somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যানারের নামে ‘অস্তিত্বসংকটের নজির’

২৬ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ২২ জুলাই বগুড়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে একটা মানববন্ধন অনুষ্ঠিত হয় । সেই মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । শিক্ষার্থীরা সাতমাথায় বিক্ষোভ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে নানা ধরনের স্লোগান দিতে থাকেন ।

এসময় তাঁরা বগুড়া জেলা প্রশাসকের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেন । তখন জেলা প্রশাসক শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন । পরে শিক্ষার্থীরা দাবি দাওয়া জেলা প্রশাসককে জানালে তিনি তা দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর আশ্বাস দেন।

মানববন্ধন হয়েছে, স্লোগান হয়েছে, দাবি-দাওয়াও পেশ হয়েছে কিন্তু আমি এটাকে একটু ভিন্ন দৃষ্টিতে লক্ষ্য করেছি । আর সেটা হলো মানববন্ধনে ব্যবহৃত ব্যানারের আয়োজক ।

সেই ব্যানারে লেখা ছিল, ‘বগুড়া ক্রাশ এন্ড কনফেশন’ । যেটি বগুড়ার একটি সমালোচিত ট্রল পেইজ । যেই পেইজ শুরু থেকে নানা ধরনের বিভিন্ন ব্যক্তিন অনৈতিক কর্মকান্ডের ভিডিও এবং ছবি প্রচার করে আসছে । যেই ঘটনাগুলো শহরের বিভিন্ন পার্ক, রিসোর্টে ঘটছে ।

এছাড়াও ওই পেইজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দোষারোপ করে অশ্লীল শব্দ ব্যবহার করে পোস্ট, কমেন্ট এবং কনটেন্ট তৈরি করা হয় ।

যদিও পেইজটি দাবী করে তাঁদের উদ্দেশ্য হলো যাঁরা অনৈতিক কাজ করবে তাঁদেরকে সোশ্যালি শেমিং করা । যেন পরবর্তীতে এধরণের ঘটনা কেউ না ঘটায় ।

এছাড়াও অনৈতিক ভিডিও অথবা ছবি আপলোডের পর সেই ভুক্তভোগীকে নানারকম ভালো কাজ করার শর্তে সেসব গোপনে ধারণ করা ভিডিওগুলো ডিলেট করে ।

অতি উদ্বেগের বিষয় হলো বগুড়ার শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা এধরণের একটি পেইজের ব্যানারে বিক্ষোভ করে তাঁরা কি নিজেদেরকে আত্মপরিচয় এবং আস্থার জায়গা তৈরি করতে পারলো?

মানববন্ধন করতে হলে তাঁরা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম বা নামের মাধ্যমে করতে পারতো । যেটার একটা পজিটিভ ভিত্তি রয়েছে । যা ইতিবাচক এবং গ্রহণযোগ্য ।

সেই মানববন্ধনে একাধিক সংবাদমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন । কেউ কি একটাবারও জিজ্ঞেস করেছিলেন যে আয়োজক হিসেবে উক্ত পেইজের নাম কেন ব্যবহার করতে হলো । কিংবা সেই পেইজের মাধ্যমেইবা কেন একত্রিত হতে হলো?

ভাল্গার কনটেন্ট আপলোড করা একটা ট্রল পেইজকেই কেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে হলো? এটাকে কি ‘আত্মসংকট’ কিংবা ‘অস্তিত্বসংকট’ বলা হবে না?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×