এই কবিতাটি পাখিদের কাছে লেখা।
আমার হৃদয়ে রয়েছে যে ভালবাসা
তার কিছু আমি দিয়ে যাব পাখিদেরও ।
ভালবাসা নাও , মানুষের ভালবাসা।
নিসর্গকে সবুজ করতে জানি
তোমাদেরও আছে অনেকটা অবদান
বিনিময়ে তার চাওনাতো কোনো কিছু ,
তবু নিষ্ঠুর মানুষের কাছ থেকে
উপহার পাও বুলেটবিদ্ধ প্রাণ ।
চারদিকে পাখি হত্যার উৎসব
এই কবিতাটি হোক তার প্রতিবাদ।
এই কবিতাটি তোমাদের কাছে লেখা
না হয় হোকনা অন্যরকম কিছু
এই কবিতায় দাও মেলে দাও পাখা
ঢুকে পড়ো এর ভেতরে সদলবলে ।
চারিদিকে শুধু হত্যার উৎসবে
এই কবিতাটি হয়ে থাক প্রতিবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



