somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

আজ এই জোছনায়

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ কৃষ্ণ চতুর্থী । পরিস্কার আকাশ । মাথার ওপরে ঝলমল করছে সোনালী জোছনা । যোজন যোজন দূর থেকে আলো বিলিয়ে দিচ্ছে ধরনীর বুকে । রাতে বাসায় ফিরে খাবার খেয়ে যখন বেলকনিতে দাঁড়ালাম তখন যেন মনটা বিষাদে ভরে উঠলো।

এই ভেবে যে আমার পূর্বপুরুষেরা, নারীরা কতকাল আগে চলে গিয়েছেন । মাটির সাথে বিলীন হয়ে গেছেন । পৃথিবীতে কত মানুষ এলো, গেলো । যুক্তরাষ্ট্রের জনসংখ্যা গবেষণা সংস্থা পপুলেশন রেফারেন্স ব্যুরো (PRB)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, আধুনিক মানবজাতির ইতিহাসের শুরু (প্রায় ৫০,০০০ খ্রিষ্টপূর্বাব্দ) থেকে এ পর্যন্ত পৃথিবীতে প্রায় ১১,৭০০ কোটি (১১৭ বিলিয়ন) মানুষ জন্মগ্রহণ করেছে ।

আর বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা প্রায় ৮৩০ কোটি (৮.৩ বিলিয়ন) । যাঁদের মধ্যে আমি একজন ।

এ পর্যন্ত জন্মগ্রহণ করা সংখ্যাটি যখন দেখলাম তখন ভাবনায় এলো কত প্রজন্ম থেকে প্রজন্মের পরম্পরায় পৃথিবীর মুখ দেখেছি আমি । আমার ভিতরে কত আদিম মানুষের বসবাস । যাঁদের বাসস্থান ছিল গাছের নিচে, পাহাড়ের গুহায় । তারপর ধীরে ধীরে কংক্রিটের আবির্ভাব । অট্টালিকা ।

এসব ভাবতে ভাবতে মনে পড়ে, আমার খুব কাছে মানুষদের । যাঁদের একদিন কত ভালোবেসেছি । যাঁদের কাছে আদর, স্নেহ, মায়া, মমতা পেয়েছি । পেয়েছি গ্লানি, অসীমতার দুঃখ । যেসব তো সরল ছিলোনা । বক্রাকার এই জীবন পথে কত লাঞ্ছনা আর বঞ্ছনার সাথে আমাদের বসবাস ।

একটু বেঁচে থাকার জন্য জীবনের ঘানি টেনে চলি অবিরত । ব্যথা আর ক্লান্তিতে চোখ মিইয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে পড়ে । যেন ঘোরাপথে অন্ধকার ধরে হাঁটি—চারিদিকে কত জোনাকির আলো, পাখিদের মেলা, ঝিঁঝিঁর ডাক ।

এসব নিয়ে চলতে চলতেই একদিন চলে যাবো । সহসাই আমাকে কেউ পাবেনা খুঁজে আর । মানুষের সাথে অভিমান রবে না আর । অবসান হবে সমস্ত কোলাহলের । নানা-নানীর কাছে ফিরে যাবো । যাঁরা দূর আকাশে নক্ষত্র হয়ে আমার কাছে ধরা দেয় পুব আকাশে । পাথরে উষ্টা খেয়ে রক্তমাখা পা নিয়ে নানীর কাছে দাঁড়াবো, তিনি ফেটে যাওয়া পায়ে থুথু লাগিয়ে পুরোনো শাড়ি ছিঁড়ে আমার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেবেন ।

জোছনার কানে কানে বলে যাবো, ‘একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি; হৃদয়ের পথ চলা শেষ হল সেই দিন — গিয়েছে যে শান্ত — হিম ঘরে...’

____________________________________
সাব্বির আহমেদ সাকিল
২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল | শনিবার | ০৪ জুলাই ২০২৬ ইং | নীলফামারী
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১২:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলিফ ওয়ার্ক - আবুল মনসুর আহমেদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৮




রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ


বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×