুই মিষ্টান্নের জুড়ি নেই । খাবারের পর পাতে পছন্দের দই কিংবা মিষ্টি বাড়তি তৃপ্তি যোগ করে ।

কিন্তু দুঃখজনক হলেও সত্য এই দুই মৌসুমে দই এবং মিষ্টির দাম লাগামহীন হয়ে যায় । ভোক্তাদের বাড়তি দামে পছন্দের ডেজার্ট আইটেমটি কিনতে হয় । ফলশ্রুতিতে উৎপাদকেরা এসময় অধিক লাভ করেন ।

মৌসুমে বাড়তি দামের কথা উঠলে উৎপাদকেরা নানা অজুহাত দেখান । দুধ, চিনি, কাঠকয়লার সংকটের প্রসঙ্গ তোলেন । যেন মনে হবে মৌসুম এলেই ঘাটতি শুরু হয়ে যায় । এসময় হয়তো গাভী রাগ করে দুধ দেয়া বন্ধ করে দেয়, চিনির গুদামে আগুন লেগে যায় ।

অথচ ঈদের দিন ব্যতিরেকে সর্বত্রই সেসব উপাদানের ঘাটতি থাকেনা । ঘাটতি থাকার প্রসঙ্গটাই অবান্তর । প্রতিদিন গাভী দুধ দিচ্ছে সেই দুধ দুধওয়ালারা সময়মতো পৌঁছে দিচ্ছে । কারিগররাও সমানতালে কারখানায় কাজ করছে । কারণ মৌসুমগুলোতে তাঁদের কাজের চাপ বেশী থাকে ।

মৌসুমে দই কিংবা মিষ্টি প্রতিটি পন্যতেই ভোক্তা পর্যায়ে ১০০-২০০ টাকা বাড়তি রাখা হয় । সেটা শহর হোক কিংবা গ্রাম । পাশাপাশি এই মৌসুমে দইয়ের হাঁড়িগুলো বিশেষ কায়দায় তৈরি করে নেয়া হয় যাতে দইয়ের পরিমাণ কম দেয়া যায় । যদিও লোক ঠকানোর এটি একটি প্রাচীন পদ্ধতি ।

চাহিদার সাথে লাগামহীন দামের এ দৌরাত্ম্য বন্ধ করতে প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ, ভোক্তা অধিদপ্তরের তদারকি । পন্যের সঠিক দাম এবং মান নিশ্চিতকরণের মাধ্যমে সুবিধা পাক ভোক্তাসমাজ । ভোক্তাদের ওপর জুলুম বন্ধ হোক ।

ভরাট কণ্ঠে ভোক্তারা গেয়ে উঠুক, ‘বগুড়ার দই হালায় আবার জিগায়...’

সাব্বির আহমেদ সাকিল
২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | বৃহস্পতিবার | ১২ জুন ২০২৫ ইং | গাবতলী, বগুড়া
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৫ রাত ৯:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×