somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

জামায়াত-বিএনপির বিভেদ যত বাড়বে স্বৈরাচার তত চোখ রাঙাবে!

১৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত ১৭ বছর ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে জামায়াত এবং বিএনপি দুটো ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের যে সৌহার্দপূর্ণ সহবস্থান ছিলো তা আমরা স্বচক্ষে অবলোকন করেছি । দুই দলের ছাত্রসংগঠনের ভীত ততটা জোড়ালো না হলেও মূল দলের ভীত ছিল অনেক পাকাপোক্ত ।

যখন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি হচ্ছিল তখন স্বয়ং বেগম খালেদা জিয়া সেটির বিরোধিতা করেছিলেন । এও বলেছিলেন জামায়াত নেতাদের চক্রান্ত করে মিথ্যা দোষারোপে ফাঁসিতে ঝোলানো হচ্ছে ।

জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা যখন জেলে থাকতেন তখন তাঁরা রুটি-বিস্কুট ভাগ করে খেয়েছেন । পরনের লুঙি, গামছা অদলবদল করেছেন । এমনকি জামিনের বিষয়েও বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের এবং জামায়াত বিএনপির নেতা-কর্মীদের বুদ্ধি, পরামর্শ, এডভোকেসির মাধ্যমে সাহায্য করেছেন ।

জামায়াতের নেতা-কর্মীরা বিপদে পড়লে বিএনপির লোকজন সাহায্যার্থে এগিয়ে আসতেন । এবং বিএনপির নেতা-কর্মীরা বিপদে পড়লে জামায়াতের লোকজন এগিয়ে আসতেন । এ এক অভূতপূর্ব বন্ডিং ।

রাজনৈতিক আলাপ-আলোচনায় প্রোটেস্টও করতেন একে-অন্যের হয়ে ।

গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম পারস্পরিক সম্পর্ক জোড়ালো থাকা দু’টো রাজনৈতিক দলের গতিপ্রকৃতি দু’দিকে সরে গিয়েছে । তুমুলভাবে একে-অন্যের নামে সমালোচনা, বাকযুদ্ধ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছেন ।

জেলখানায় একই সেলে থাকা দু দলের লোকেরা একে অন্যের চক্ষুশূল হয়েছেন এক বছরের ব্যবধানেই । যদিও সংঘর্ষ বা রক্তপাত এখনও জোরালোভাবে দানা বাঁধেনি ।

‘রাজাকার’ এবং ‘চাঁদাবাজ’ দু'টো ট্যাগে একে-অন্যকে পরাস্ত করতে ব্যস্ত । ফ্যাসিবাদের শেকল থেকে মুক্ত হওয়া দু’টো মজলুম রাজনৈতিক দল-ই আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে । ঐক্যের বদলে বিভেদের পথই মসৃণ হচ্ছে ।

অথচ রাজাকার ট্যাগে বিএনপি নেতা সাকা চৌধুরিকেও হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছে । আবার জামায়াতের অনেক নেতার বিরুদ্ধেও রয়েছে চাঁদাবাজির অভিযোগ ।

ফ্যাসিবাদী শক্তিরা এই দু দলের বিভেদের দিকেই সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে । বিভেদের পাহাড় বড় হলেই তাঁরাও স্বরূপে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষায় আছে ।

ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের হয়ে সুস্থধারার রাজনৈতিক চর্চাটা এখনও যদি সৃষ্টি না করা যায় তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ডুবে গিয়েছিল তা বোধহয় এবার ব্ল্যাকহোলের পয়েন্টস অব নো রিটার্নসে হারাবারই নামান্তর...

সাব্বির আহমেদ সাকিল
০৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, বর্ষাকাল | শনিবার | ১৯ জুলাই ২০২৫ ইবিগত ১৭ বছর ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে জামায়াত এবং বিএনপি দুটো ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের যে সৌহার্দপূর্ণ সহবস্থান ছিলো তা আমরা স্বচক্ষে অবলোকন করেছি । দুই দলের ছাত্রসংগঠনের ভীত ততটা জোড়ালো না হলেও মূল দলের ভীত ছিল অনেক পাকাপোক্ত ।

যখন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি হচ্ছিল তখন স্বয়ং বেগম খালেদা জিয়া সেটির বিরোধিতা করেছিলেন । এও বলেছিলেন জামায়াত নেতাদের চক্রান্ত করে মিথ্যা দোষারোপে ফাঁসিতে ঝোলানো হচ্ছে ।

জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা যখন জেলে থাকতেন তখন তাঁরা রুটি-বিস্কুট ভাগ করে খেয়েছেন । পরনের লুঙি, গামছা অদলবদল করেছেন । এমনকি জামিনের বিষয়েও বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের এবং জামায়াত বিএনপির নেতা-কর্মীদের বুদ্ধি, পরামর্শ, এডভোকেসির মাধ্যমে সাহায্য করেছেন ।

জামায়াতের নেতা-কর্মীরা বিপদে পড়লে বিএনপির লোকজন সাহায্যার্থে এগিয়ে আসতেন । এবং বিএনপির নেতা-কর্মীরা বিপদে পড়লে জামায়াতের লোকজন এগিয়ে আসতেন । এ এক অভূতপূর্ব বন্ডিং ।

রাজনৈতিক আলাপ-আলোচনায় প্রোটেস্টও করতেন একে-অন্যের হয়ে ।

গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম পারস্পরিক সম্পর্ক জোড়ালো থাকা দু’টো রাজনৈতিক দলের গতিপ্রকৃতি দু’দিকে সরে গিয়েছে । তুমুলভাবে একে-অন্যের নামে সমালোচনা, বাকযুদ্ধ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছেন ।

জেলখানায় একই সেলে থাকা দু দলের লোকেরা একে অন্যের চক্ষুশূল হয়েছেন এক বছরের ব্যবধানেই । যদিও সংঘর্ষ বা রক্তপাত এখনও জোরালোভাবে দানা বাঁধেনি ।

‘রাজাকার’ এবং ‘চাঁদাবাজ’ দু'টো ট্যাগে একে-অন্যকে পরাস্ত করতে ব্যস্ত । ফ্যাসিবাদের শেকল থেকে মুক্ত হওয়া দু’টো মজলুম রাজনৈতিক দল-ই আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে । ঐক্যের বদলে বিভেদের পথই মসৃণ হচ্ছে ।

অথচ রাজাকার ট্যাগে বিএনপি নেতা সাকা চৌধুরিকেও হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছে । আবার জামায়াতের অনেক নেতার বিরুদ্ধেও রয়েছে চাঁদাবাজির অভিযোগ ।

ফ্যাসিবাদী শক্তিরা এই দু দলের বিভেদের দিকেই সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে । বিভেদের পাহাড় বড় হলেই তাঁরাও স্বরূপে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষায় আছে ।

ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের হয়ে সুস্থধারার রাজনৈতিক চর্চাটা এখনও যদি সৃষ্টি না করা যায় তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ডুবে গিয়েছিল তা বোধহয় এবার ব্ল্যাকহোলের পয়েন্টস অব নো রিটার্নসে হারাবারই নামান্তর...

সাব্বির আহমেদ সাকিল
০৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, বর্ষাকাল | শনিবার | ১৯ জুলাই ২০২৫ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৫ রাত ১১:০৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)

নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×