somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

অনলাইন জুয়া বন্ধে চাই কার্যকরী পদক্ষেপ

২১ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশ থেকে প্রতিদিন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে কোটি টাকা পাচার হচ্ছে । নিঃস্ব হচ্ছে তরুণ-তরুণী, যুবক-যুবতী এমনকি মধ্যবয়স্করাও । জুয়ার টাকা জোগাতে জড়িত হচ্ছে নানান অপকর্মে ।

বিভিন্ন পত্র পত্রিকার তথ্য অনুযায়ী বাংলাদেশে ৫০ লক্ষ মানুষ জুয়ায় আসক্ত । যদিও এই সংখ্যা আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত মে মাসে ‘অনলাইন জুয়া বন্ধে কেন ব্যবস্থা নয়’ তা জানতে চেয়েছিল হাইকোর্ট । জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় হাইকোর্ট ।

এঁর পরের মাসে, অর্থাৎ জুন মাসে জুয়া বন্ধে নতুন আইনের খসড়াও চূড়ান্ত করা হয় । কিন্তু আগস্ট পেরুলেও জুয়া প্রতিরোধ অধ্যাদেশের খসড়ার ওপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হয়নি ।

অনলাইন জুয়া বন্ধে গত ১৬ এপ্রিল সরকারকে আইনি নোটিশ দেয় ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ । বিবাদীরা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রিট মামলাটি করা হয় ।

মামলায় অনলাইন জুয়ার প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট তারকা, টাকা লেনদেনকারী মোবাইল ব্যাংকিং কোম্পানি এবং তপসিলি ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া ।

গুগল, ফেইসবুক, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপসহ কোনো সোশাল মিডিয়ার মাধ্যমে যাতে জুয়া সংশ্লিষ্ট কোনো সাইটে ঢোকা না যায় তা নিশ্চিত করার কথা বলা হয় ।

অধ্যাদেশটি পাশ হলে যেকোনো পরিসরে জুয়া খেলা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহজ হবে ।

অথচ মাসের পর মাস চলে গেলেও এখনও সোশ্যাল মিডিয়াগুলোতে অহরহ জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে । সেসব প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ ।

টাকা পাচার বন্ধে, যুব সমাজকে রক্ষা করতে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ এবং সরকার কর্তৃক আইন প্রয়োগের মাধ্যমে এই আসক্তি থেকে বাঁচাতে হবে । জুয়া খেলা বন্ধে সরকারের অতি জরুরি পদক্ষেপ নিতে হবে । নয়তো জুয়ার এ অভিশাপ জাতির জন্য অচিরেই কাল হয়ে দাঁড়াবে!

সাব্বির আহমেদ সাকিল
০৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল | মঙ্গলবার | ২১ আগস্ট ২০২৫ ইং | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×