somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

শীতকাল ও ডিসেম্বরের সেই স্মৃতিগুলো!

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল চলছে । অন্যদিকে ইংরেজি বছরের শেষ মাস ডিসেম্বরও চলছে । শীতকালের সাথে ডিসেম্বর মাসের এক অভূতপূর্ব বন্ডিং আমার জীবনে লক্ষ্য করেছি । সেই শৈশব, কৈশোরের দিনগুলোতে এই মাসটা যেমন ছিল চাপের তেমনি ছিল আনন্দের ।

একটু ভেঙ্গে বলা যাক— স্কুল জীবনে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যেত । ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ করে টানা ১৫ দিনের গ্যাপ । টানা পড়াশোনার পর এক নিদারুণ ফুরসত ।

ডিসেম্বরে মাঠে মাঠে ধান কাটার ধুমও জড়িয়ে আছে । মাঠে মাঠে সোনালী ধান কাটছে কৃষকেরা । আর কণ্ঠে ভাটিয়ালি, লোক গান । এক তালে সবাই কাজ করছে । বাড়ির গৃহস্থরা তাঁদের জন্য গামলা ভর্তি ভাত, মসুর ডাল, আলুঘাটি নিয়ে আসে ।

ধান কেটে সেগুলো বাড়ির সামনে স্তুপ করে রাখা, মারাই করা, সেদ্ধ করার প্রস্তুতিও চলে । ঘরে ঘরে বড় বড় হেঁশেলের ওপরে পাতিলে উঠানো হয় ধান । চারিদিকে বড়সড় ধোঁয়ার কুন্ডলি চোখে পড়ে ।

বাড়িতে মা’কে বলে দেশি মুরগির ডিম দেয়া হয় সেই পাতিলে । দীর্ঘক্ষণ ধান সেদ্ধর সাথে ডিমও বেশ ভালো সেদ্ধ হয়ে যায় । তারপর সেই পাতিল থেকে ধান নামানো হলে কঞ্চি দিয়ে খুঁজতে হয় সেই ডিম ।

দীর্ঘ একটা ছুটি থাকায় মামা, খালা, ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার এই মাসটার একটা এডভান্টেজ । কাজিনদের সাথে একসাথে ঘুমানো, মাছ ধরতে যাওয়া, একসাথে পুকুরে গোসল । তারপর দুপুরে গরম ভাতের সাথে ডিম ভাজা অথবা ছোট মাছের চচ্চড়ি ।

জীবনে যে দিন চলে যায় সে দিনটাই আসলে সোনালী দিন । আমরা বুঝতে দেরি করে ফেলি । শীতের সকালে ডিসেম্বরের এক ফালি মিষ্টি রোদ আমাদের মনে করিয়ে দেয় কতদূর কত পথ হেঁটে এসেছি সুখকে ধরবো বলো । আদৌ কি বর্তমান সময়টা নিয়ে আমরা সুখে থাকি? কি জানি...

সাব্বির আহমেদ সাকিল
২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, শীতকাল | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ ইং | মিরপুর, ঢাকা
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×