সাঁঝের বেলায় পদ্মার বুকে সূর্য ডুবছে রক্তলাল
জেলেদের জালে তাজা খলবলে রুপোলী মাছের ঝাঁক।
সাঁঝের বেলাতে পদ্মার ধারে এই মনও হায় টালমাটাল
মন হারিয়েছে দূরে বহুদূরে যেখানে পদ্মা নিয়েছে বাঁক।
বর্ষার নদী ভরা যৌবন , পাখিদের ঘরে ফেরা
ছেড়াপাল তুলে একটা কিশোর উদাস বাতাসে ছোটে।
বর্ষা গেলেই নদীতো থাকেনা , ফারাক্কা বাঁধে ঘেরা
কৈশোর স্মৃতি অপমান ক'রে চরে কাশফুল ফোটে।
যে নদী দেখেছি ছোট্ট বেলায় আমি
তারে শুধু খুঁজি প্রতিদিন দিবাযামী।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



