somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো । কোনো এক নিষ্পাপ শিশুর হয়তো কত শখের জুতো ছিল এটি!

প্রতিদিন পৃথিবীতে কত শিশুই না বাবা-মায়ের সাথে গাড়িতে বা রিকশায় চড়ে যাওয়ার সময় এভাবে অসাবধানতাবশত নিজের প্রিয় জুতোখানা হারিয়ে ফেলে, তার কোনো হিসেব নেই।

​আমাদের চারপাশে প্রতিদিন কত ঘটনাই তো ঘটে যায়। এই দৃশ্যগুলো আমরা হরহামেশাই দেখি, কিন্তু ক’জনই বা তা গভীরভাবে খেয়াল করি? কিংবা এই হারিয়ে যাওয়া জুতোটার পেছনের গল্পটা বোঝার চেষ্টা করি?

​এই দৃশ্যটি দেখলেই আমার মনে পড়ে যায় অনেক আগে দেখা ইরানি চলচ্চিত্র 'Children of Heaven' (চিলড্রেন অব হেভেন)-এর কথা । সেখানে কেবল এক জোড়া জুতোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল পুরো সিনেমাটি । দরিদ্র পরিবারের দুই ভাইবোন—আলী আর জাহরার সেই গল্পটি পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে আজীবন দাগ কেটে থাকবে । জুতো হারানোর মতো একটি ছোট্ট সমস্যা কীভাবে সময়ের সাথে এক চরম সংগ্রামে রূপ নেয়, দারিদ্র্যের কষাঘাত আর তার মাঝেও ভাইবোনের নিঃশব্দ, পবিত্র ভালোবাসা কতটা তীব্র হতে পারে—তা সিনেমাটি আমাদের শিখিয়েছে।

​অনুরূপভাবে, ২০১৮ সালে অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘বাবাদের ঈদ’ শিরোনামের একটি শর্টফিল্ম দেখেছিলাম । সেটিও আমার হৃদয়কে ভীষণভাবে নাড়া দিয়েছিল । সন্তানের এক জোড়া জুতোর আবদার মেটাতে একজন বাবার যে কী অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগ, তা সেখানে নিখুঁতভাবে ফুটে উঠেছে ।

আসলে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে এক জোড়া জুতো কেবল কোনো পরিধেয় বস্তু নয়, তার সাথে জড়িয়ে থাকে একটা পরিবারের আবেগ আর সামর্থ্যের লড়াই।

​প্রতিদিন সকালে যখন আমার নিজের ছোট্ট ছেলেটাকে জুতো পরে হেঁটে বেড়াতে দেখি, তখন মনে হয়—ওর কাছে এই জুতো জোড়া কতখানি শখের, কতখানি আনন্দের!

​রাস্তায় পড়ে থাকা ওই একপাটি জুতো হয়তো অনেকের কাছে স্রেফ একটা আবর্জনা বা হারিয়ে যাওয়া বস্তু । কিন্তু একটু গভীরভাবে ভাবলে মনে হয়, ওটি আসলে কোনো এক শিশুর কান্নার গল্প, কোনো এক মায়ের আফসোস কিংবা কোনো এক বাবার নতুন করে আরেকটি জুতো কিনে দেওয়ার বাড়তি দুশ্চিন্তার প্রতীক । আমাদের ব্যস্ত নাগরিক জীবনে চোখের পলকে মিলিয়ে যাওয়া এমন ছোট ছোট দৃশ্যগুলোর ভেতরেই লুকিয়ে থাকে জীবনের একেকটি অদৃশ্য মহাকাব্য, যা আমাদের প্রতিনিয়ত সম্পর্কের টান আর যাপনের সরলতাকে মনে করিয়ে দেয়।

______________________________________
সাব্বির আহমেদ সাকিল
১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০১৬ ইং | নীলফামারী

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×