সবকিছুই সময়ের দাবী। এই সময়ের সাথেই অনেক কিছুর পরিবর্তন। পরিবর্তন হয় মূল্যবোধের তা সে ব্যক্তি, ব্যক্তি থেকে পরিবার সবখানেই। সেই ষাট-সত্তর দশকে বাংলাদেশের মফস্বল এলাকাগুলোতে টেলিভিশন ছিল স্বপ্নের ব্যাপার। বিদ্যুৎ সরবরাহ একটা প্রধান বিষয় ছিল এব্যাপারে। যাহোক, এখনকার প্রেক্ষাপটে যদি দেখি তবে টেলিভিশনসহ বিভিন্ন দেশী-বিদেশী চ্যানেল দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছে গেছে অবাধে যার প্রভাব পড়ছে এ প্রজন্মের সন্তানদের উপর তথা সকল পরিবারের উপর। যে কারণে সাংস্কৃতিক রুচিবোধ পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন এ তো সময়েরই দাবী; কিন্তু তবুও হয়তো অনেকখানি সীমাবদ্ধ থাকতো বা শ্লথ হতো এ পরিবর্তনের ধারা যদি না জাতি হিসাবে আমাদের মূল্যবোধকে আমরা ধরে রাখতে পারতাম। আমাদের এ অবক্ষয়ের মূল কারণ যে একটা দু'টো ঠিক তা নয়, অনেক। এসংক্রান্ত সঠিক নীতিমালা থাকলেও তার বিন্দুমাত্র প্রয়োগ নেই। তাই, সময়ের সাথে যে পরিবর্তন অবশ্যই হয়, তার সাথেও যদি আমাদের জাতিগত সত্ত্বা ও তার মূল্যবোধকে ঠিক রাখি তবে পরিবর্তন যা হবার তা একটি ইতিবাচক দিক দিয়ে হতে পারে; অন্ততঃপক্ষে অবক্ষয়ের গতিকে অনেকখানি ধীর করে দিতে পারি। যুগ বা সময় কোনোটাই এসবকিছুর জন্য দায়ী নয়। সময় বা যুগ তার নিয়ম অনুযায়ী যা করার করে যায়। আর এই সময়কে পরিবর্তিত হতে যে রসদ দরকার তার যোগান দিয়ে যাই আমরা এই মনুষ্যজাতি আমাদের বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে যার প্রভাব পড়ে আমাদের জীবনযাত্রার উপর। আবিষ্কার আমরাই করি, অথচ নিয়ন্ত্রনের সবকিছু আমাদের হাতে থাকলেও আমরা তার পুরো সদ্ব্যবহার করি না। এ সীমাবদ্ধতার কারণ কী?
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।